এক্সপ্লোর

PAN Card News : মাত্র ১০ মিনিটে পান e-PAN কার্ড, কীভাবে আবেদন করবেন ?

সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ নথি পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর বা প্য়ান। সব কিছুতেই এখন প্যান কার্ডের প্রয়োজন। অনলাইনে রেজিস্টার করে আপনি এখন ই-প্যান রাখতে পারবেন।

নয়া দিল্লি : ট্যাক্স বা কর সম্পর্কিত যে কোনও কাজ বা কোনও আর্থিক বিষয়- সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ নথি পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর বা প্য়ান। সব কিছুতেই এখন প্যান কার্ডের প্রয়োজন। কিন্তু, সব সময় এটাকে সঙ্গে নিয়ে যাতায়াত করাও ঝুঁকিপূর্ণ। হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আপনি তা চাইবেন না। এই পরিস্থিতিতে আপনার জন্য রইল ভাল খবর। অনলাইনে রেজিস্টার করে আপনি এখন ই-প্যান রাখতে পারবেন।

এই পরিষেবা পাওয়ার জন্য কী করবেন ?

এই পরিষেবা পাওয়ার জন্য আপনাকে  https://www.incometax.gov.in/iec/foportal/-এই সাইটে ঢুকতে হবে। সম্প্রতি সোশ্যাল মিডিয়া পোস্টে এ বিষয়ে জানিয়েছে আয়কর বিভাগ। যে সব নাগরিকের ইতিমধ্যেই আধার কার্ড আছে বা রেজিস্টার্ড মোবাইল নম্বর, তাঁরা ১০ মিনিটের মধ্যে ই-প্যানের জন্য রেজিস্ট্রি করতে পারবেন।

কারা পেতে পারেন ই-প্য়ান ?

যাঁদের আধার কার্ড রয়েছে, শুধুমাত্র তাঁরাই ই-প্যানের সুবিধা পাবেন। কারণ, এটি ডিজিটালি সই করা প্যান কার্ড। যা আপনার কেওয়াইসি-র উপর নির্ভর করে তৈরি। পিডিএফ ফরম্যাটে ইস্যু করা হয়েছে এই ই-প্যান। যা সব সময় ফোনে রাখা সহজ।

ই প্যানের জন্য কীভাবে আবেদন করবেন ?

 

  • https://www.incometax.gov.in/iec/foportal/-এই সাইটে ঢুকুন
  • হোম পেজে ই-প্যানের জন্য আবেদন করার অপশনে যান
  • সেই অপশনে ক্লিক করার পর আপনি একটি নতুন উইন্ডো-তে প্রবেশ করবেন। যেখানে 'Get New e-PAN' অপশন পাবেন। তাতে ক্লিক করুন 
  • আপনাকে আধার কার্ড নম্বর দিতে বলা হবে। এছাড়া রেজিস্টার্ড মোবাইল নম্বর ও জন্ম তারিখ। সঙ্গে সঙ্গে আপনার পরিচিতি নিশ্চিত করার জন্য একটি ওটিপি পেয়ে যাবেন
  • একবার এই প্রক্রিয়া শেষ হয়ে গেলে, সাবমিট অপশনে ক্লিক করুন

 

ই-প্যানের স্ট্যাটাস চেক করবেন কীভাবে ?

ই-প্যানের স্ট্যাটাস চেক করার জন্য উপরের নির্দেশিকা অনুসরণ করুন। ই-প্যানের হোম পেজে পৌঁছে গেলে 'Check Status/ Download PAN' - লেখা অপশন পাবেন। তাতে ক্লিক করুন। আপনার প্য়ানের স্ট্যাটাস জেনে যাবেন।

সেরা শিরোনাম

Railways News: ট্রেনে ইয়ারফোন ছাড়া রিলস দেখছেন, তারস্বরে ফোন বাজাচ্ছেন, পাবেন কড়া শাস্তি, কী জানাল পূর্ব রেল ?
ট্রেনে ইয়ারফোন ছাড়া রিলস দেখছেন, তারস্বরে ফোন বাজাচ্ছেন, পাবেন কড়া শাস্তি, কী জানাল পূর্ব রেল ?
Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Kalyan Banerjee Vs Abu Taher: 'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget