এক্সপ্লোর

Paper Leak Protest: শিক্ষামন্ত্রীর ইস্তফা নিয়ে ভাবনাচিন্তার জন্য় কাল পর্যন্ত সময়, সরকারপক্ষ-CJP বৈঠকে আর কী ঠিক হল?

CJP Protest: আজ জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে প্রায় ঘণ্টা দু'য়েক বৈঠক সারেন CJP-র আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাস। বৈঠক পরে CJP-র মুখপাত্র জানান তাঁদেj দুইটি দাবি সরকারপক্ষের তরফে মেনে নেওয়া হয়েছে।

নয়াদিল্লি: প্রশ্ন-ফাঁস কাণ্ডের (Paper Leak Protest) আন্দোলনে উত্তাল রাজধানী। এরই মাঝে আজ দ্বিতীয়বার সরকার পক্ষের সঙ্গে বৈঠকে বসেছিলেন 'ককরোচ জনতা পার্টি'-র (CJP) প্রতিনিধিরা। CJP-র প্রতিনিধিরা আজ বৈঠকের পর জানিয়েছেন সরকারের সামনে তাঁরা নিজেদের দাবি দাওয়া পেশ করেছেন। স্পষ্টভাবেই ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি চাওয়া হয়েছে। সরকারের তরফে খানিকটা সময় চাওয়া হয়েছে। কাল ফের সরকার এবং-CJP-র বৈঠক হবে।

আজ জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে প্রায় ঘণ্টা দু'য়েক বৈঠক সারেন CJP-র আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাস। বৈঠক পরে CJP-র মুখপাত্র আশুতোষ জানান তাঁদের তরফে করা দুইটি দাবি মূলত সরকারপক্ষের তরফে মেনে নেওয়া হয়েছে। CJP-র তরফে আত্মহত্যা করা নিট পরীক্ষার্থীদের পরিবারের জন্য এক কোটি টাকা করে ক্ষতিপূরণ এবং যারা আন্দোলন করছে তাঁদের কারুর বিরুদ্ধে যেন কোনও ব্যবস্থা না নেওয়া হয়, এই দুই দাবিই প্রাথমিকভাবে মেনে নিয়েছে সরকার।

আশুতোষ বলেন, 'সরকারের তরফে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের আমাদের যে দাবি, সেই বিষয়ে ভাবনাচিন্তা করার জন্য কাল বিকেল পর্যন্ত সময় চেয়েছে। আশা করছি সরকারের তরফে ওঁকে দ্রুতই অপসারিত করা হবে। সরকারের তরফে আর্থিক ক্ষতিপূরণ এবং (আন্দোলনকারীদের বিরুদ্ধে) করা এফআইআর প্রত্যাহার, প্রাথমিকভাবে দুই দাবিতে সম্মতি জানানো হয়েছে।'

পরবর্তীতে তিনি আরও যোগ করেন, 'সবথেকে বিস্তারিত চর্চা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ঘিরেই হয়। সরকারের তরফে অনেক কিছু পাল্টা যুক্তি দেওয়া হয়। তবে আমরা শুধু একটাই কথা জানতে চাই যে ওই ২১ জন বাচ্চা যারা এই নিট পেপার লিকের জন্য আত্মঘাতী হয়, তাঁদের জীবনের দায় কে নেবে? আমরা স্পষ্টভাবে সরকারকে জানিয়ে দিয়েছি যে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার বিষয়টি একেবারেই আলোচনা-সাপেক্ষ নয়।'

আরেক মুখপাত্র সৌরভ দাস আরও জানান, 'সকলের মতামত নিয়ে যে পাঁচ পয়েন্ট নীতি ডিমান্ড চার্টার আমরা তৈরি করেছি, সেই বিষয়েও যেন সরকার ভাবনাচিন্তা করে এবং সেই নিয়েও যেন সরকারের সঙ্গে আলোচনা করা হয়। তবে প্রথম তিনটি মূল দাবি মেনে নেওয়ার পরেই সেই নিয়ে আলোচনা হবে। এর পাশাপাশি কাল থেকে দিল্লি পুলিশ যে তরুণদের দেখলেই আটক করছে, উদাহরণস্বরূপ কাল রাতে নিজামঊদ্দিনের দিকে তিনজন বাচ্চা খাবার আনছিল, ওদেরকেও পুলিশ আটক করে নেয়, পুলিশ স্টেশনে রাখে। আমরা প্রশ্ন করলে ওদের পুলিশ ছেড়ে তো দেয়, কিন্তু খাবারটা আর ফেরত দেয়নি। এমন বহু ঘটনা ঘটছে দিল্লিতে। ওঁরা এটা স্বীকার করেননি তবে আমরা এমন ঘটনা হচ্ছে বলায়, ওঁরা আশ্বাস দেন যে এমন কিছু ঘটলে এরপর থেকে আর হবে না।'

Advertisement

সেরা শিরোনাম

News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Hyderabad News : বিলাসবহুল গাড়িতে সাংসদ-পুত্র, ধাক্কায় প্রাণ গেল যুবতীর ! রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত বান্ধবীর জন্য সাহায্যের আর্তি
বিলাসবহুল গাড়িতে সাংসদ-পুত্র, ধাক্কায় প্রাণ গেল যুবতীর ! রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত বান্ধবীর জন্য সাহায্যের আর্তি
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
Advertisement

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget