এক্সপ্লোর

Pahalgam Attack : পহেলগাঁও হামলায় আরও সুস্পষ্ট পাক-যোগ! হামলাকারী মুসা পাকিস্তানি ফৌজি ! বিস্ফোরক তথ্য সামনে

হামলাকারীদের অন্যতম হাশিম মুসা একেবারে পাক সেনার সদস্য। খবর সূত্রের।

নয়াদিল্লি :  পহেলগাঁওতে জঙ্গি হামলায় পাক যোগ আরও স্পষ্ট হয়ে গেল। এর আগে জানা গিয়েছিল, পহেলগাঁওয়ে হামলাকারী জঙ্গিরা গা-ঢাকা দিয়েছে পাক অধিকৃত কাশ্মীরে। হামলার অন্যতম মাস্টারমাইন্ড আদিল গুরি ট্রেনিং নিয়ে এসেছিল পাকিস্তান থেকেই। আর এবার আরও সুস্পষ্ট যোগ পাওয়া গেল । হামলাকারীদের অন্যতম হাশিম মুসা একেবারে পাক সেনার সদস্য। খবর সূত্রের।

সূত্রের খবর, পাকিস্তান সেনাবাহিনীর বিশেষ বাহিনী SSG (স্পেশাল সিকিউরিটি গ্রুপ)-এর কমান্ডো ছিল হাশিম মুসা। তদন্তকারীদের সন্দেহ, ২০২৩ সালের ডিসেম্বরে পুঞ্চে সেনা কনভয়ে আক্রমণের ঘটনায় হাশিম বা তার দল জড়িত থাকতে পারে। পাশাপাশি রাজৌরিতে যে জঙ্গিরা সীমান্ত পেরিয়ে ঢুকেছিল, তাদের মধ্য়ে হাশিম ছিল কিনা, খতিয়ে দেখা হচ্ছে।  

হাশিম মুসার যোগ সরাসরি পাক সেনার সঙ্গে

এর আগে জানা যায়, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্ল্যান করেছিল মূলত আদিল গুরু। গোয়েন্দাদের কাছে খবর, বেশ কয়েকবছর আগে কাশ্মীরে ঢুকেছিল এই পাক জঙ্গি। এরপর ২০১৮-য় ওয়াঘা সীমান্ত দিয়ে ফের পাকিস্তানে চলে যায় আদিল। সম্প্রতি ওই জঙ্গি ফের কাশ্মীরে এসেছিল, একে বারে পাকিস্তান থেকে ট্রেনিং নিয়ে ।  এই আদিলই পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর হামলার মাস্টারমাইন্ড বলে মনে করা হয়। এবার জানা যাচ্ছে  হামলাকারীদের অন্যতম হাশিম মুসারও যোগ সরাসরি পাক সেনার সঙ্গে। 

পাকিস্তানের দাবি 

যদিও, এরপরও পাকিস্তান সমস্ত দায় অস্বীকার করে চলেছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ দাবি করেছেন পহেলগাঁওয়ের হামলার সঙ্গে পাকিস্তানের কোনও যোগসূত্র নেই। মনে হচ্ছে, এই হামলায় কোনও বিদেশি হস্তক্ষেপ নেই, বরং স্থানীয় বিদ্রোহের ফল! কিন্তু পাকিস্তান এই দাবি করলেও, গোয়েন্দা সূত্রে খবর, এই হামলার হামলার অন্যতম চক্রী সইফুল্লা খালিদ ওরফে সইফুল্লা কাসুরি, যে লস্করের সহ প্রতিষ্ঠাতা, ২৬/১১-র মুম্বই হামলার মূল ষড়যন্ত্রী হাফিজ সইদের বিশেষ ঘনিষ্ঠ।

কাঁদুনি গাইছে পাকিস্তান? 

এখন প্রশ্ন, এবার কোথায় মুখ লুকোবে পাকিস্তান? নিজেদের দোষের কথা জানে বলেই কি ভয়ে কাঁপছে পাকিস্তান?   ইতিমধ্য়েই ভারতের নৌবাহিনী-বায়ুসেনা ও স্থলবাহিনী শক্তিপ্রদর্শন শুরু করেছে। সামরিক শক্তির নিরিখে সব দিক থেকেই পাকিস্তানের থেকে অনেক এগিয়ে ভারত। ভারতের ভাণ্ডারে যেসব ক্ষেপণাস্ত্র রয়েছে, তাও পাকিস্তানের বুকে কাঁপুনি ধরাতে পারে।  তাই কি আগেভাগে ভারতের দিক থেকে প্রত্যাঘাতের আশঙ্কা জানিয়ে কাঁদুনি গাইছে পাকিস্তান?                    


সেরা শিরোনাম

Weather Update: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান', ভারী বর্ষণের আশঙ্কা রাজ্যের এই জেলাগুলিতে, হলুদ সতর্কতা জারি করে বড় আপডেট IMD-র
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান', ভারী বর্ষণের আশঙ্কা রাজ্যের এই জেলাগুলিতে, হলুদ সতর্কতা জারি করে বড় আপডেট IMD-র
NCPI MP Faces Agitation : বিজেপির বিক্ষোভের মুখে NCPI সাংসদ, শুনতে হল 'এক নম্বরের চিটিংবাজ', 'চোর' স্লোগান
বিজেপির বিক্ষোভের মুখে NCPI সাংসদ, শুনতে হল 'এক নম্বরের চিটিংবাজ', 'চোর' স্লোগান
BJP News: BJP কর্মীদের কাটমানি নেওয়া রুখতে মাইক হাতে রাস্তায় বেলডাঙার বিধায়ক, কড়া বার্তা বলাগড়ের বিধায়কেরও
BJP কর্মীদের কাটমানি নেওয়া রুখতে মাইক হাতে রাস্তায় বেলডাঙার বিধায়ক, কড়া বার্তা বলাগড়ের বিধায়কেরও
Sharad Kapoor: শরদ কপূরের আবেদন সাড়া দিয়ে পাশে দাঁড়ালেন সলমন, সোনু! 'জোশ'খ্য়াত অভিনেতার সঙ্গে কাজ করবেন সুদ?
শরদ কপূরের আবেদন সাড়া দিয়ে পাশে দাঁড়ালেন সলমন, সোনু! 'জোশ'খ্য়াত অভিনেতার সঙ্গে কাজ করবেন সুদ?

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget