এক্সপ্লোর

Pakistan Missile: বেপরোয়া পাকিস্তান! বিরাট জোরে মিসাইল উড়ল পাক-ভূমি থেকে, সীমান্তে বাড়ছে উত্তাপ

India Pakistan Tension: শনিবার 'আবদালি' নামে এই ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্রটি সামরিক মহড়া 'এক্সারসাইজ ইন্দাস'-এর অংশ হিসেবে পরীক্ষা করা হয়েছে।

নয়া দিল্লি: সীমান্তে পাক উস্কানি অব্যাহত আজও। পাক অধিকৃত কাশ্মীরে অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে পাক সেনা, সেই ছবিই প্রকাশ্যে এসেছে। দেখা গিয়েছে, সুধানৌতি এলাকায় সাধারণ মানুষকে অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে পাক সেনাবাহিনী। এদিকে এরই মধ্যে সীমান্তে টানটান উত্তেজনার মধ্যেই আবদালি ওয়েপন সিস্টেম পরীক্ষা করল পাকিস্তান। ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক প্রয়োগ করল পাকিস্তান। 

শনিবার 'আবদালি' নামে এই ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্রটি সামরিক মহড়া 'এক্সারসাইজ ইন্দাস'-এর অংশ হিসেবে পরীক্ষা করা হয়েছে। এই ক্ষেপনাস্ত্র ৪৫০ কিমি দূরের লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারবে। সোনমিয়ানি রেঞ্জে পরিচালিত এই পরীক্ষাটি সম্ভবত আর্মি স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড (এএসএফসি)-এর অধীনে পরিচালিত একটি অপারেশনাল ইউজার ট্রায়ালের অংশ ছিল, যা পাকিস্তানের পারমাণবিক-সক্ষম ক্ষেপণাস্ত্র পরিচালনা করে।

এক বিবৃতিতে, পাকিস্তানি সেনাবাহিনী জানিয়েছে যে উৎক্ষেপণটি "সৈন্যদের অপারেশনাল প্রস্তুতি নিশ্চিত করার লক্ষ্যে" এই মহড়া করা হয়েছে। যাতে যেকোনও আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য ন্যূনতম প্রতিরোধ নিশ্চিত করা যায় এবং জাতীয় নিরাপত্তা রক্ষা করা যায়।

এ দিনের মহড়া সেনাবাহিনীর স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের কমান্ডার, স্ট্র্যাটেজিক প্ল্যানস ডিভিশন, আর্মি স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের ঊর্ধ্বতন কর্তাদের পাশাপাশি বিজ্ঞানী এবং প্রযুক্তিবিদরাও প্রত্যক্ষ করেছেন।

এদিকে, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার বদলা নিতে জলে-স্থলে-আকাশে চাপ বাড়াচ্ছে ভারত। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে কাশ্মীর উপত্যকা। ৬০-৭০টি সেনা কনভয় পাঠানো হচ্ছে। বদগামের রাস্তায় মোতায়েন করা হয়েছে ৭৩ নম্বর CRPF ব্যাটেলিয়ন। পাকিস্তানের যুদ্ধবিমান, কপ্টার, ড্রোন ধ্বংসে এয়ার ডিফেন্স সিস্টেম শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেমকে আরও শক্তিশালী করতে অস্ত্রের বরাত। ভারতীয় সেনার জন্য আরও রকেট লঞ্চার, ক্ষেপণাস্ত্রের বরাত। ৪৮টি রকেট লঞ্চার, ৮৫ মিশাইলের বরাত দিল ভারতীয় সেনা, এমনটাই খবর সূত্রের।  শনিবার সকালে ও রাতে দু’দফায় গঙ্গা এক্সপ্রেসওয়ের মাঝে সাড়ে তিন কিলোমিটার লম্বা এয়ারস্ট্রিপে কান ফাটানো আওয়াজে ‘ল্যান্ড অ্যান্ড গো ফ্লাইপাস্ট’ করে বায়ুসেনার বিভিন্ন ফাইটার জেট, হেলিকপ্টার। রাফেল, সুখোই এসইউ ৩০ এমকেআই, বালাকোটে এয়ারস্ট্রাইক করা মিরাজ ২০০০, মিগ ২৯, জাগুয়ার, সি-১৩০ জে সুপার হারকিউলিস, এএন ৩২, এমআই-১৭ হেলিকপ্টারও এদিন অংশ নিয়েছে মহড়ায়।                            

পহেলগাঁওকাণ্ডের পর থেকেই টানা ৯ দিন ধরে বিনা প্ররোচনায় নিয়ন্ত্রণরেখার ওপার থেকে গুলি ছুড়ছে পাক সেনা। পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় সেনাবাহিনী। বিভিন্ন জায়গায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। জম্মু কাশ্মীরের পর্যটনস্থল, ধর্মীয় স্থানগুলিতে মোতায়েন করা হয়েছে বাহিনী।                                     

সেরা শিরোনাম

West Bengal News Live : শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
India's Cleanest City : ইন্দোরের ৮ বছরের রেকর্ড ভেঙে দেশের সবথেকে পরিচ্ছন্ন শহর হল এটি...
ইন্দোরের ৮ বছরের রেকর্ড ভেঙে দেশের সবথেকে পরিচ্ছন্ন শহর হল এটি...
Sustainable Agriculture: ল্যাবে তৈরি ব্যাকটিরিয়া জোগাবে নাইট্রোজেন; বাড়বে ফসলের ফলন, কমবে দূষণও—আশাবাদী বিজ্ঞানীরা
ল্যাবে তৈরি ব্যাকটিরিয়া জোগাবে নাইট্রোজেন; বাড়বে ফসলের ফলন, কমবে দূষণও—আশাবাদী বিজ্ঞানীরা
Madan Mitra : 'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget