এক্সপ্লোর

Heatwave: ৬ দিনে কমপক্ষে ৫০০ ! তাপপ্রবাহে কার্যত মৃত্যুমিছিল পাকিস্তানে

Pakistan Heatwave 500 Death: মাত্র ছয় দিনেই ৫৬৮ জনের মৃত্যু হয়েছে ভারতের এই প্রতিবেশী দেশে। হিটওয়েভ যেন ধীরে ধীরে মহামারির আকার নিচ্ছে।

Heatwave: হিটওয়েভে পুরো বিশ্বের অবস্থাই নাজেহাল। ভারত থেকে আমেরিকা প্রতি দেশেই এক অবস্থা। ইউরোপের দেশগুলিও বাদ যাচ্ছে না। কিছু দিন আগেই ভারতে হিটওয়েভের জেরে মৃত্যুর হার ছাড়িয়েছে ১০০। কিন্তু এর থেকেও শোচনীয় পরিস্থিতি ভারতের এক প্রতিবেশী দেশে। সম্প্রতি সেই তথ্যই প্রকাশ্যে এল। সংবাদমাধ্যম বিবিসি-র তথ্য অনুযায়ী, পাকিস্তানে মারাত্মক আকার নিচ্ছে হিটওয়েভ (Pakistan Heatwave)। প্রায় মহামারির মতো একের পর এক ব্যক্তি প্রাণ হারাচ্ছেন হিটওয়েভে। গত ছয় দিনে ৫০০-র ও বেশি মানুষের মৃত্যু হয়েছে হিটওয়েভে! 

বিপদ বাড়াচ্ছে আর্দ্রতা

তাপমাত্রা ৪৫ ডিগ্রি নয় (Pakistan Heatwave Death)। ৪০ ডিগ্রির আশেপাশেই রয়েছে। কিন্তু হলে কী হবে। বাতাসের আর্দ্রতা অত্যাধিক বেশি। যে কারণে প্রচণ্ড হাঁসফাঁস দশা (Pakistan Heatwave News)। অতিরিক্ত আর্দ্রতা বলে ৪০ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আসলে মনে হচ্ছে যেন ৪৯ ডিগ্রি সেলসিয়াস। আর পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্য়া (Heatwave Death)। সংবাদমাধ্যম বিবিসি-র সূত্র অনুযায়ী, গত ছয় দিনে মোট ৫৬৮ জন প্রাণ হারিয়েছেন হিটওয়েভে। 

করুণ অভিজ্ঞতা চিকিৎসকদেরও

করাচির এক হাসপাতালের চিত্র। রবিবার ও সোমবার ওই হাসপাতালে ভর্তি হয়েছেন ২০০ জনেরও বেশি রোগী। হিটওয়েভের শিকার হয়ে। ডায়রিয়া, বমি আর প্রচণ্ড জ্বর নিয়ে তারা হাসপাতালে ভর্তি হচ্ছেন। তাদের মধ্যে ১২ জনকে বাঁচানো সম্ভব হয়নি বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন এমার্জেন্সিবিভাগের চিকিৎসক ইমরান সারওয়ার শেখ। চিকিৎসকের কথায়, বেশিরভাগ ক্ষেত্রেই বয়স্ক ব্যক্তিরা হিট ওয়েভের শিকার হচ্ছেন। হাসপাতালে যারা ভর্তি হচ্ছেন, তাদের বয়স ৬০ থেকে ৭০ বছরের মধ্যে। তবে তরুণরাও রয়েছে এই ভিড়ে। সম্প্রতি ২০ বছর বয়সি দুজনকে ভর্তি করা হয়। তরুণদের সংখ্যা কম হলেও উড়িয়ে দেওয়ার মতো নয় মোটেই।

শববাহী যানচালকের কথায়…

বিবিসি সংবাদমাধ্যমকে একটি কথোপকথনে নিজেদের মর্মান্তিক অভিজ্ঞতার কথা জানিয়েছেন এধি অ্যাম্বুলেন্স সংস্থা। তাদের কথায়, বর্তমানে রোজই ৩০-৪০ জনকে করাচির মর্গে নিয়ে যেতে হয়। তাদের অধিকাংশই হিটওয়েভের শিকার। অন্যান্য দিনে এত ‘চাপ’ থাকে না তাদের উপর। সংস্থার প্রধান জানাচ্ছেন, মঙ্গলবার প্রায় ১৪১ জনকে নিয়ে যেতে হয়েছিল মর্গে!

আরও পড়ুন -Viral News: লক্ষ লক্ষ ভারতীয় প্রজাতির কাক মেরে ফেলবে কেনিয়া প্রশাসন, কেন এই সিদ্ধান্ত ?

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'মিড ডে মিলের কোনও রাঁধুনি কর্মচ্যুত হবেন না', কী কাজে লাগানো হবে জানালেন মুখ্যমন্ত্রী...
Suvendu Adhikari : 'মিড ডে মিলের কোনও রাঁধুনি কর্মচ্যুত হবেন না', কী কাজে লাগানো হবে জানালেন মুখ্যমন্ত্রী...
LPG Price Cut : বিরাট সুখবর ! এক ধাক্কায় আজ থেকে অনেকটা কমে গেল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত হল দাম?
বিরাট সুখবর ! এক ধাক্কায় আজ থেকে অনেকটা কমে গেল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত হল দাম?
West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Kulgam Terror Attack : পহেলগাঁও হামলার ছায়া ! ফের পরিচয় জেনে জেনে গুলি কাশ্মীরে, ঝাঁঝরা হয়ে মৃত্যু ২ জনেরই
পহেলগাঁও হামলার ছায়া ! ফের পরিচয় জেনে জেনে গুলি কাশ্মীরে, ঝাঁঝরা হয়ে মৃত্যু ২ জনেরই

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget