এক্সপ্লোর

টানা চারদিন সংক্রমিত ৬০ হাজারের ওপর, ভারতে ২২ লাখ ছাড়াল করোনা আক্রান্তের সংখ্যা, সুস্থতার হার ৬৯.৩৩ শতাংশ

মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্র প্রদেশ, কর্নাটক এবং দিল্লিতে ভারতের মোট করোনা আক্রান্তের ৬১.৫ শতাংশের বাস, এ রাজ্যগুলিতে মৃতের হার ৭২.১৬ শতাংশ। শুধু এই কটি রাজ্য থেকে ৩২,০২৯ জন মারা গিয়েছেন বলে খবর এসেছে।

নয়াদিল্লি: এ দেশে এখনও পর্যন্ত ২২ লাখ মানুষ করোনা সংক্রমিত হয়েছেন।গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৬২,০০০-এর বেশি। মৃতের সংখ্যা সব মিলিয়ে ৪৪,০০০ পেরিয়েছে, জানিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, এখনও পর্যন্ত ১৫.৩ লাখ করোনা আক্রান্ত এই রোগ থেকে সেরে উঠেছেন। সব মিলিয়ে আজ সকাল পর্যন্ত সুস্থ হয়ে ওঠার হার ৬৯.৩৩ শতাংশ। তবে আশঙ্কার কথা হল, একদিনে ৬০,০০০-এর বেশি মানুষের আক্রান্ত হওয়া। এ নিয়ে চতুর্থদিন, ৬০,০০০-এর বেশি ভারতীয় একদিনে করোনা আক্রান্ত হলেন। গত বৃহস্পতিবার থেকে ২ লাখের বেশি মানুষের শরীরে করোনা সংক্রমণ হয়েছে বলে খবর এসেছে। ১০ লাখ করোনা আক্রান্ত হওয়ার ৩ সপ্তাহ পরেই সংখ্যাটা টপকে গিয়ে হয়েছে ২০ লাখ। গত ২৪ ঘণ্টায় মোট সংক্রমণের ৭৫ শতাংশের বেশি ঘটেছে ৭টি রাজ্যে। এগুলি হল মহারাষ্ট্র (১২,২৪৮), অন্ধ্র প্রদেশ (১০,৮২০), তামিলনাড়ু (৫,৯৯৪), কর্নাটক (৫,৯৮৫), উত্তর প্রদেশ (৪,৫৭১), বিহার (৪,১৫৭) এবং পশ্চিমবঙ্গ (২,৯৩৯)। গতকাল থেকে করোনায় যতজনের মৃত্যু হয়েছে, তার প্রায় ৮২ শতাংশ এই ৭ রাজ্যের বাসিন্দা। মহারাষ্ট্রে মারা গিয়েছেন ৩৯০ জন, তামিলনাড়ুতে ১১৯ জন, কর্নাটকে ১০৭ জন, অন্ধ্র প্রদেশে ৯৭ জন, পশ্চিমবঙ্গে ৫৪ জন, উত্তর প্রদেশে ৪১ জন এবং গুজরাতে ২৪ জন। মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্র প্রদেশ, কর্নাটক এবং দিল্লিতে ভারতের মোট করোনা আক্রান্তের ৬১.৫ শতাংশের বাস, এ রাজ্যগুলিতে মৃতের হার ৭২.১৬ শতাংশ। শুধু এই কটি রাজ্য থেকে ৩২,০২৯ জন মারা গিয়েছেন বলে খবর এসেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari : কেন মমতা এতদিন সামনে আনেননি ? ২১ জুলাইয়ের রিপোর্ট প্রকাশ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, “বুদ্ধবাবুকে যখন..”
কেন মমতা এতদিন সামনে আনেননি ? ২১ জুলাইয়ের রিপোর্ট প্রকাশ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, “বুদ্ধবাবুকে যখন..”
West Bengal News Live: কী হয়েছিল ১৯৯৩-র ২১ জুলাই? প্রকাশ্যে এল রিপোর্ট
কী হয়েছিল ১৯৯৩-র ২১ জুলাই? প্রকাশ্যে এল রিপোর্ট
Madan Mitra : ২১ জুলাইয়ের রিপোর্ট নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা মদনের, বললেন, “আপনি একটা কবরস্ত ডেডবডি-কে, মাটির তলা থেকে খুঁড়ে নিয়ে এসে..”
২১ জুলাইয়ের রিপোর্ট নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা মদনের, বললেন, “আপনি একটা কবরস্ত ডেডবডি-কে, মাটির তলা থেকে খুঁড়ে নিয়ে এসে..”
Cockroach Janta Party: বিক্ষোভে উত্তাল রাজধানী, চরম অশান্তির মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ ককরোচ জনতা পার্টির, কাটল জট?
বিক্ষোভে উত্তাল রাজধানী, চরম অশান্তির মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ ককরোচ জনতা পার্টির, কাটল জট?

ভিডিও

Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Firhad Hakim | ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget