এক্সপ্লোর

করোনাভাইরাস সংক্রমণ ছড়াচ্ছে, ধর্মীয় জমায়েতে নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে পাকিস্তানে সরকারকে হুঁশিয়ারি মৌলবীদের

গতকালের বৈঠকের একটি ভিডিও সামনে এসেছে, যাতে দেখা যাচ্ছে, ধর্মীয় নেতা সামাজিক দূরত্বের রীতি বিসর্জন দিয়ে পরস্পরের গা ঘেঁষে বসে রয়েছেন। যদিও ধর্মীয় নেতারা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার, কার্পেট, তোয়ালে ফেলে দেওয়া, মেঝে সাফ রাখা, হাত সাবান দিয়ে ধোয়ার মতো সুরক্ষামূলক ব্যবস্থা মানতে রাজি বলে জানিয়েছেন।

ইসলামাবাদ: ভারতে দিল্লির নিজামুদ্দিনে তবলিগি জামাতের ধর্মীয় সমাবেশের জেরে করোনাভাইরাস সংক্রমণের নজির হাতের সামনে আছে। তার চেয়ে বড় কথা, নিজেদের দেশেও ক্রমশ বাড়ছে কোভিড ১৯ সংক্রমণের জাল। ৫৭১৫ জনের ওপর মানুষ আক্রান্ত হয়েছেন এপর্যন্ত, মৃত ৯০ ছাড়িয়েছে। কিন্তু তারপরও পাকিস্তানের মৌলবী, ধর্মগুরুরা গোঁ ধরে আছেন, ধর্মীয় জমায়েত বন্ধ করা যাবে না। ৫০ এর ওপর শীর্ষ মৌলবী পাক সরকারকে ধর্মীয় প্রার্থনাসভা, জমায়েত বন্ধ করা থেকে বিরত থাকতে বলে হুঁশিয়ারি দিয়েছেন। করোনাভাইরাস সংক্রমণ ঠেকানোর পদক্ষেপ হিসাবে ইমরান খানের সরকার একসঙ্গে ৫ জনের বেশি লোকের প্রার্থনাসভায় থাকায় নিষেধাজ্ঞা জারি করেছে। কিন্তু সোস্যাল ডিস্ট্য়ান্সিং মেনে চলার সরকারি প্রয়াসকে নাকচ করে পাক ধর্মগুরুরা জানিয়ে দিয়েছেন, এসব না করে কর্তৃপক্ষ বরং ধর্মীয় রীতিনীতি মেনে চলুক, আল্লাহের আশীর্বাদ পাওয়ার জন্য লোকে আরও বেশি করে মসজিদে জড়ো হোক। সোমবার ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির ওয়াফাকুল মাদারিস আল আরাবিয়াভুক্ত ৫৩ জনের ওপর ধর্মীয় নেতা এখানকার জামিয়া দারুল উলুম জাকারিয়ায় ধর্মীয় জমায়েতে নিষেধাজ্ঞার নির্দেশ নিয়ে আলোচনা করতে বৈঠকে বসেন। দি ডন এর খবর, বিভিন্ন ধর্মীয় শিক্ষাকেন্দ্র, নিষিদ্ধ গোষ্ঠী, নিষিদ্ধ লোকজন, রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের লোকজন সেখানে প্রশাসনকে হুঁশিয়ারি দেয়, ধর্মীয় জমায়েতে নিষেধাজ্ঞা চলবে না, সরকারি কর্তাদের ধর্মের অনুশাসন মানতে হবে। এপ্রিলের শেষ সপ্তাহে শুরু হতে চলা রমজান মাসে করোনাভাইরাস সংক্রমণের রাশ টেনে ধরতে সরকার ভাবনাচিন্তা করছে। তার মধ্যেই এই হুঁশিয়ারি ধর্মগুরুদের। ইসলামাবাদের জামিয়া দারুল উলুম জাকারিয়ার প্রেসিডেন্ট পীর আজিজুর রহমান হাজারভি বলেন, মসজিদ বন্ধ রেখে শুক্রবারের প্রার্থনায় নিষেধ দেশবাসী মানবে না। তাঁর দাবি, ভাইরাস থেকে পরিত্রাণ পেতে হলে আল্লাহের ক্ষমাপ্রার্থনা করা চাই, মসজিদে আরও ভক্তের উপস্থিতি প্রয়োজন। গতকালের বৈঠকের একটি ভিডিও সামনে এসেছে, যাতে দেখা যাচ্ছে, ধর্মীয় নেতা সামাজিক দূরত্বের রীতি বিসর্জন দিয়ে পরস্পরের গা ঘেঁষে বসে রয়েছেন। যদিও ধর্মীয় নেতারা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার, কার্পেট, তোয়ালে ফেলে দেওয়া, মেঝে সাফ রাখা, হাত সাবান দিয়ে ধোয়ার মতো সুরক্ষামূলক ব্যবস্থা মানতে রাজি বলে জানিয়েছেন। হাজারভি অবশ্য বলেছেন, শীর্ষ মৌলবীরা একমত, সরকার ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে বিবাদ, সংঘাত এড়ানোর সব চেষ্টা করতে হবে। ইসলামাবাদের লাল মসজিদের মৌলবী মৌলানা আবদুল আজিজ লাগাতার ইসলামাবাদ ক্যাপিটাল টেরিটরি প্রশাসনকে অমান্য করে চলেছেন। তিনি আগাম সুরক্ষামূলক ব্য়বস্থা অগ্রাহ্য করে শুক্রবারের প্রার্থনায় বিপুলসংখ্যক মানুষের জড়ো হওয়ার ছবি বের করছেন। ফলে ইসলামাবাদে শুক্রবারের বড় জমায়েতের আয়োজন করা মসজিদের সংখ্যা বাড়ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি শিক্ষকের, ভবানীভবনে অভিষেকের PA, সঙ্গে আরও খবর
স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি শিক্ষকের, ভবানীভবনে অভিষেকের PA, সঙ্গে আরও খবর
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
BJP Extortion Allegation: ১০ হাজার টাকা তোলা না দেওয়ায় বাইক সারানোর গ্যারেজ মালিককে মারধরের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে
১০ হাজার টাকা তোলা না দেওয়ায় বাইক সারানোর গ্যারেজ মালিককে মারধরের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু স্কুল শিক্ষকের
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু স্কুল শিক্ষকের

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget