এক্সপ্লোর

করোনা অতিমারী দেখাল, ভারতের ঔষধিবিদ্যা বিশ্বের সম্পদ, বললেন প্রধানমন্ত্রী

সারা বিশ্বের ব্যবসায়ীদের ভারতে বিনিয়োগ করার আহ্বান জানিয়ে মোদি বলেন, ‘আমরা লাল কার্পেট পেতে রেখেছি। আপনারা আসুন। ভারতে ব্যবসা করার যে রকম সুযোগ-সুবিধা রয়েছে, তা দুনিয়ার আরও কোনও দেশ দিতে পারবে না।’

নয়াদিল্লি: করোনাভাইরাস মহামারীর সময় সারা বিশ্বকে ভারত দেখিয়ে দিয়েছে,  তার ঔষধি বিদ্যার শক্তি কতখানি। এই ফার্মা-অ্যাসেট শুধু ভারতের নয়, সারা বিশ্বের কাছেই অত্যন্ত মূল্যবান। কেমন করে অত্যন্ত প্রয়োজনীয় ওষুধের দাম কমিয়ে সরবরাহ করা যেতে পারে, সে ব্যাপারে উন্নয়নশীল দেশগুলিকে বিপদের দিনে রাস্তা দেখিয়েছে ভারতই। তিনদিনব্যাপী ইন্ডিয়া গ্লোবাল উইক ২০২০-তে উদ্বোধনী ভাষণ দিতে গিয়ে এমনই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সারা বিশ্বের ব্যবসায়ীদের ভারতে বিনিয়োগ করার আহ্বান জানিয়ে মোদি বলেন, ‘আমরা লাল কার্পেট পেতে রেখেছি। আপনারা আসুন। ভারতে ব্যবসা করার যে রকম সুযোগ-সুবিধা রয়েছে, তা দুনিয়ার আরও কোনও দেশ দিতে পারবে না।’ এদিনের থিমই ছিল, ‘বি দ্য রিভাইভ্যাল, ইন্ডিয়া অ্যান্ড আ বেটার নিউ ওয়ার্ল্ড’। সেই থিম ধরেই ভারতে বিনিয়োগ, ব্যবসার বিষয়টি বারবার উঠে আসে প্রধানমন্ত্রীর ভাষণে।  ইন্ডিয়া গ্লোবাল উইক-এ আমন্ত্রিত ছিলেন কৃষি থেকে শুরু করে স্পেস, প্রতিরক্ষা ইত্যাদি নানা ক্ষেত্রে বিনিয়োগ সক্ষম পাঁচ হাজার ডেলিগেট। তাঁদের উদ্দেশে মোদি বলেন, অসম্ভবকে সম্ভব করে তোলার আশ্চর্য় গুণ ভারতবাসীর আছে। তা তাঁরা দেশ তো বটেই, বিশ্বের ভালোর জন্য প্রয়োগ করতেও পিছপা হন না। তাই ভারত যে উন্নতিকল্পে নিজেকে নিয়োগ করেছে, তার অংশীদার হোন। মোদি উল্লেখ করেন যে মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজে (এমএসএমই) ইতিমধ্যেই অনেকটা উন্নতি করেছে ভারত। এখনও অনেকখানি উন্নতি ও বিনিয়োগের সুযোগ পড়ে রয়েছে মহাকাশ ও প্রতিরক্ষায়। এ এক মস্ত সুযোগ।

সেরা শিরোনাম

সন্দেহজনকভাবে বেরিয়ে যাওয়ার চেষ্টা, সিঁড়ি দিয়ে ধাওয়া করে ধরলেন জওয়ান ; মেট্রো স্টেশনে হুলস্থূল দিল্লিতে
সন্দেহজনকভাবে বেরিয়ে যাওয়ার চেষ্টা, সিঁড়ি দিয়ে ধাওয়া করে ধরলেন জওয়ান ; মেট্রো স্টেশনে হুলস্থূল দিল্লিতে
Weather Update: আকাশ মেঘলা, আজ কি ঝড়-বৃষ্টির আশঙ্কা ? কী বলছে IMD
আকাশ মেঘলা, আজ কি ঝড়-বৃষ্টির আশঙ্কা ? কী বলছে IMD
News Live Blog : উমা আরাধনায় মুখ্যমন্ত্রী, কাঁথির পুজোয় করলেন আরতি
উমা আরাধনায় মুখ্যমন্ত্রী, কাঁথির পুজোয় করলেন আরতি
Abhijeet Dipke : '৫ দিন জেলে কাটানোর পরেও মুখে হাসি নিয়ে আদালতে', সৌরভ-আশুতোষের মনোবলকে কুর্নিশ অভিজিতের
'৫ দিন জেলে কাটানোর পরেও মুখে হাসি নিয়ে আদালতে', সৌরভ-আশুতোষের মনোবলকে কুর্নিশ অভিজিতের

ভিডিও

Aaj Banglay : পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Aaj Banglay : দিকে দিকে পুজোয় বাম বুক স্টলে হামলা | পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Durga Puja 2026: ABP Ananda-র 'আনন্দ সর্বজনীন পুরস্কার' পেল Kolkata-র ২০টি পুজো
Durga Puja 2026 : বেহালা আদর্শ পল্লীর পুজো এবার পা দিয়েছে ৬৯ বছরে, এলাকাবাসী মেতেছেন পুজোর আনন্দে
Durga Puja 2026 | বেলুড় মঠ থেকে বাগবাজার সর্বজনীন। ঘরে বসেই দেখুন অষ্টমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget