এক্সপ্লোর

Balochistan Case : রক্তে ভিজছে মাটি ! পাক সেনার পাল্টা, শয়ে-শয়ে বালুচ বিচ্ছিন্নতাবাদী শেষ! চারিদিকে ধ্বংসের ছবি

এলোপাথাড়ি আক্রমণে ১৪৫ জন বালুচ যোদ্ধাকে মেরেছে পাক ফৌজ। এমনটাই দাবি সেনা সূত্রে।

বালুচিস্তানে রক্তক্ষরণ অব্যাহত। একদিকে বিএলএ এবং তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-র লাগাতার হামলা দমন করতে পাল্টা আক্রমণে নেমেছে পাক ফৌজ। সব মিলিয়ে পারদ চড়ছে বালুচিস্তানে। আফগানিস্তান সীমান্তবর্তী এলাকার বিভিন্ন প্রান্তে দুই বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে তীব্র প্রত্যাঘাত করেছে আসিম মুনিরের সেনা। এলোপাথাড়ি আক্রমণে ১৪৫ জন বালুচ যোদ্ধাকে মেরেছে পাক ফৌজ। এমনটাই দাবি সেনা সূত্রে।

রণক্ষেত্র বালুচিস্তানে পাক সেনার সঙ্গী পুলিশ, পাক সন্ত্রাসদমন বাহিনী সিটিডি ও  আধাসেনা। ৩ দিন আগেই বালুচিস্তানের বহু শহরে সশস্ত্র হামলা চালায়  বালুচিস্তান লিবারেশন আর্মি (BLA)। পাল্টা  দুই বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে  অভিযান শুরু করে  পাক সেনা ।  খাইবার পাখতুনখোয়া, বালুচিস্তান এবং পঞ্জাব প্রদেশ জুড়ে অভিযানে বহু বিদ্রোহী নিহত হয়েছেন বলে পাক সেনার জনসংযোগ দফতর দাবি করেছে।

সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর,   পাকিস্তানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাল্লাল চৌধুরীর দাবি, শনিবার সাধারণ মানুষের বেশে বিদ্রোহী গোষ্ঠী হাসপাতাল, স্কুল, ব্যাঙ্কে ঢুকে রক্তক্ষয়ী হামলা চালায়। একে বারে ভরা বাজারে ঢুকে পরপর গুলি চালানো শুরু করে। তাদের লক্ষ্যবস্তু সাধারণ মানুষ আর পাক-সম্পদ। নিজেদের বাঁচাতে তারা ঢাল হিসেবে ব্যবহার করছে সাধারণ মানুষকে। 

রাজধানী কোয়েটার পরিস্থিতি ভয়াবহ

বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি (বিএলএ) হামলার দায় স্বীকারও করেছে। তারা বিবৃতি দিয়ে জানিয়েছে, তারা এবার  'হেরোফ' বা "কালো ঝড়" নামে একটি অভিযান শুরু করেছে। বেছে বেছে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করা হচ্ছে। রাজধানী কোয়েটায় এই হামলার চিহ্ন স্পষ্ট। একটি পুলিশ স্টেশন কার্যত পুড়ে ছাই হয়ে গিয়েছে। পড়ে রয়েছে পোড়া পুলিশ জিপ।  গুলির আঘাতে ঝাঁঝরা হয়েছে দরজা । হলুদ টেপ দিয়ে সিল করা হয়েছে সেই রাস্তা । ক্রমাগত টহল দিচ্ছে নিরাপত্তা বাহিনী। শুধু একটি পুলিশ থানায় নয়, হামলার চিহ্ন দিকে দিকে। 

বালুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি জানিয়েছেন, হামলায় ১৭ জন পুলিশকর্মী এবং ৩১ জন নাগরিক নিহত হয়েছেন। বুগতির দাবি,  "আমরা গোয়েন্দা সূত্রে খবর পেয়েছিলাম যে এই ধরনের অভিযানের পরিকল্পনা করা হচ্ছে এবং তাই আমরা একদিন আগেই প্রি-অপারেশন শুরু করেছিলাম।"  

 বালুচিস্তান পাকিস্তানের বৃহত্তম এবং দরিদ্রতম প্রদেশ, যেখানে কয়েক দশক ধরে বিচ্ছিন্নতাবাদীদের বিদ্রোহ চলছে। এই বিচ্ছিন্নতাবাদীরা পাকিস্তান সরকারের কাছ থেকে তাদের স্বাধীনতা এবং প্রাকৃতিক সম্পদে অংশীদারিত্বের দাবি জানিয়ে আসছে । বিএলএদের দাবি, পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ৮৪ জন সদস্যকে হত্যা করেছে এবং ১৮ জনকে বন্দী করা হয়েছে । 

 

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
Gujrat News : মিথ্যে বলে দমকল ডেকে বাড়ি ধোয়ালেন বিজেপি বিধায়কের ছেলে ! বড় জরিমানা করল পুরসভা
মিথ্যে বলে দমকল ডেকে বাড়ি ধোয়ালেন বিজেপি বিধায়কের ছেলে ! বড় জরিমানা করল পুরসভা
Abhijeet Dipke Protest : ককরোচদের প্রতিবাদে ব্যবসায়ীদের লক্ষ লক্ষ টাকার ক্ষতি ? অভিজিৎ দীপকে বললেন ...
ককরোচদের প্রতিবাদে ব্যবসায়ীদের লক্ষ লক্ষ টাকার ক্ষতি ? অভিজিৎ দীপকে বললেন ...
Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Embed widget