এক্সপ্লোর

নিষিদ্ধ ৮৮টি সংগঠন, তালিকায় সঈদ, আজহারও, দাউদ করাচিতে থাকে, স্বীকার পাকিস্তানের

প্যারিসের ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ) ২০১৮-র জুনে পাকিস্তানকে ধূসর তালিকায় ফেলে ২০১৯ শেষ হওয়ার মধ্যে একটি অ্যাকশন প্ল্য়ান রূপায়ণ করতে বলে, যদিও পরে কোভিড-১৯ অতিমারীর জেরে সেই সময়সীমা বাড়ানো হয়।

নয়াদিল্লি: অবশেষে পাকিস্তান তার মাটিতে দাউদ ইব্রাহিমের থাকার কথা মেনে নিল। ১৯৯৩ এর মুম্বই সিরিয়াল বিস্ফোরণ মামলার মাস্টারমাইন্ড দাউদ ভারতের কাছে মোস্ট ওয়ান্টেড অপরাধী। ভারত তথ্যপ্রমাণ দেওয়া সত্ত্বেও পাকিস্তান বছরের পর বছর ধরে অস্বীকার করে এসেছে যে, মাফিয়া ডন দাউদকে সেদেশে বহাল তবিয়তে রেখেছে তারা। অবশেষে শনিবার পাকিস্তান জানাল, দাউদ করাচিতে থাকে। সন্ত্রাসবাদীদের সাহায্য করায় কঠোর আর্থিক নিষেধাজ্ঞার হাত থেকে বাঁচার চেষ্টা করতে গিয়ে পাকিস্তান ৮৮টি নিষিদ্ধ সন্ত্রাসবাদী গোষ্ঠীর একটি তালিকা প্রকাশ করে জানিয়েছে, ওইসব সংগঠন ও তাদের নেতাদের বিরুদ্ধে আর্থিক বিধিনিষেধ জারি করেছে তারা। এই নেতাদের তালিকায় নাম আছে হাফিজ সঈদ, মাসুদ আজহার ও দাউদ ইব্রাহিম। এদের যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করা ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট অকেজো করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে দাবি পাকিস্তানের। প্রসঙ্গত, প্যারিসের ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ) ২০১৮-র জুনে পাকিস্তানকে ধূসর তালিকায় ফেলে ২০১৯ শেষ হওয়ার মধ্যে একটি অ্যাকশন প্ল্য়ান রূপায়ণ করতে বলে, যদিও পরে কোভিড-১৯ অতিমারীর জেরে সেই সময়সীমা বাড়ানো হয়। পাক সরকার গত ১৮ আগস্ট দুটি বিজ্ঞপ্তি জারি করে ২৬/১১-র মুম্বই সন্ত্রাসের মূল চক্রী তথা জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ মহম্মদ সঈদ, জয়েশ-ই-মহম্মদ প্রতিষ্ঠাতা মাসুদ আজহার ও আন্ডারওয়ার্ল্ড ডন দাউদের মতো শীর্ষ অপরাধীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করে। তাতে বলা হয়েছে, দাউদের ঠিকানা হল করাচির ক্লিফটনে, সৌদি মসজিদের কাছে হোয়াইট হাউস। তাছাড়া করাচির ডিফেন্স হাউসিং অথরিটির হাউস নু ৩৭-৩০নম্বর রাস্তা ও করাচির নূরাবাদের পাহাড়ি এলাকার প্রাসাদোপম বাংলোর মতো সম্পত্তিও তার আছে। ভারতের প্রায় তিন দশক ব্য়াপী খুঁজে চলা দাউদ যে পাকিস্তানের সবচেয়ে বড় শহর তথা অর্থনৈতিক রাজধানী করাচিতে থাকে, সেটা বলেছে রাষ্ট্রপুঞ্জও। পাকিস্তান ওসামা বিন লাদেনের মতোই দাউদেরও তার মাটিতে থাকার কথা অস্বীকার করেছে এতদিন। দাউদের বিরুদ্ধে একাধিক বেআইনি ব্য়বসা, আর্থিক লেনদেনের নেটওয়ার্ক, তোলাবাজি চালানোর অভিযোগ রয়েছে। ১৯৯৩ এ মুম্বই কাঁপানো কয়েক ঘন্টার ব্য়বধানে পরপর কয়েকটি বিস্ফোরণের পরই ভারতে সে মোস্ট ওয়ান্টেড তকমা পায়। সেই নাশকতার বলি হয়েছিলেন ২৫৭ জন, ৭০০ লোক জখমও হন। দাউদকে আল কায়েদা, লস্কর-ই-তৈবা সমেত সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলিকে আর্থিক মদত দেওয়ায়ও অভিযুক্ত করেছে ভারত ও আমেরিকা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget