এক্সপ্লোর

Operation Keller: বেশ কয়েক ঘণ্টা ধরে লড়াই, কুলগাম থেকে সরতে সরতে শোপিয়ানে, কাশ্মীরে নিহত ৩ লস্কর জঙ্গি

Shopian Encounter: নিহত তিন জঙ্গি পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার সদস্য বলে জানা যাচ্ছে।

শ্রীনগর: চিরুণি তল্লাশি চালানোর সময় জঙ্গিদের খোঁজ। সেই থেকে গুলির লড়াই চলছিল। অবশেষে জম্মু ও কাশ্মীরের শোপিয়ানে তিন জঙ্গির মৃত্যু হল। ঘন জঙ্গলে এখনও একজন ঘাপটি মেরে রয়েছে বলে খবর। তার খোঁজেও চলছে তল্লাশি অভিযান। এই মুহূর্তে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে শোপিয়ানকে। (Jammu And Kashmir) এই অভিযানের নাম রাখা হয়েছে (Operation Keller).

নিহত তিন জঙ্গি পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার সদস্য বলে জানা যাচ্ছে। মঙ্গলবার শোপিয়ানের জিনপাথর কেলার এলাকায় জঙ্গলে তাদের সঙ্গে সংঘর্ষ বাধে নিরাপত্তাবাহিনীর। নিহতদের মধ্যে একজনকে শাহিদ নামে শনাক্ত করা গিয়েছে। সে এলাকারই বাসিন্দা, লস্করের হয়ে নাশকতামূলক কাজে যুক্ত ছিল বলে খবর। (Shopian Encounter)

এদিন সকালে প্রথমে কুলগামে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর গুলির লড়াই শুরু হয়। সেই লড়াই সরতে সরতে শোপিয়ানে এসে পৌঁছয়। সেই থেকে দু'ঘণ্টারও বেশি সময় ধরে গুলি বিনিময় চলছিল। শেষ পর্যন্ত তিন জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় নিরাপত্তাবাহিনী। এক জঙ্গি এখনও ঘাপটি মেরে রয়েছে। তাকে নাগালে পাওয়ার চেষ্টা চালাচ্ছে সেনা।

উপত্যকার জঙ্গলে জঙ্গিরা ঘাপটি মেরে রয়েছে বলে গোপন সূত্রে খবর পায় সেনা। সেই মতো শুরু হয় চিরুণি তল্লাশি। নিরাপত্তা বাহিনীকে দেখে জঙ্গিরাই প্রথম গুলি চালায় বলে খবর। পাল্টা জবাব দেয় নিরাপত্তাবাহিনীও। এই মুহূর্তে চারিদিক থেকে ঘিরে ফেলা হয়েছে শোপিয়ানকে। 

যে এলাকায় আজ ভোরে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শুরু হয়, সেখানে ঘন জঙ্গল রয়েছে। সেখানেই ঘাপটি মেরে ছিল জঙ্গিরা। নিরাপত্তাবাহিনীকে দেখেই জঙ্গলের ভিতর থেকে গুলি উড়ে আসতে শুরু করে। পাল্টা জবাব দেয় নিরাপত্তাবাহিনীও। পরিস্থিতির গুরুত্ব বুঝে, এলাকা কার্যত খালি করে ফেলা হয়েছে। অভিযান চলছে যেখানে, সেই এলাকার ধারেকাছে ঘেঁষতে দেওয়া হচ্ছে না কাউকে। সংবাদমাধ্যমকেও বেশ কিছুটা দূরে আটকে দেওয়া হয়।

পাশাপাশি, এদিম রাজৌরিতে পাকিস্তানের ছোড়া মর্টার নিষ্ক্রিয় করে ভারতীয় সেনাবাহিনী। পুঞ্চে নিয়ন্ত্রণরেখার কাছে একটি বাড়ি থেকে মর্টার উদ্ধার হয়। ৩৬ কেজিরও বেশি ওজনের মর্টার নিষ্ক্রিয় করা হয় সেখানে। পাক সেনার ছোড়া গোলায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে। এখনও সেখানমনে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে পাক মর্টার, আর্টিলারি গান থেকে ছোড়া গোলা। 

যে সময় উপত্যকায় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর সংঘর্ষ বাধল, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।  কারণ পহেলগাঁওয়ে জঙ্গিদের হাতে নিরীহ ২৬ জনের প্রাণ যাওয়ার পর, Operation Sindoor-এর সূচনা করে ভারত। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিঘাঁটিগুলিকে গুঁড়িয়ে দেওয়া হয়। সন্ত্রাসের সঙ্গে ভারত কোনও রকম আপস করা হবে না বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় দিল্লি। আর তার পরই এদিন এই অভিযান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Air India Flight: যাত্রীদের কারও ভাঙল মাথা, কারও ফাটল কান, দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে বিরাট ঝাঁকুনি, ভয়ঙ্কর অভিজ্ঞতা জানালেন যাত্রীরা
যাত্রীদের কারও ভাঙল মাথা, কারও ফাটল কান, দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে বিরাট ঝাঁকুনি, ভয়ঙ্কর অভিজ্ঞতা জানালেন যাত্রীরা
FSSAI Ban on Alcohol Brand: একাধিক জনপ্রিয় মদের ব্র্যান্ডের নির্দিষ্ট ভ্যারিয়েন্ট বিক্রি বন্ধ! Old Monk, Bagpiper, RC-সহ তালিকায় আর কারা কারা?
একাধিক জনপ্রিয় মদের ব্র্যান্ডের নির্দিষ্ট ভ্যারিয়েন্ট বিক্রি বন্ধ! Old Monk, Bagpiper, RC-সহ তালিকায় আর কারা কারা?
DY Patil Passes Away : প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
Kashi Biswanath Darshan : কাশী বিশ্বনাথ মন্দিরে ধুন্ধুমার ! সোমবারে শর্টকাটে দর্শনের জন্য মোটা টাকা দিয়ে প্রতারিত মহিলা
কাশী বিশ্বনাথ মন্দিরে ধুন্ধুমার ! সোমবারে শর্টকাটে দর্শনের জন্য মোটা টাকা দিয়ে প্রতারিত মহিলা

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget