এক্সপ্লোর

Pakistan General Election: দল হিসেবে এগিয়ে PML(N), আসনসংখ্যায় টেক্কা ইমরান-সমর্থিত নির্দলদের, পাকিস্তানে শেষ হাসি হাসবে কে?

Nawaz Or Imran:ইমরান খান নাকি নওয়াজ শরিফ? পাকিস্তানে ক্ষমতার রাশ কার হাতে? এখনও পর্যন্ত যা ছবি, তাতে দল হিসেবে ধরলে সবথেকে বেশি আসন পেয়েছে শরিফের পিএমএল(এন)।

নয়াদিল্লি: ইমরান খান (Imran Khan) নাকি নওয়াজ শরিফ (Nawaz Sharif)? পাকিস্তানে ক্ষমতার রাশ কার হাতে? এখনও পর্যন্ত যা ছবি, তাতে দল হিসেবে ধরলে সবথেকে বেশি আসন পেয়েছে শরিফের পিএমএল(এন) (PML-N Chief) । কিন্তু ইমরান খান (PTI Chief) সমর্থকদের যাঁরা নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়েছিলেন, প্রাপ্ত আসনসংখ্যার বিচারে তাঁরা এগিয়ে। সেক্ষেত্রে পাকিস্তানে (Pakistan General Election 2024) ক্ষমতা দখল করবে কে? নতুন রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা পড়শি দেশে। 

বিশদ...
ইমরান খানের দল, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের উপর এবার ভোটে লড়ায় নিষেধাজ্ঞা ছিল। তাই তাঁর সমর্থকদের অনেকে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্দল হিসেবে জয়ী সেই ইমরান-সমর্থকদের আসনসংখ্যা বেশি। যদিও দল হিসেবে সর্বোচ্চ আসন পেয়েছে  শরিফের পিএমএল(এন)। এই পরিস্থিতিতে জোট সরকার গঠনের জন্য শরিফ সম্ভবত অন্যান্যদের সঙ্গে কথা বলতে পারেন, এমনই শোনা যাচ্ছে।  ২৬৬টি আসনের তিন-চতুর্থাংশের রেজাল্ট ঘোষণা হওয়ার পর আপাতত এমনই ছবি পাকিস্তানে। সকাল সাড়ে সাতটা পর্যন্ত যা খবর, তাতে ইমরান খান-সমর্থিত নির্দল প্রার্থীরা মোট ৮৪টি আসনে জয়ী, নওয়াজ শরিফের দলের প্রার্থীরা জিতেছেন ৬৫টি আসনে। পিপিপি-র প্রাপ্ত আসনসংখ্যা ছিল ৪২টি। 
গত বৃহস্পতিবার ভোট হয়েছে। তবে রক্তপাত এড়ানো যায়নি। জঙ্গি-হামলায় ২৮ জনের প্রাণ যায়। রাজনৈতিক বিশেষজ্ঞরা আগেই জানিয়েছিলেন, এবার হয়তো কোনও স্পষ্ট জনাদেশ পাওয়া যাবে না। এখনও পর্যন্ত যা ছবি, তাতে এই অনুমানে সিলমোহর পড়তে চলেছে। কিন্তু তাতে আম-পাকিস্তানির লাভের চেয়ে ক্ষতির আশঙ্কা বেশি। এমনিতেই আর্থিক দায়ভারে ন্যুব্জ হতে হতে ভয়ঙ্কর অবস্থা দেশের। সঙ্গে জঙ্গি-হামলার মতো সমস্যা। সরকার গঠনের জন্য গত সন্ধেতেই লাহৌরে পিপিপি-র কো-চেয়ারম্যান আসিফ আলি জারদারির সঙ্গে বৈঠক সারেন পিএমএল(এন) প্রধান। 

প্রেক্ষাপট...
২০২২ সালে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পর পিএমএল(এন) এবং পিপিপি মিলে সরকার গঠন করে। তার পর থেকে টানা ওঠাপড়ার মধ্যে দিয়ে গিয়েছে পাকিস্তান। এমনকী নির্বাচন নিয়েও কম জলঘোলা হয়নি। আপাতত, জেলবন্দি পিটিআই প্রধান ইমরান খান। দেশের গোপন তথ্য ফাঁস করার অভিযোগে ১০ বছরের সাজা হয় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর।  গত মাসে, পাকিস্তানের বিশেষ আদালত এই রায়  শোনায়। ইমরানের পাশাপাশি, তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিকেও ১০ বছরের সাজা শোনানো হয়। ইমরান যদিও বরাবরই তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে বলে দাবি করেছেন। শুধু এই একটি মামলা নয়, আরও অন্তত দুটি মামলায় সাজা পেয়েছেন তিনি। তবে নির্বাচনের ফলাফল কিছুটা স্পষ্ট হতে, গত কালই  জনসাধারণের উদ্দেশে বার্তা (আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স জেনারেটেড) দিতে শোনা যায় তাঁকে।

আরও পড়ুন:পাঁচ দশকের সমঝোতায় ইতি, ভারত-মায়ানমার সীমান্তে বসছে কাঁটাতার, জানালেন শাহ

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড না থেকেও স্বাস্থ্য বিমার পরিষেবা কোন কোন হাসপাতালে পাবেন ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড না থেকেও স্বাস্থ্য বিমার পরিষেবা কোন কোন হাসপাতালে পাবেন ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Debraj Chakraborty: দেবরাজের নামে ২৫৬ পাতার দ্বিতীয় চার্জশিট, ছত্রে ছত্রে ভয়ঙ্কর সব অভিযোগ, কী কী করেছেন তিনি
দেবরাজের নামে ২৫৬ পাতার দ্বিতীয় চার্জশিট, ছত্রে ছত্রে ভয়ঙ্কর সব অভিযোগ, কী কী করেছেন তিনি

ভিডিও

Nirmal Ghosh | ওড়িশায় গিয়েও হল না শেষরক্ষা! কীভাবে মিলল নির্মলের খোঁজ?
Suvendu Adhikari: আজ থেকে বেটি বাঁচাও বেটি পড়াও' প্রকল্পেও যুক্ত করলাম, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Independence Day 2026: স্বাধীনতা দিবস উদযাপনে তিরঙ্গা আলোয় সাজল ভিক্টোরিয়া মেমোরিয়াল
NRS Nurse Death: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা, গঠিত হল ৮ সদস্যের তদন্ত কমিটি
Voter Card and Aadhar Card Recovery: শান্তিপুরে জঙ্গল থেকে উদ্ধার প্রায় ১৫টি ভোটার কার্ড! তদন্তে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget