এক্সপ্লোর

Pakistan Blast: ফের বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান, বাড়ছে হতাহত, দায় স্বীকার করল…

Pakistan Rocked by Blast: শনিবার পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খানের আমন মেলায় আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো হয়েছে।

নয়াদিল্লি: আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান। এখনও পর্যন্ত ১২ জনের  মৃত্যুর খবর মিলছে। আহত হয়েছেন প্রায় ৩০ জন। বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে এসে এক জঙ্গি বিস্ফোরণ ঘটায় বলে জানা যাচ্ছে। উদ্ধারকার্য চলছে সেখানে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদের। ঘটনাস্থল থেকে ভয়াবহ ছবি সামনে এসেছে। (Pakistan Rocked by Blast)

শনিবার পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খানের আমন মেলায় আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো হয়েছে। এই হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান, যারা পাকিস্তান তালিবান নামেও পরিচিত। পাকিস্তানের জরুরি পরিষেবা বিভাগ ১১২২ জানিয়েছে, উদ্ধারকার্য চলছে সেখানে। আহতদের অনেককে ফার্স্টএইড দেওয়া হয়। পরে হাসপাতালে পাঠানো হয় বিস্ফোরণস্থল থেকেই। (Pakistan Blast)

আরও পড়ুন: বৃন্দাবনের আশ্রমে রহস্যমৃত্যু, চারতলা থেকে পড়ে গেলেন স্বামী প্রেমানন্দ মহারাজের অনুগামী, শরীর থেকে ছিন্ন হয়ে গেল অঙ্গ

মাত্র এক সপ্তাহ আগেই খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী বিস্ফোরণ ঘটে। সেবার কোহাটের একটি মসজিদে গিয়ে ধাক্কা মারে বিস্ফোরক ভর্তি গাড়ি। মসজিদের দেওয়াল উড়ে যায় হামলার অভিঘাতে। ক্ষতিগ্রস্ত হয় মসজিদটি। খাইবার পাখতুনখোয়া আফগানিস্তান সীমান্তে অবস্থিত। পর পর হামলার ঘটনায় নতুন করে দুই দেশের মধ্যে নতুন করে সংঘাত বাড়তে পারে বলে আশঙ্কা। 

পাকিস্তান তালিবান এবং আফগান তালিবান পৃথক সংগঠন। ২০২১ সালে আফগানিস্তানে ক্ষমতায় ফেরে আফগান তালিবান। দুই সংগঠনের মধ্যে যোগসূত্রও রয়েছে। সাম্প্রতিক সময়ে পাক সীমান্ত এলাকায় পাকিস্তান তালিবানের অতিসক্রিয়তা চোখে পড়ছে। এমনকি বালোচ লিবারেশন আর্মি এবং পাকস্তান তালিবান বালুচিস্তানেও বিশেষ ভাবে সক্রিয় হয়ে উঠেছে বলে খবর।

আরও পড়ুন: 'জ্ঞানেশ কুমার মাস্ট গো, আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব', শ্রীরামপুরে তীব্র আক্রমণে মমতা

যে সময় এই হামলা হল, তাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দু’দিন আগেই দক্ষিণ-পশ্চিম সীমান্তে দুই দেশের মধ্যে সংঘর্ষ বাধে। পাকিস্তান সরকার দাবি করে, গোপন অভিযানে ১৩ জন আফগান তালিবান জঙ্গিকে নিকেশ করেছে তারা। পাকিস্তানের দাবি, আফগানিস্তানের তালিবান সরকার জঙ্গিদের রক্ষা করছে। পাকিস্তানে অশান্তি সৃষ্টিতে মদতও জোগাচ্ছে তারা। আফগান তালিবান যদিও অভিযোগ অস্বীকার করেছে। 

পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে শান্তিস্থাপনে লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে চিন, তুরস্ক, কাতার এবং সৌদি আরব। এদিন যে ডেরা ইসমাইল খানে হামলা হল, তা দক্ষিণ ওয়াজিরিস্তানে পড়ছে। একসময় সেটি পাক সেনার ঘাঁটি ছিল। একাধিক গোপন অভিযান হয়েছে সেখান থেকে। 

এর আগে, ২০২৩ সালের ডিসেম্বর মাসে এক আত্মঘাতী জঙ্গি বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে ডেরা ইসমাইল খান থানার ফটকে ধাক্কা মারে। সেবার ২৩ জন পুলিশকর্মী প্রাণ হারান। 

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
Train Accident: দুর্ঘটনার আগেই দেখা গিয়েছিল ধোঁয়া! কীভাবে ধাক্কা খেল কলকাতা-সাইরাং এক্সপ্রেস?
দুর্ঘটনার আগেই দেখা গিয়েছিল ধোঁয়া! কীভাবে ধাক্কা খেল কলকাতা-সাইরাং এক্সপ্রেস?
HC On Jahangir Khan: আপাতত বন্ধ 'পুষ্পা' জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার কাজ, নির্দেশ কলকাতা হাইকোর্টের
আপাতত বন্ধ 'পুষ্পা' জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার কাজ, নির্দেশ কলকাতা হাইকোর্টের
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
Advertisement

ভিডিও

Cyclone Update | নতুন করে তৈরি হচ্ছে আরেকটি নিম্নচাপ, আবার বৃষ্টির সম্ভাবনা? প্রভাব আগামী সপ্তাহেই
High Court on Abhishek Banerjee: কোন কোন বিচারক BJP-র, আর কে কে TMC-র? তালিকা দিতে আইনজীবীকে নির্দেশ
Durgapur News: দুর্গাপুরে বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর, খবর জানাজানি হতেই... | ABP Ananda
Santanu Sinha Biswas | শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১১.২৬) পর্ব ২: সেবাশ্রয় নিয়ে অভিষেককে নিশানা কুণালের, 'দলে আলোচনাই হত না', সমর্থন সৌগতর
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget