এক্সপ্লোর

কলকাতায় ধৃত পাক জঙ্গির যাবজ্জীবন কারাদণ্ড

জাল ড্রাইভিং লাইসেন্স, জাল ভোটার কার্ড, বাংলাদেশের সিম কার্ড সহ একটি মোবাইল ফোন, বিস্ফোরক জাতীয় কিছু সামগ্রী, অনেক নাম ও ফোন নম্বর লেখা একটি পকেট ডায়েরি, যাতে পাকিস্তান ও বাংলাদেশের অনেকের নাম ও ফোন নম্বর লেখা ছিল।


রাজর্ষি দত্তগুপ্ত, কলকাতা: কলকাতায় ধৃত প্রশিক্ষিত পাক জঙ্গির যাবজ্জীবন কারাদণ্ড। সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক তার যাবজ্জীবন কারাবাসের সাজা ঘোষণা করেছেন। 
২০০৯-এর ১৯ মার্চ রাত দুটো নাগাদ কলকাতা পুলিশের এসটিএফ গোপন সূত্রে খবর পেয়ে শাহবাজ ইসমাইল নামে ২৭ বছরের পাকিস্তানি নাগরিককে পাকড়াও করেছিল। শাহবাজ প্রশিক্ষিত পাক জঙ্গি, আল বদর জঙ্গি গোষ্ঠীর সদস্য। ফেয়ারলি প্লেস থেকে শ্রীনগর যাওয়ার টিকিট কাটার সময় গোয়েন্দারা ধরে ফেলেন শাহবাজকে। মুর্শিদাবাদের বাসিন্দা মহম্মদ জামাল নাম পরিচয় নিয়ে কলকাতায় ঘুরছিল শাহবাজ। জাল ড্রাইভিং লাইসেন্স, জাল ভোটার কার্ড, বাংলাদেশের সিম কার্ড সহ একটি মোবাইল ফোন, বিস্ফোরক জাতীয় কিছু সামগ্রী, অনেক নাম ও ফোন নম্বর লেখা একটি পকেট ডায়েরি, যাতে পাকিস্তান ও বাংলাদেশের অনেকের নাম ও ফোন নম্বর লেখা ছিল। সেইসঙ্গে ছিল আইইডি কীভাবে তৈরি করতে হয়, সেই সংক্রান্ত তথ্যও শাহবাজের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়। রাষ্ট্রদ্রোহিতা ও জালিয়াতি সহ একাধিক ধারায় হেয়ার স্ট্রিট থানায়  পুলিশ স্বতঃপ্রণোদিত মামলায় রুজু করে। 
তদন্তে নেমে ফরেন্সিক রিপোর্ট এলে জানা যায় যে, ধৃতের কাছ থেকে উদ্ধার বিস্ফোরক জাতীয় সামগ্রী আসলে ছিল অ্যামোনিয়াম নাইট্রেট ও পেট্রোলিয়াম হাইকার্বোনেটের সংমিশ্রণ। আরও জানা যায়, শাহবাজ মুজ্জাফরাবাদের একটি প্রশিক্ষণ শিবিরে জঙ্গি হওয়ার ট্রেনিং নেয় ২০০৭-এ। তাকে প্রশিক্ষণ দেয় হরকত-উল-মুজাহিদিনের জঙ্গিরা। একে ৪৭, পিস্তল, রকেট লঞ্চার, হ্যান্ড গ্রেনেড ব্যবহারে সে দক্ষ এবং আরডিএক্স, টিএনটি জাতীয় বিস্ফোরক ব্যবহারেও সিদ্ধহস্ত সে। আল বদরের রওয়ালপিন্ডির অফিস, করাচি অফিসে যাতায়াত ছিল শাহবাজের। 
দীর্ঘদিন বিচার প্রক্রিয়া চলার পর সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক সৌগত রায়চৌধুরী শাহবাজকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। 

সেরা শিরোনাম

Humayun Kabir: আমাদেরকে যখন কেউ অন্যরকম ট্রিটমেন্ট করতে চায়, আমি তাকে রেয়াত করি না, আর করবও না : হুমায়ুন কবীর
আমাদেরকে যখন কেউ অন্যরকম ট্রিটমেন্ট করতে চায়, আমি তাকে রেয়াত করি না, আর করবও না : হুমায়ুন কবীর
Janatar Darbar: মুখ্যমন্ত্রীর 'জনতার দরবার'-এর আদলে অভিযোগ শুনলেন খাদ্যমন্ত্রী,
মুখ্যমন্ত্রীর 'জনতার দরবার'-এর আদলে অভিযোগ শুনলেন খাদ্যমন্ত্রী, " আমার মেয়েকে মেরে সমুদ্রে ফেলে এসেছে..”, অশোক কীর্তনিয়ার কাছে হিঙ্গলগঞ্জের পরিবার
West Bengal News Today Live Updates: সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কড়া আইন আনছে রাজ্য, কাল বিধানসভায় গুন্ডা দমন বিল পেশ
সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কড়া আইন আনছে রাজ্য, কাল বিধানসভায় গুন্ডা দমন বিল পেশ
CM Suvendu Adhikari: সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, আটক তৃণমূল নেতা
সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, আটক তৃণমূল নেতা

ভিডিও

FIFA World Cup 2026 | ফুটবলের মহোৎসবের উন্মাদনা ফুটে উঠল সাদার্ন অ্যাভিনিউয়ের বিবেকানন্দ পার্কের কার্নিভালে
TMC VS TMC | এ রাজ্যে পালাবদলের পরেও চর্চায় তৃণমূল। শহিদ তুমি কার? দড়ি টানাটানি প্রতীক নিয়েও | ABP ANANDA LIVE
Taratala News | 'ইঞ্জিনিয়ারকে বলেছিলাম বিল্ডিং নড়ছে, ভয় লাগছে' : তারাতলার গোডাইনে জখম শ্রমিক | ABP ANANDA LIVE
TMC Vs TMC | 'ঋত কিংবা মৃত, আমি তৃণমূলকে আলাদা আলাদা করিনা' : বিমলশঙ্কর নন্দ | ABP ANANDA LIVE
Taratala News | তারাতলাকাণ্ডে কালীকে নিয়ে তার রক্ষাকর্তার সন্ধানে SIT | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
UCC Bill : সোমবার বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত ?
সোমবার বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত ?
Anti Social Activities Bill : গুণ্ডা কারা ? সমাজবিরোধী কাজ কী কী ? কীভাবে শাস্তি ? রাজ্য আনছে নয়া বিল
গুণ্ডা কারা ? সমাজবিরোধী কাজ কী কী ? কীভাবে শাস্তি ? রাজ্য আনছে নয়া বিল
FIFA World Cup: বিশ্বকাপের রাউন্ড অফ থার্টি টু-র সূচি চূড়ান্ত, কোন দলের সঙ্গে কাদের ম্যাচ, খেলা কবে-কখন?
বিশ্বকাপের রাউন্ড অফ থার্টি টু-র সূচি চূড়ান্ত, কোন দলের সঙ্গে কাদের ম্যাচ, খেলা কবে-কখন?
UCC Bill : বিয়ে থেকে উত্তরাধিকার, সব ধর্মের মানুষ এবার এক আইনের আওতায় ! কী বলছে এই নয়া বিল ?
বিয়ে থেকে উত্তরাধিকার, সব ধর্মের মানুষ এবার এক আইনের আওতায় ! কী বলছে এই নয়া বিল ?
CM Suvendu Adhikari: সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, আটক তৃণমূল নেতা
সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, আটক তৃণমূল নেতা
Oracle Layoffs : ৩০,০০০ কর্মী ছাঁটাই করেছে ক'দিন আগেই, ফের বহু লোকের চাকরি যাবে এই কোম্পানিতে
৩০,০০০ কর্মী ছাঁটাই করেছে ক'দিন আগেই, ফের বহু লোকের চাকরি যাবে এই কোম্পানিতে
Taratala Building Collapse: 'শুধু কালীকে ধরলে হবে, দোয়াত আর পেনকেও ধরতে হবে', তারাতলা বিপর্যয়ে মুখ্যমন্ত্রীর কাছে কাদের গ্রেফতারি দাবি কল্যাণের ?
'শুধু কালীকে ধরলে হবে, দোয়াত আর পেনকেও ধরতে হবে', তারাতলা বিপর্যয়ে মুখ্যমন্ত্রীর কাছে কাদের গ্রেফতারি দাবি কল্যাণের ?
LPG Tax New Rule : রান্নার গ্যাস থেকে আয়কর, ২ দিনের মধ্যে বদলে যাবে এই নিয়ম, ৩০ জুনের মধ্যে না সারলে আর্থিক ক্ষতি !
রান্নার গ্যাস থেকে আয়কর, ২ দিনের মধ্যে বদলে যাবে এই নিয়ম, ৩০ জুনের মধ্যে না সারলে আর্থিক ক্ষতি !
Embed widget