এক্সপ্লোর

আর্থিক বৃদ্ধির হার কমে ৫ শতাংশ, মোদী সরকারকে বিদ্রুপ চিদম্বরমের

আইএনএক্স মিডিয়া মামলায় সিবিআই হেফাজতে রয়েছেন চিদম্বরম

নয়াদিল্লি: দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে নরেন্দ্র মোদী সরকারকে বিদ্রুপ করলেন পি চিদম্বরম। আর্থিক বৃদ্ধির হার নেমে এসেছে ৫ শতাংশে। পি চিদম্বরম আদালত থেকে সিবিআই হেফাজতে ফিরে যাওয়ার আগে উপস্থিত সাংবাদিকদের হাতের আঙুল দেখিয়ে বলেন, ‘পাঁচ শতাংশ! জানেন তো, পাঁচ শতাংশ কী? আপনারা ৫ শতাংশ মনে রাখবেন।’ আইএনএক্স মিডিয়া মামলায় সিবিআই হেফাজতে রয়েছেন চিদম্বরম। তাঁর হেফাজতে থাকার মেয়াদ বাড়িয়ে ৫ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে। সুপ্রিম কোর্ট থেকে বেরনোর মুখে তাঁকে ঘিরে ধরেন সাংবাদিকেরা। আইএনএক্স মিডিয়া মামলায় তাঁর প্রতিক্রিয়া জানতে চান। যদিও বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রশ্ন এড়িয়ে যান। এবং উত্থাপন করেন দেশের আর্থিক বৃদ্ধির প্রসঙ্গ। হাত তুলে পাঁচ আঙুল দেখান। তারপর বিদ্রুপের সুরে বলেন, ‘পাঁচ শতাংশ কী জানেন তো? মনে রাখবেন আপনারা।’ মোদী সরকারের তথ্য-সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকরের দাবি, ‘আমরা জিডিপি-র মাপে বিশ্বের একাদশতম অর্থনীতি ছিলাম। এখন আমরা পঞ্চম স্থানে। এ বার আমরা তৃতীয় স্থানে উঠে আসছি।’ যদিও অগাস্ট মাসে দেশে গাড়ি বিক্রি আরও কমেছে। মারুতি-সুজুকি, টাটা মোটরস, টয়োটা-সহ একগুচ্ছ গাড়ি সংস্থা জানিয়েছে, অগস্টে গত বছরের তুলনায় প্রায় সকলেরই বিক্রির সংখ্যা কমে গিয়েছে। কিন্তু নীতি আয়োগের সিইও অমিতাভ কান্ত আজ নতুন গাড়ি বাজারে আসার রিপোর্ট দেখিয়ে টুইট করেছেন, ‘কোথায় ঝিমুনি? বাজারে আসা নতুন গাড়ির মডেল তো দুরন্ত গতিতে ছুটছে।’ গাড়ি বিক্রি কমার খবর উড়িয়ে দেওয়া দেখে কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গাঁধী বঢরা বলেন, ‘কোনও মিথ্যেকে একশোবার বললে সেটা সত্যি হয়ে যায় না। বিজেপি সরকারের স্বীকার করা উচিত যে, অর্থনীতিতে ঐতিহাসিক মন্দা এসেছে। সরকারের এর সমাধান করা উচিত।’ মোদীর আমলে অর্থনীতির খারাপ অবস্থা নিয়ে এতদিন পি চিদম্বরম কংগ্রেসের হয়ে আক্রমণে নেতৃত্ব দিতেন। তিনি সিবিআই হেফাজতে যাওয়ার পরে মুখ খুলতে পারেননি। আজ সিবিআই আদালত চত্বরেই তাঁর গ্রেফতারি নিয়ে প্রশ্ন করা হলে চিদম্বরম পাঁচ শতাংশ নিয়ে মোদী সরকারকে কটাক্ষ করেন।

সেরা শিরোনাম

Supreme Court: কাউন্টার থেকে টিকিট কিনলে বিমা বাধ্যতামূলক, রেলকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের, যাত্রীসুরক্ষায় জোর দিতে বলা হল
কাউন্টার থেকে টিকিট কিনলে বিমা বাধ্যতামূলক, রেলকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের, যাত্রীসুরক্ষায় জোর দিতে বলা হল
রেলকর্মীদের জন্য সুখবর, মিলছে ৭৮ দিনের বোনাস, কবে পাবেন ?
রেলকর্মীদের জন্য সুখবর, মিলছে ৭৮ দিনের বোনাস, কবে পাবেন ?
Viral Video: ফুটপাত ধরে হাঁটছেন মহিলা, পিছন থেকে স্কুটারে এল ২ আততায়ী, কাঁধের ব্যাগে হ্যাঁচকা টান, তারপর...
ফুটপাত ধরে হাঁটছেন মহিলা, পিছন থেকে স্কুটারে এল ২ আততায়ী, কাঁধের ব্যাগে হ্যাঁচকা টান, তারপর...
CJP Protest : যন্তর মন্তরে ঢুকে কী কী ঘটিয়েছেন সৌরভ, আশুতোষরা? কেন তাঁদের পাঠানো হল তিহাড়ে ? যা জানাল পুলিশ
যন্তর মন্তরে ঢুকে কী কী ঘটিয়েছেন সৌরভ, আশুতোষরা? কেন তাঁদের পাঠানো হল তিহাড়ে ? যা জানাল পুলিশ

ভিডিও

South City Puja | এবার শপিং মলে দুর্গাপুজো। প্রথমবারের জন্য সাউথ সিটি মলে পুজোর আয়োজন
Saltlake EC Block | সল্টলেক ইসি ব্লক, মণ্ডপে মহাভারত মহাকাব্যের এক বিশাল ক্যানভাসের রূপ পেয়েছে
Salt Lake AK Block | এবারও অভিনব থিম ভাবনা সল্টলেক একে ব্লকের পুজোয় | ABP ANANDA LIVE
Hindusthan Park Sarbojanin | হিন্দুস্থান পার্ক সর্বজনীন দুর্গোৎসব, ৯৬তম বর্ষে পদার্পণ করেছে
Telipukur Yuba Sangha | তেলিপুকুর যুব সংঘের এবারের থিম হলো ‘এক পুকুর ভালোবাসা’ | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget