এক্সপ্লোর

মরু রাজ্যে পঞ্চায়েত ভোট: এগিয়ে কংগ্রেস, দ্বিতীয় স্থানে বিজেপি

প্রাথমিক গণনা অনুযায়ী, এগিয়ে আছে কংগ্রেস। দ্বিতীয় স্থানে বিজেপি। এদিকে কৃষকদের ডাকে আজ ভারত বনধ। কৃষকদের এই আন্দোলন এবং বনধকে সমর্থন করছে অশোক গেহলটের সরকার।

নয়াদিল্লি: রাজস্থানে পঞ্চায়েত ভোটে এগিয়ে কংগ্রেস। রাজ্যে পঞ্চায়েত ভোটের গণনা শুরু হয়েছে। রাজ্যের ২১টি জেলা সদরে শুরু হয়েছে গণনা। নভেম্বর এবং ডিসেম্বর মিলিয়ে ৬৩৬  জেলা পরিষদ এবং ৪৩৭১ পঞ্চায়েত সমিতির সদস্য নির্বাচন হয় চার দফায়। জেলা পরিষদের ১৭৭৮ জন প্রার্থী এবং পঞ্চায়েত সমিতির ৪৩৭১ জন প্রার্থীর ভবিষ্যত নির্ধারণ হবে আজ। সকাল থেকে আটোসাঁটো নিরাপত্তায় শুরু হয়েছে গণনা। প্রাথমিক গণনা অনুযায়ী, এগিয়ে আছে কংগ্রেস। দ্বিতীয় স্থানে বিজেপি। এদিকে  কৃষকদের ডাকে আজ ভারত বনধ। কৃষকদের এই আন্দোলন এবং বনধকে সমর্থন করছে অশোক গেহলটের সরকার। তবে মিশ্র সাড়া মিলেছে রাজ্যে। বেশ কিছু জায়গায় খোলা আছে দোকান। কিষাণ মহাপঞ্চায়েতের সভাপতি রামপাল জাট বলেন, গ্রাম এবং শহরে বনধের প্রভাব খালি চোখে দেখা যাচ্ছে। কৃষক মান্ডিগুলি বন্ধ রয়েছে। শান্তিপূর্ণভাবে বনধ পালিত হচ্ছে। উল্লেখ্য, গত ২৩, ২৭ নভেম্বর এবং ১, ৫ ডিসেম্বর ভোট গ্রহণ হয় রাজস্থানে। আজমীঢ়, বাসওয়ারা, বারমের, ভিলওয়ারা, বিকানের, বুন্ডি, চিত্রগড়, চুরু, দুঙ্গারপুর, হনুমানগড়, জয়সলমির, জালোর, ঝালাওয়ার, নাগপুর, পালি, প্রতাপড়, রাজসামন্ড, শিকর, তোক, উদয়পুরের ২১টি গ্রামে নির্বাচন হয়।

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
Kakoli Ghosh Dastidar: NCPI-এর নামবদল? মতের মিল হচ্ছে না তৃণমূলত্যাগী সাংসদদের? জল্পনা তুঙ্গে, সুকান্ত বললেন, ‘ওয়েট অ্যান্ড সি’
NCPI-এর নামবদল? মতের মিল হচ্ছে না তৃণমূলত্যাগী সাংসদদের? জল্পনা তুঙ্গে, সুকান্ত বললেন, ‘ওয়েট অ্যান্ড সি’
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget