এক্সপ্লোর

প্যান না থাকলে আধারে আয়কর রিটার্ন জমা, জানালেন নির্মলা

তিনি বলেছেন, ১২০ কোটির বেশি ভারতবাসীর এখন আধার আছে। তাই করদাতাদের যাতে সুবিধা হয়, সহজে তাঁরা কাজ করতে পারেন, সেজন্য প্রস্তাব দিচ্ছি, প্যান ও আধারকে পরস্পরের বদলি হিসাবে ধরা হোক যাতে, প্যান না থাকলেও শুধু আধার নম্বর উল্লেখ করেই আয়কর রিটার্ন জমা দেওয়া যায়।

নয়াদিল্লি: প্যানের বিকল্প হিসাবে আধার কার্ড চলবে বলে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যাঁদের প্যান হয়নি, তাঁরা আধারের উল্লেখ করে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন বলে ২০১৯ এর সাধারণ বাজেট পেশ করে ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি তিনি বলেছেন, গিফট সিটিতে বিনিয়োগে ভর্তুকি হিসাবে সরকার একগুচ্ছ কর সংক্রান্ত সুবিধা, ছাড়ের প্রস্তাবও রেখেছে। নির্মলা জানান, শুধু আয়কর রিটার্ন ফাইল নয়, যেখানে যেখানে প্যান দরকার হয়, সেখানেও প্যান না থাকলে আধারে কাজ হয়ে যাবে। তিনি বলেছেন, ১২০ কোটির বেশি ভারতবাসীর এখন আধার আছে। তাই করদাতাদের যাতে সুবিধা হয়, সহজে তাঁরা কাজ করতে পারেন, সেজন্য প্রস্তাব দিচ্ছি, প্যান ও আধারকে পরস্পরের বদলি হিসাবে ধরা হোক যাতে, প্যান না থাকলেও শুধু আধার নম্বর উল্লেখ করেই আয়কর রিটার্ন জমা দেওয়া যায়। যেখানে প্যান লাগে, সেখানেও আধারেই কাজ হয়ে যায়। নির্মলার বাজেটে এও বলা হয়েছে, যিনি ইতিমধ্যেই আধার ও প্যানের সংযুক্তি করেছেন, তিনি আয়কর আইনে প্যানের পরিবর্তে আধার ব্যবহার করতে পারবেন। বাজেট প্রস্তাবে আধার কার্ডধারীদের সহজে প্যান কার্ড পাওয়ার প্রসঙ্গ তুলেছেন নির্মলা। বলেছেন, আয়কর দপ্তর ইউএডিএআই কর্তৃপক্ষের কাছ থেকে লিঙ্ক করা ডেমোগ্র্যাফিক তথ্য পাওয়ার পর আধার কার্ডের ভিত্তিতেই প্যান নেই, এমন যে কেউ তা জোগাড় করতে পারবেন। নিয়ম মতো কর প্রদান বাড়াতে কয়েকটি বেশি টাকার লেনদেনে প্যান বা আধারের উল্লেখ বাধ্যতামূলক করা হচ্ছে বলেও জানান তিনি। যাঁরা আধার, প্যান সংযুক্তি করেননি, তাঁদের জরিমানা সংক্রান্ত ধারা সংশোধনের প্রস্তাবও রয়েছে বাজেটে। নির্মলা বলেছেন, কেউ আধার নম্বর না উল্লেখ করলে আধার, প্যান যুক্ত করার দিন পেরিয়ে যাওয়ার পর পদ্ধতি মেনে তার প্যান নিষ্ক্রিয় করে দেওয়া হবে।

সেরা শিরোনাম

Train Accident: দুর্ঘটনার আগেই দেখা গিয়েছিল ধোঁয়া! কীভাবে ধাক্কা খেল কলকাতা-সাইরাং এক্সপ্রেস?
দুর্ঘটনার আগেই দেখা গিয়েছিল ধোঁয়া! কীভাবে ধাক্কা খেল কলকাতা-সাইরাং এক্সপ্রেস?
HC On Jahangir Khan: আপাতত বন্ধ 'পুষ্পা' জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার কাজ, নির্দেশ কলকাতা হাইকোর্টের
আপাতত বন্ধ 'পুষ্পা' জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার কাজ, নির্দেশ কলকাতা হাইকোর্টের
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
Newtown News: নিউটাউনের ক্লক টাওয়ারে নাইট ডিউটি করছিলেন, সকালে সহকর্মীরা এসে দেখলেন নিরাপত্তারক্ষীর দেহ পড়ে মাটিতে, পাম্প হাউজের ওখানে কী ছিল ?
নিউটাউনের ক্লক টাওয়ারে নাইট ডিউটি করছিলেন, সকালে সহকর্মীরা এসে দেখলেন নিরাপত্তারক্ষীর দেহ পড়ে মাটিতে, পাম্প হাউজের ওখানে কী ছিল ?

ভিডিও

Shantanu Sinha Biswas: শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.১১.২৬) পর্ব ১: বিচারব্য়বস্থাকে বেলাগাম আক্রমণ করায় অভিষেককে তুলোধনা হাইকোর্টের
Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget