এক্সপ্লোর

Pakistan Period Tax: ‘পিরিয়ড ট্যাক্স’ তুলে নিচ্ছে পাকিস্তান সরকার, গর্ভনিরোধক সামগ্রীকেও ছাড়, মামলা চলছিল এতদিন

Period Tax Abolition in Pakistan: মহিলাদের স্বাস্থ্য, প্রয়োজনকে অগ্রাধিকার। 'পিরিয়ড ট্যাক্স' প্রত্যাহার করছে পাকিস্তান সরকার।

নয়াদিল্লি: ‘পিরিয়ড ট্যাক্স’ তুলে দেওয়ার পথে পাকিস্তান সরকার। যুবসমাজের তরফে দীর্ঘদিন ধরে ওই দাবি উঠছিল। দেশের সরকারের বিরুদ্ধে আদালতেও গিয়েছিলেন আন্দোলনকারীরা। আর তার পরই ‘পিরিয়ড ট্যাক্স’ তুলে নেওয়ার সিদ্ধান্ত। আগামী অর্থবর্ষের বাজেটে ‘পিরিয়ড ট্যাক্স’কে ১৮% থেকে ০-এ নামিয়ে আনার সিদ্ধান্ত নিল পাকিস্তান সরকার। (Period Tax Abolition in Pakistan)

পাকিস্তানের অর্থমন্ত্রী মহম্মদ ঔরঙ্গজেব ‘পিরিয়ড ট্যাক্স’ তুলে দেওয়ার খবরে সিলমোহর দিয়েছেন। তিনি জানিয়েছেন, মহিলাদের স্বাস্থ্য, মর্যাদা সমাজে তাঁদের সম্পূর্ণ যোগদানের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। ঋতুকালীন সরঞ্জামের আর কোনও রকম সেলস ট্যাক্স থাকবে না। (Pakistan Period Tax)

UNICEF-এর রিপোর্ট বলছে, পাকিস্তানের খুব কম সংখ্যক মেয়েরই ঋতুকালীন পণ্য কেনার সাধ্য রয়েছে। দাম দেখে স্যানিটারি প্যাড কেনার দিকে এগোন না তাঁরা। পরিবর্তে কাপড় বা বাড়িতে তৈরি বিকল্প জিনিসই ব্যবহার করেন। এর ফলে সংক্রমণের ঝুঁকি থাকে। সেই নিয়ে দীর্ঘ দিন ধরেই সরব ছিলেন দেশের যুব সমাজের একাংশ। 

‘পিরিয়ড ট্যাক্সে’র বিরুদ্ধে আন্দোলন আরও জোর পায় ২৫ বছর বয়সি মাহনুর ওমর এবং ২৯ বছর বয়সি আহসান জাহাঙ্গির খান নামের দুই আইনজীবীর দৌলতে। দেশের সরকারের বিরুদ্ধে গতবছর আদালতে যান তাঁরা। মেয়েদের ঋতুকালীন সামগ্রীর উপর কোনও রকম কর বসানো যাবে না বলে দাবি জানান। সোশ্যাল মিডিয়াতেও দাবি জোরাল হতে শুরু করে। হাজার হাজার মানুষ পিটিশনে সই করেন। 

আরও পড়ুন: পাঁচ জন মিলে গণধর্ষণ গৃহবধূকে, যৌনাঙ্গ থেকে বেরোল গুলি, পাথর, কাঠের টুকরো

বর্তমানে দেশীয় ঋতুকালীন সামগ্রীর উপর ১৮ শতাংশ কর রয়েছে পাকিস্তানে। বিদেশ থেকে আমদানিকৃত পণ্যের উপর বাড়তি ২৫ শতাংশ কর বসে। ‘পিরিয়ড ট্যাক্স’ প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে রাষ্ট্রপুঞ্জও। তাদের বক্তব্য, ‘ঋতুস্রাবের সঙ্গে স্বাস্থ্য,মর্যাদা এবং সাম্যের প্রশ্ন জড়িয়ে। এটি কোনও বিলাসিতা নয়’। পাকিস্তানের ‘পিরিয়ড রাইটস অর্গানাইজেশনে’র এগজিকিউটিভ বুশরা মাহনুর জানিয়েছেন, দেশ থেকে ‘ঋতুকালীন দারিদ্র’ দূর করেই ছাড়বেন তাঁরা। ওমর জানিয়েছেন, সবে একধাপ এগিয়েছেন। সবরকমের বাড়তি করও প্রত্যাহারের দাবিকে জোরাল করতে হবে।

আরও পড়ুন: ব্রহ্মপুত্রের উপর বিরাট জলবিদ্যুৎ প্রকল্প, ঝড়ের গতিতে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে চিন, উদ্বেগ বাড়ছে ভারতের

ঋতুকালীন সামগ্রীর উপর কর নানা নামে পরিচিত, সেই তালিকায় রয়েছে ‘পিরিয়ড ট্যাক্স’, ‘পিঙ্ক ট্যাক্স’। মেয়েদের ঋতুকালীন সামগ্রী- স্য়ানিটারি ন্যাপকিন, ট্যাম্পন এবং অন্যান্য জিনিসের উপর থেকে যে ট্যাক্স আদায় করা হয়, এক্ষেত্রে তাকেই বোঝানো হয়।  তবে শুধু ‘পিরিয়ড ট্যাক্স’ই নয়, ‘কনট্রাসেপটিভ ট্যাক্স’ও প্রত্যাহারের পথে পাকিস্তান সরকার। জনসংখ্যা নিয়ন্ত্রণে গর্ভনিরোধক সামগ্রীর উপরও আগামী অর্থবর্ষ থেকে আর কর থাকবে না। ২০১৮ সালের জুলাই মাসে ভারতেও ঋতুকালীন সামগ্রীর উপর থেকে কর উঠে যায়। দীর্ঘদিনের দাবিদাওয়ার ফলশ্রুতি হিসেবেই GST-র হার ০-এ নেমে আসে। গর্ভনিরোধক সামগ্রীও করমুক্ত ভারতে। কন্ডোম, কনট্রাসেপটিভ পিল এবং সেই সংক্রান্ত কোনও সামগ্রীর উপর কর নেই।

s condoms, contraceptive pills, and other related devices are class

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
Annapurna Yojana : 'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
Mark Zuckerberg : প্রধানমন্ত্রীর ভিডিও ডিলিট থেকে শুরু করে শিশু নির্যাতনমূলক কনটেন্ট, সরকারের কাছে ক্ষমা চাইল মেটা, কী বার্তা সিইওর ?
Mark Zuckerberg : প্রধানমন্ত্রীর ভিডিও ডিলিট থেকে শুরু করে শিশু নির্যাতনমূলক কনটেন্ট, সরকারের কাছে ক্ষমা চাইল মেটা, কী বার্তা সিইওর ?
Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
West Bengal News Live : তোলাবাজির অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
তোলাবাজির অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
Advertisement

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget