এক্সপ্লোর

Woman Assaulted in Bihar: পাঁচ জন মিলে গণধর্ষণ গৃহবধূকে, যৌনাঙ্গ থেকে বেরোল গুলি, পাথর, কাঠের টুকরো

Bihar Woman Assaulted: বিহারে নারী নির্যাতনের ভয়ঙ্কর ঘটনা। বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে গৃহবধূকে গণ নির্যাতন।

বেগুসরাই: বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ। পাঁচ জন মিলে অকথ্য অত্যাচার চালাল। গুরুতর অসুস্থ হয়ে পড়েন নির্যাতিতা। হাসপাতালে নিয়ে গেলে দেখা যায়, নির্যাতিতার যৌনাঙ্গে বন্দুকের গুলি, কাঠের টুকরো ঢুকিয়ে দিয়েছে ধর্ষকরা। (Bihar Woman Assaulted)

বিহারের বেগুসরাইয়ে এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। গত ১১ জুন এই ঘটনা ঘটে। চাকিয়া থানা এলাকায় বসবাস নির্যাতিতার। পুলিশকে তিনি জানিয়েছেন, রাত ১১.৩০ নাগাদ টয়লেট গিয়েছিলেন তিনি। সেই সময় জোর করে বাড়িতে ঢুকে পড়ে পাঁচ দুষ্কৃতী। (Woman Assaulted in Bihar)

নির্যাতিতার দাবি, প্রথমে তাঁর স্বামীকে একটি ঘরে ঢুকিয়ে বাইরে থেকে তালাবন্ধ করে দেওয়া হয়। তিনি টয়লেট থেকে বেরোলে, তাঁর উপর চড়াও হয় সকলে। মুখে কাপড় ঢুকিয়ে দেওয়া হয়। বাড়ির বাইরে টেনে নিয়ে যাওয়া হয়। ফাঁকা জায়গায় পাঁচ জন মিলে ধর্ষণ করে তাঁকে। 

বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন ওই মহিলা। কিন্তু তাঁর বুকে, উরুতে এলোপাথাড়ি ব্লেড চালানো হয় বলে দাবি নির্যাতিতার। তিনি জানিয়েছেন, নিজের জা-কে প্রথমে ঘটনাটি জানান। তিনি এসে স্বামীকে ঘর থেকে বের করেন। খবর দেন থানায়। তাঁদের হাসপাতালে যেতে বলা হয়েছিল। সেই মতো বরাউনি হাসপাতালে যান। সেখান থেকে আবার সদর হাসপাতালে রেফার করা হয়।

হাসপাতালে প্রাথমিক চিকিৎসা হওয়ার পরও যন্ত্রণা কমছিল না নির্যাতিতার। যৌনাঙ্গে অসম্ভব যন্ত্রণা অনুভব করেন তিনি। সেই সময় চিকিৎসকরা জানান, ঘটনার সময় তাঁর যৌনাঙ্গে আঘাত পেয়েছেন তিনি। সেই অবস্থায় বাড়ি ফিরে আসেন নির্যাতিতা। কিন্তু যন্ত্রণা সহ্য করতে না পেরে আবারও সদর হাসপাতালে ছুটে যান। সেবার পরীক্ষা করে দেখা যায়, নির্যাতিতার যৌনাঙ্গে কিছু ঢুকিয়ে দেওয়া হয়েছে। এর পর এক এক করে বের করা হয় গুলি, কাঠের টুকরে, একটি পাথরও। এখনও যন্ত্রণা সহ্য করে বেঁচে রয়েছেন ওই মহিলা।

নির্যাতিতা জানিয়েছেন, অত্যাচারের সময় জ্ঞান হারিয়ে ফেলেছিলেন তিনি। তাই যৌনাঙ্গে কিছু ঢুকিয়ে দেওয়া হয়েছে বলে বুঝতে পারেননি। 

আরও পড়ুন: ভাল তৃণমূলে, না খারাপ তৃণমূল, তিনি কোন শিবিরে? অরূপ বিশ্বাস বললেন…

গোটা ঘটনায় শিউরে উঠছেন স্থানীয় মানুষ জন। তবে এর আগেও দুষ্কৃতীরা ওই বাড়িতে হামলা চালায় বলে জানা যাচ্ছে। নির্যাতিতা জানিয়েছেন, মাস তিনেক আগে দরজা ভেঙে তিন দুষ্কৃতী ঢুকে পড়ে বাড়িতে। তাঁকে বেধড়ক মারধর করা হয়। যৌন নিগ্রহের চেষ্টা হয় সেই সময়ও। টাকা, গয়না নিয়ে পালিয়ে গিয়েছিল দুষ্কৃতীরা। পুলিশকে বিষয়টি জানিয়েও লাভ হয়নি। কোনও পদক্ষেপ করা হয়নি সেবার।

আরও পড়ুন: ব্রহ্মপুত্রের উপর বিরাট জলবিদ্যুৎ প্রকল্প, ঝড়ের গতিতে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে চিন, উদ্বেগ বাড়ছে ভারতের

এবারের ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। DSP আনন্দ কুমার পান্ডে জানিয়েছেন, সায়েন্টিফিক তদন্ত চলছে। তাঁর কথায়, “মহিলার বয়ান সত্য। হাসপাতাল থেকে ১২ তারিখ সন্ধেয় বাড়ি ফিরে যান। কিন্তু যন্ত্রণা অনুভব করছিলেন। পরে গুলি বের করা হয়।” দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। সেই সঙ্গে পুলিশের গাফিলতির বিষয়টিও খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। 

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Crime News: 'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Crimes Against Women: স্ত্রীকে পিটিয়ে খুন করে মৃতদেহের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিল স্বামী, লক্ষ্য ছিল জীবনবিমার টাকা হাতানো
স্ত্রীকে পিটিয়ে খুন করে মৃতদেহের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিল স্বামী, লক্ষ্য ছিল জীবনবিমার টাকা হাতানো
Crime News: খাবার পরিবেশনে দেরি, বৌদির মাথা কেটে নিল দেওর, ভয়ঙ্কর ঘটনা বিহারে
খাবার পরিবেশনে দেরি, বৌদির মাথা কেটে নিল দেওর, ভয়ঙ্কর ঘটনা বিহারে
Advertisement

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget