এক্সপ্লোর

Deepak Lodhi: বৃন্দাবনের আশ্রমে রহস্যমৃত্যু, চারতলা থেকে পড়ে গেলেন স্বামী প্রেমানন্দ মহারাজের অনুগামী, শরীর থেকে ছিন্ন হয়ে গেল অঙ্গ

Vrindavan Ashram Death: উত্তরপ্রদেশের বৃন্দাবনে ‘গুরু কৃপা কুঞ্জ আশ্রমে’র ঘটনা। শুক্রবার ওই আশ্রমের চারতলা থেকে পড়ে মৃত্যু হয়েছে রসিক দুলারি শরণের।

নয়াদিল্লি: বৃন্দাবনে রহস্যমৃত্য়ু স্বামী প্রেমানন্দ মহারাজের অনুগামীর। আশ্রমের ছাদ থেকে পড়ে মৃত্যু দীপক লোধি ওরফে রসিক দুলারি শরণের। তিনি আত্মঘাতী হয়েছেন বলে সন্দেহ করছে পুলিশ। তবে এখনও পর্যন্ত তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। (Vrindavan Ashram Death)

উত্তরপ্রদেশের বৃন্দাবনে ‘গুরু কৃপা কুঞ্জ আশ্রমে’র ঘটনা। শুক্রবার ওই আশ্রমের চারতলা থেকে পড়ে মৃত্যু হয়েছে রসিকের। তিনি আদতে মধ্যপ্রদেশের জবলপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। ছাদ থেকে পড়ে তাঁর মাথায় আঘাত লাগে। চোট লাগে শরীরের অন্য অংশেও। তাঁর পুরুষাঙ্গও থেঁতলে বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানা গিয়েছে। গোটা ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। (Deepak Lodhi)

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, সকালবেলা তাঁদের কাছে খবর আসে যে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি একজন। সেই মতো খোঁজখবর করতে গিয়ে জানা যায়, আহত ব্যক্তির নাম রসিক। 

রসিক ‘গুরু কৃপা কুঞ্জ আশ্রমে’ থাকছিলেন বলে জানা গিয়েছে। সকাল ১০.২০টা নাগাদ তিনি চারতলা থেকে পড়ে যান বলে খবর। তবে তিনি পড়ে গিয়েছেন, না ঝাঁপ দিয়েছেন, তা নিয়ে ভিন্ন ভিন্ন তত্ত্ব উঠে আসছে। তবে রসিক আত্মঘাতী হয়েছেন বলেই প্রাথমিক তদন্তের মনে করছে পুলিশ। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। রসিকের পরিবারকে খবর পাঠানো হয়েছে ইতিমধ্যেই। 

প্রেমানন্দ মহারাজের অনুরাগী দেশ-বিদেশে ছড়িয়েছে। নিয়মিত তাঁর আশ্রমে হাজিরা দেন তারকারাও। জন্মসূত্রে তাঁর নাম অনিরুদ্ধ কুমার পান্ডে। রাধা-কৃষ্ণের প্রতি জীবন সমর্পণ করে প্রেমানন্দ মাহারাজ নাম ধারণ করেন তিনি। তিনি রাধাবল্লব গোষ্ঠীর অন্তর্ভুক্ত। জীবনের পাঠ নিতেও তাঁর কাছে হাজির হন বহু মানুষ। 

সোশ্যাল মিডিয়াতেও বহু অনুগামী রয়েছে প্রেমানন্দ মহারাজের। রোজ ‘সৎসঙ্গে’র আয়োজন করেন নিজের আশ্রমে, যার নাম ‘শ্রী হিট রাধা কেলি কুঞ্জ’। দেশ-বিদেশ থেকে বহু মানুষ সেখানে জড়ো হন।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Cyclone Akvan : এগিয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান', ভক্তদের উদ্দেশে এই আহ্বান পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের
Cyclone Akvan : এগিয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান', ভক্তদের উদ্দেশে এই আহ্বান পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের
News Update: বিক্রি কমে যাওয়ায় দেউলিয়া! বন্ধের মুখে KFC-র বহু আউটলেট!
বিক্রি কমে যাওয়ায় দেউলিয়া! বন্ধের মুখে KFC-র বহু আউটলেট!
Chestnut Trees in Blossom: ১৭৭৬ কোটি টাকায় বিক্রি হল ভ্যান গখের আঁকা ছবি, অসুস্থ অবস্থায়, জীবনের শেষ লগ্নে এঁকেছিলেন
১৭৭৬ কোটি টাকায় বিক্রি হল ভ্যান গখের আঁকা ছবি, অসুস্থ অবস্থায়, জীবনের শেষ লগ্নে এঁকেছিলেন
Mahua Moitra: মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ
মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ
Advertisement

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget