এক্সপ্লোর

সরিয়ে দেওয়ার কয়েক ঘণ্টা পর গুগলের শর্ত মেনে নেওয়ায় প্লে-স্টোরে ফিরল পেটিএম

নীতি লঙ্ঘনের দায়ে গুগল প্লে-স্টোর থেকে সরিয়ে দেওয়া হয় পেটিএম অ্যাপ

নয়াদিল্লি: সরিয়ে দেওয়ার কয়েক ঘণ্টা পরই ফের গুগল প্লে-স্টোরে ফিরল পেটিএম অ্যাপ। গুগলের নীতি লঙ্ঘন করায় দেশের অন্যতম বৃহত্তম ই-ওয়ালেট অ্যান্ড্রয়েড অ্যাপলিকেশনকে শুক্রবার সরিয়ে দেয় দেওয়া হয় প্লে-স্টোর থেকে।

পরে, নিজেদের  অ্যাপে থাকা সদ্য প্রকাশ পাওয়া অনলাইন গেমের থেকে 'ক্যাশব্যাক' অপশন প্রত্যাহার করে নেওয়ার পর প্লে-স্টোরে ফিরে আসে পেটিএম। এরপর, পেটিএম-এর তরফে ট্যুইট করে বলা হয়, আমরা ফিরে এসেছি।

শুক্রবার সকালে গুগল প্লে-স্টোর থেকে আচমকাই সরিয়ে দেওয়া হয় দেশের অন্যতম বৃহৎ ই-ওয়ালেট সংস্থা পেটিএম। নীতি লঙ্ঘন করার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয় গুগলের তরফে। যদিও, পেটিএম-এর দাবি, নতুন আপডেটের জন্যই সাময়িকভাবে তাদের অ্যাপ (অ্যাপলিকেশন) প্লে-স্টোর থেকে সরানো হয়েছে।

সরিয়ে দেওয়ার পরই শুক্রবার পেটিএম-এর তরফে সাফাই দিয়ে ট্যুইট করে জানানো হয়, প্রিয় পেটিএম ব্যবহারকারী, নতুন রূপে ডাউনলোড ও আপডেটের জন্য পেটিএম অ্যান্ড্রয়েড অ্যাপ গুগল প্লে-স্টোরে সাময়িকভাবে থাকছে না। খুব শীঘ্রই তা ফিরে আসবে। আপনার সমস্ত টাকা সুরক্ষিত রয়েছে। বর্তমান অ্যাপ নির্দ্বিধায় ব্য়বহার করুন।

অন্যদিকে, গুগলের অ্যান্ড্রয়েড প্রোডাক্ট সংক্রান্ত সিকিউরিটি ও প্রাইভেসি বিভাগের ভাইস প্রেসিডেন্ট সুজান ফ্রে একটি ব্লগে জানান, আমরা কোনও প্রকার অনলাইন ক্যাসিনোকে অনুমতি দেব না বা এমন কোনও অনিয়ন্ত্রিত জুয়া অ্যাপলিকেশনকে সমর্থন করব না যারা ক্রীড়া বেটিংকে প্রচার করে।

তিনি বলেন, এই তালিকায় রয়েছে সেই সব অ্যাপ যেগুলি গ্রাহকদের কোনও তৃতীয় বা বহিরাগত ওয়েবসাইটে নিয়ে যায় এবং সেখানে গ্রাহকদের অর্থের বিনিময়ে চলা কোনও প্রতিযোগিতা অংশ নেওয়ার অনুমতি দেয় যার মাধ্যমে তাঁরা সেখানে নগদ উপার্জন করতে পারেন। এটা আমাদের নীতি ও আদর্শের পরিপন্থী। সরিয়ে দেওয়ার কয়েক ঘণ্টা পর গুগলের শর্ত মেনে নেওয়ায় প্লে-স্টোরে ফিরল পেটিএম নিজের ব্লগে পেটিএম-এর নাম উল্লেখ না করলেও, সুজান আরও বলেন, গ্রাহকদের সম্ভাব্য বিপদ থেকে রক্ষা করা আমাদের নীতি। যখন কোনও অ্যাপ সেই নীতি লঙ্ঘন করে, আমরা সেই সংশ্লিষ্ট নির্মাতাকে অবগত করি এবং অ্যাপ গুগল প্লে-স্টোর থেকে সরিয়ে দিই, যতক্ষণ না সেই সংস্থা পুনরায় আমাদের নীতির মানছে।

তিনি যোগ করেন, কোনও অ্যাপ যদি বারংবার নীতি লঙ্ঘন করে, তাহলে আমরা আরও কঠোর পদক্ষেপ নিই এবং গুগল প্লে-স্টোর থেকে স্থায়ীভাবে ওই অ্যাপকে সরিয়ে দিই। আমাদের এই নীতি সকল ডেভেলপারজদের ক্ষেত্রে সর্বদা প্রযোজ্য।

সেরা শিরোনাম

Nepal Helicopter Collision : এভারেস্টের দিকে যাওয়ার পথে মুখোমুখি ধাক্কা দুই হেলিকপ্টারের, বড় দুর্ঘটনা, মৃত্যু
এভারেস্টের দিকে যাওয়ার পথে মুখোমুখি ধাক্কা দুই হেলিকপ্টারের, বড় দুর্ঘটনা, মৃত্যু
West Bengal News Live Updates: 'আপনি জানেন আমি কী জানি, বিদেশি সাহায্যেই আপনি প্রধানমন্ত্রী', মোদিকে পাল্টা রাহুলের
'আপনি জানেন আমি কী জানি, বিদেশি সাহায্যেই আপনি প্রধানমন্ত্রী', মোদিকে পাল্টা রাহুলের
Fire News : বহুতল অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণে বাঁচতে লাফ দিল মানুষ, বাড়ির বাইরে ঝুলে বাঁচার আর্তি
বহুতল অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণে বাঁচতে লাফ দিল মানুষ, বাড়ির বাইরে ঝুলে বাঁচার আর্তি
Kalyan Banerjee : 'জেলে ঢোকাব, কী অবস্থা করব দেখে নেবেন', হুঁশিয়ারি কল্যাণের ; নিশানায় কে ?
'জেলে ঢোকাব, কী অবস্থা করব দেখে নেবেন', হুঁশিয়ারি কল্যাণের ; নিশানায় কে ?

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget