এক্সপ্লোর

Pahalgam Attack : কোথায় লোকানো ছিল অস্ত্র? কারা কাজ করছিল জঙ্গিদের হয়ে?সামনে ভয়ঙ্কর তথ্য

Kashmir Attack : NIA সূত্রে খবর, তদন্তে জানা গেছে, হামলা চালানোর জন্য অস্ত্রশস্ত্র বেতাব ভ্যালিতে লুকিয়ে রেখেছিল জঙ্গিরা।

নয়াদিল্লি: পহেলগাঁও সন্ত্রাসের নেপথ্যে পাক জঙ্গি সংগঠন লস্কর ই তৈবা, পাক গোয়েন্দা সংস্থা ISI এবং পাক সেনার মিলিত ষড়যন্ত্রের তথ্যপ্রমাণ মিলেছে। বৈসরনে বেছে বেছে হিন্দু পর্যটকদের হত্য়ালীলা নিয়ন্ত্রিত হয়েছে পাকিস্তান থেকে। হামলায় জড়িত দুই পাক জঙ্গি হাশিম মুসা এবং আলি ভাই ওরফে তলহা। পুরো অপারেশন পর্বে লাগাতার পাক অধিকৃত কাশ্মীরে থাকা হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগে ছিল এদের। NIA সূত্রে খবর, তাদের প্রাথমিক তদন্ত রিপোর্টে একথা উল্লেখ করা হয়েছে। 

NIA সূত্রে খবর, তদন্তে জানা গেছে, হামলা চালানোর জন্য অস্ত্রশস্ত্র বেতাব ভ্যালিতে লুকিয়ে রেখেছিল জঙ্গিরা। সূত্রের খবর, NIA-র তদন্ত রিপোর্টে জঙ্গিদের ওভার গ্রাউন্ড ওয়ার্কার্স বা OGW-দের ভূমিকারও উল্লেখ রয়েছে। বৈসরনে নিরীহ পর্যটক খুনের ঘটনায় কারা কারা ওভার গ্রাউন্ড ওয়ার্কার্স হিসেবে কাজ করেছে, সূত্রের খবর, তাদের তালিকাও তৈরি করে ফেলেছে NIA. তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সূত্রের খবর, জাতীয় তদন্তকারী সংস্থার প্রাথমিক তদন্ত রিপোর্টে ১৫০ জনের বয়ানের উল্লেখ করা হয়েছে। সূত্রের খবর, NIA-র ডিজি-র নেতৃত্বেই পহেলগাঁওয়ের প্রাথমিক তদন্ত রিপোর্ট তৈরি করা হয়েছে। খুব শিগগিরই তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠানো হবে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া কার্তুজের খোল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এখনও তার রিপোর্ট আসা বাকি। এদিকে প্রতিদিনই সামনে আসছে, সেদিন পহেলগাঁওতে থাকা বিভিন্ন পর্যটকের অভিজ্ঞতার কথা। তাঁদের কেউ বলছেন, ঘোড়াওয়ালাদের কথাবার্তা সন্দেহ জনক ছিল। কেউ বলছেন, সেদিন গুলির শব্দের সঙ্গে সঙ্গে  জিপলাইন অপারেটরের 'আল্লা হু আকবর' বলা ছিল রীতিমতো সন্দেহজনক। মৃত শুভম দ্বিবেদীর স্ত্রীও দাবি করেছেন, সেদিন তাঁর পরিবারের মানুষজন উপরে উঠতেই চাইছিলেন না। ঘোড়ার চালকদের সঙ্গে এক চোট তর্কও হয়। কার্যত জোর করেই পাঠানো হয় তাঁদের উপরে। এছাড়া তাঁর সন্দেহ সেদিন অস্ত্রশস্ত্র নিয়ে কিন্তু আসেনি আক্রমণকারীরা। সম্ভবত তাদের হাতেই কেউ অস্ত্র তুলে দেয়। তাই তাঁর সন্দেহ ওখানকার হকার, ক্যামেরাওয়ালা, শালওয়ালাদের উপর। তাদেরও যোগাযোগ থাকতে পারে হামলাকারীদের সঙ্গে। 

অন্যদিকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI-এর হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ। ভারত-পাকিস্তান দ্বন্দ্বের আবহে, জয়সলমিরের এক বাসিন্দাকে গ্রেফতার করল রাজস্থান ইন্টেলিজেন্স। ধৃতের নাম পাঠান খান। অফিসিলিয়াল সিক্রেটস অ্যাক্ট ১৯২৩-এর ধারায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।                

সেরা শিরোনাম

News Live Update : নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে নোটিস সুপ্রিম কোর্টের
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে নোটিস সুপ্রিম কোর্টের
Gujarat News: একা হাতে ছেলে মানুষ করা 'বোঝা', বাবার হাতে একরত্তি সন্তানের ভয়ঙ্কর পরিণতি, ঘটনা শুনে শিউরে উঠছেন সকলে
একা হাতে ছেলে মানুষ করা 'বোঝা', বাবার হাতে একরত্তি সন্তানের ভয়ঙ্কর পরিণতি, ঘটনা শুনে শিউরে উঠছেন সকলে
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
School Roof Collapse : হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget