এক্সপ্লোর

Narendra Modi: ‘শেষ বলে ছক্কা হাঁকাতে চাইছে’, অনাস্থা প্রস্তাব নিয়ে INDIA-কে নিশানা মোদির

No Confidence Motion: লোকসভায় অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার আগে বিজেপি-র সংসদীয় দলের বৈঠক হয় এদিন।

নয়াদিল্লি: মণিপুর হিংসা নিয়ে অনাস্থা প্রস্তাব এনেছে বিরোধীরা। ভোটাভুটির আগে মঙ্গলবার থেকে শুরু হয়েছে আলোচনা। সেই আবহে ফের একবার বিরোধীদের নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তাঁর দাবি, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে সেমি ফাইনাল চাইছিলেন বিরোধীরা, তার কী পরিণতি হচ্ছে, দেখতে পাচ্ছেন সকলে। (No Confidence Motion)

লোকসভায় অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার আগে বিজেপি-র সংসদীয় দলের বৈঠক হয় এদিন। সেখানেই এমন মন্তব্য করেন মোদি। বিরোধী জোটের লক্ষ্যে পৌঁছনোর সম্ভাবনাও খারিজ করে দেন তিনি।  মোদিকে উদ্ধৃত করে বিজেপি-র একটি সূত্র জানিয়েছে, বিরোধীদের পরস্পরের মধ্যে বিশ্বাসই নেই। মানুষের কাছেও গ্রহণযোগ্যতা নেই তাদের।

লোকসভায় অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার প্রসঙ্গে মোদি বলেন, "নিজেদের পারস্পরিক বিশ্বাসই পরীক্ষা করে দেখছেন বিরোধীরা। কে পাশে আছে, আর কে নেই, তা পরখ করে দেখতে চাইছে এই অনাস্থা প্রস্তাবের মাধ্যমে। শেষ বলে ছক্কা হাঁকাতে চাইছেন বিরোধীরা। ২০১৮ সালে ওঁদের পারস্পরিক অনাস্থাই সামনে এসেছিল।"

আরও পড়ুন: No Confidence Motion: মেরুকরণের রাজনীতিই দায়ী, মণিপুর আজ দ্বিখণ্ডিত, অনাস্থা প্রস্তাবে কংগ্রেসের নিশানায় মোদি

মণিপুর হিংসায় নীরবতা বজায় রাখায় লাগাতার মোদিকে আক্রমণ করে আসছেন বিরোধীরা। তাঁকে বিবৃতি দেওয়াতেই অনাস্থা প্রস্তাব জমা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় বলেও জানিয়েছে তারা। এদিন সেই নিয়েও মুখ খোলেন মোদি। বলেন, "যাঁরা সামাজিক ন্যায়-অন্যায় নিয়ে কথা বলছেন, তাঁরা নিজেরাই পরিবারতন্ত্রের ফসল এবং তুষ্টিকরণের প্রচারক।"

এই প্রথম বার নয়, বিজেপি বিরোধী জোটের INDIA নামকরণ নিয়েও এর আগে ধারাল আক্রমণ শানিয়েছিলেন মোদি। আগের সব পাপ ধুয়ে ফেলতেই নয়া নামকরণ বলে মন্তব্য করেছিলেন। শুধু তাই নয়, মুজাহিদিন, PFI -এর মতো সন্ত্রাসী সংগঠনের নামেও INDIA রয়েছে, তাই শুধু নামের দৌলতে বিরোধীরা কিছু করতে পারবেন না বলে জানান। বিরোধী জোট দেশের উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে বলেও অভিযোগ করেন। 

বিগত তিন মাসেরও বেশি সময় ধরে হিংসার আগুনে জ্বলছে মণিপুর। এখনও পর্যন্ত ১৭০ জনের মৃত্যুর খবর মিলেছে। ঘরছাড়া প্রায় ৬০ হাজার মানুষ। কিন্তু প্রধানমন্ত্রী সংসদে কেন তা বিয়ে বিবৃতি দিচ্ছেন না, আগাগোড়া প্রশ্ন তুলে আসছিলেন বিরোধীরা। তার জন্যই মণিপুর নিয়ে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত বলে জানান বিরোধীরা। মঙ্গলবার থেকে সেই অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়েছে লোকসভায়। ১০ অগাস্ট জবাবি ভাষণ দেওয়ার কথা প্রধানমন্ত্রীর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On Delhi Police Lathi Charge:
"মানুষজন বিক্ষোভ দেখাচ্ছে বলেই পুলিশ লাঠিচার্জ করতে পারে না..", যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জ নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Agnimitra Paul: 'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
News Live : : বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
: বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
Weather Update: বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে
বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget