এক্সপ্লোর

পাত্রীর লেহঙ্গা ভারতীয় ডিজাইনারের তৈরি, দাম দেড় কোটি টাকা! ছেলের বিয়ের খরচ নিয়ে বিতর্কে প্রাক্তন পাক প্রধান বিচারপতি

বিপুল অর্থব্য়য় করে বিচারপতি পুত্রের বিয়ে নিয়ে নানা মহল থেকে সমালোচনার ঝড় উঠেছে। অভিযোগ, বিয়েতে খরচ করা হয়েছে সরকারি তহবিল থেকে।

ইসলামাবাদ: পাকিস্তানের প্রাক্তন প্রধান বিচারপতি সাকিব নিশারের ছেলে নজম সাকিবের সম্প্রতি ধুমধাম করে বিয়ে হল। জাঁকজমকে কোনও ত্রুটি রাখেননি নজম। জলের মতো পয়সা ঢেলেছেন। বিয়ের আসর, রিসেপশন, পাত্রীর পোশাক, সবই ছিল নজরকাড়া। শোনা যাচ্ছে, পাত্রীর পরণের চোখ-ধাঁধানো লেহঙ্গার দিকে একবার তাকিয়ে নাকি চোখ ফেরাতে পারেননি অতিথি-অভ্যাগতরা, যাঁদের মধ্যে ছিলেন আদালতের শীর্ষ বিচারপতিরা। ভালিমা প্রথার সময় কনের পরা লেহঙ্গাটি বানিয়েছেন ভারতের নামী ডিজাইনার অনিতা ডোঙ্গরে। আর সেটির দাম? চোখ কপালে উঠতে পারে। দেড় কোটি টাকা! বিয়ের আরেকটি আচার পালনের সময় পাত্রী পরেছিলেন পাকিস্তানের ডিজাইনার ডঃ আহমেদ হারুনের তৈরি একটি লাল পোশাক। বিয়ের অনুষ্ঠানে নবদম্পতিকে আশীর্বাদ করতে হাজির ছিলেন এখনকার প্রধান বিচারপতি গুলজার আহমেদ সমেত ১১জন বিচারপতি। বিপুল অর্থব্য়য় করে বিচারপতি পুত্রের বিয়ে নিয়ে নানা মহল থেকে সমালোচনার ঝড় উঠেছে। অভিযোগ, বিয়েতে খরচ করা হয়েছে সরকারি তহবিল থেকে। আঙুল উঠেছে প্রাক্তন প্রধান বিচারপতির দিকে। এর আরেকটা কারণ, বিচারপতি পদে থাকাকালে নানা সময়ে নির্দ্বিধায় নিজের মতামত দিতেন সাকিব। একটি সূত্রের খবর, ১১ বিচারপতি যাতে বিয়ের আসরে থাকতে পারেন, শুধু সেজন্যই গত সপ্তাহে লাহোরে সুপ্রিম কোর্টের পাঁচটি বেঞ্চ গড়া হয়। বিয়ের আসরের ছবি, ভিডিও সোস্যাল মিডিয়ায় বেরনোর পর হইচই হচ্ছে। লাহোর হাইকোর্টের প্রধান বিচারপতি মামুন রশিদ শেখ ফেডেরাল ইনভেস্টিগেশন এজেন্সিকে তদন্ত করে দেখতে বলেছেন, কী করে সাকিবের ছেলের বিয়ের ছবি ভাইরাল হল। এতে যাদের হাত আছে, তাদেরও চিহ্নিত করতে বলা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
West Bengal News Live: স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার? ক্ষমা চাইলেন অভিযোগকারিণী
স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার? ক্ষমা চাইলেন অভিযোগকারিণী
PM Modi : 'আপনাদের ওপর আস্থা আছে, দেশের প্রয়োজন আপনাদের', কাদের উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রীর ?
'আপনাদের ওপর আস্থা আছে, দেশের প্রয়োজন আপনাদের', কাদের উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রীর ?
Bankura News: টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget