এক্সপ্লোর

Pakistan Politics: প্রাপ্য বুঝিয়ে দেবেন দাদাকে! আজই ইস্তফা দিতে পারেন শেহবাজ, পাকিস্তানে ফের নির্বাচনের প্রক্রিয়া শুরু

Shehbaz Sharif: পাকিস্তান জাতীয় অ্যাসেম্বলিতে নিম্নকক্ষের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১২ অগাস্ট। তার আগে ৯ অগাস্টই সরকার ভেঙে দিচ্ছেন শেহবাজ।

লাহৌর: সাধারণ মানুষের কাছে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিক ইমরান খান  (Imran Khan)। কিন্তু তোষাখানা মামলায় এই মুহূর্তে জেলবন্দি তিনি (Pakistan Politics)। সেই আবহে পাকিস্তানের অন্তর্বর্তীকালীন জোট সরকারে ইতি পড়ছে বুধবারই। আজও পাকিস্তানের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে পারেন শেহবাজ শরিফ (Shehbaz Sharif)। পরবর্তী নির্বাচনের প্রস্তুতি শুরু করতেই এমন পদক্ষেপ বলে জানা যাচ্ছে।

পাকিস্তান জাতীয় অ্যাসেম্বলিতে নিম্নকক্ষের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১২ অগাস্ট। তার আগে ৯ অগাস্টই সরকার ভেঙে দিচ্ছেন শেহবাজ। সেই মর্মে প্রেসিডেন্ট আরিফ আলভির কাছে প্রতিনিধি পাঠাবেন তিনি। প্রেসিডেন্ট আলভি ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের প্রাক্তন সদস্য। তিনি সরকার ভাঙার প্রস্তাবে রাজি না হলে, সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর উপদেশ মেনে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সরকার ভেঙে দেওয়া হবে।

প্রধানমন্ত্রীর পদ থেকে শেহবাজ আজই ইস্তফা দিতে পারেন বলে জানা যাচ্ছে। মঙ্গলবার রাওয়ালপিণ্ডিতে পাক সেনার সদর দফতরে গিয়েও বিদায়ী বার্তা দিয়ে এসেছেন। সেখানে প্রয়াত দেশনায়কদের শ্রদ্ধাও জানান তিনি। পরাক সংবাদমাধ্যম সূত্রে খবর, পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (PML-N) নেতৃত্বাধীন জোট সরকার আরও কিছুদিন ক্ষমতায় থাকা নিয়ে আশাবাদী ছিল। কিন্তু প্রেসিডেন্ট সরকার ভাঙার প্রস্তাবে সায় না দিতে পারেন বলে আশঙ্কা রয়েছে। তাই, ১১ অগাস্টের আগে, ৯ অগাস্টই সরকার ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে প্রেসিডেন্ট রাজি না হলেও, প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিতে পারেন।

আরও পড়ুন: Narendra Modi: ‘শেষ বলে ছক্কা হাঁকাতে চাইছে’, অনাস্থা প্রস্তাব নিয়ে INDIA-কে নিশানা মোদির

তবে নয়া সরকার গড়ে উঠলেও, শেহবাজকে ফের প্রধানমন্ত্রী হিসেবে দেখা যাবে কিনা, তা নিয়েও রয়েছে সংশয়। কারণ দাদা নওয়াজ শরিফকে নির্বাসন থেকে দেশে ফেরাতে তৎপর হয়েছেন তিনি। দলের দায়িত্ব তো বটেই, প্রধানমন্ত্রিত্বও তার জন্য ছেড়ে দিতে পারেন তিনি। সম্প্রতি দলের অভ্যন্তরীণ পরিষদীয় বৈঠকে তেমনই বার্তা দেন শেহবাজ। তিনি বলেন, "বিদেশ থেকে ফিরে আসবেন নওয়াজ শরিফ। চতুর্থ বারের জন্য প্রধানমন্ত্রী হয়ে দেশকে ফের উন্নয়ন এবং সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবেন তিনি।" তাই বুধবার ইস্তফা দেওয়ার পর ফের ফিরবেন কিনা, তা নিয়ে রয়েছে প্রশ্ন।

পাকিস্তানে নির্বাচিত সরকারের মেয়াদ উত্তীর্ণ হলে, পরবর্তী নির্বাচন করানোর দায়িত্ব পাক নির্বাচন কমিশনের। পাক সংবিধানের ২২৪ নং অনুচ্ছেদ অনুযায়ী, পাঁচ বছরের সরকারের মেয়াদ উত্তীর্ণ হওয়ার ৬০ দিনের মধ্যে নির্বাচন করানোই নিয়ম। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ হলে, অথবা মেয়াদ শেষ হওয়ার আগেই সরকার পড়ে গেলে, সময় পাওয়া যায় ৯০ দিন। কিন্তু পাকিস্তানে এই মুহূর্তে নির্বাচন করানো অসম্ভব বলে মনে করছেন কেউ কেউ। কারণ নতুন করে জনগণনার প্রক্রিয়া শুরু হয়েছে সেদেশে। তার জন্য চলছে সীমানা পুনর্বিন্যাসের প্রক্রিয়াও। তাতে পরবর্তী নির্বাচন করাতে ১২০ দিন সময় পাবে পাক নির্বাচন কমিশন। সেক্ষেত্রে পাকিস্তানে নয়া সরকার গঠিত হতে বেশ কয়েক মাস লেগে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বর্তমান সরকার ভেঙে যাওয়ার পর পরবর্তী নির্বাচন যতদিন না হচ্ছে, তত দিন কেয়ারটেকার সরকারের হাতে থাকে ক্ষমতা। স্বাধীন এবং নিরপেক্ষ নির্বাচন করানোর পরিবেশ গড়ে তোলাই মূলত লক্ষ্য় হয় ওই কেয়ারটেকার সরকারের। এ ছাডা়ও রোজকার সরকারি কাজকর্ম চালিয়ে নিয়ে যেতে হয়। নিরপক্ষে প্রক্রিয়ার মাধ্যমে এই কেয়ারটেকার সরকারকে দায়িত্ব দেওয়া হয়, যাতে নির্বাচনে কোনও রকম পক্ষপাতিত্ব না হয়। এর বাইরে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে না তারা।

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
Gujrat News : মিথ্যে বলে দমকল ডেকে বাড়ি ধোয়ালেন বিজেপি বিধায়কের ছেলে ! বড় জরিমানা করল পুরসভা
মিথ্যে বলে দমকল ডেকে বাড়ি ধোয়ালেন বিজেপি বিধায়কের ছেলে ! বড় জরিমানা করল পুরসভা
Abhijeet Dipke Protest : ককরোচদের প্রতিবাদে ব্যবসায়ীদের লক্ষ লক্ষ টাকার ক্ষতি ? অভিজিৎ দীপকে বললেন ...
ককরোচদের প্রতিবাদে ব্যবসায়ীদের লক্ষ লক্ষ টাকার ক্ষতি ? অভিজিৎ দীপকে বললেন ...
Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Embed widget