এক্সপ্লোর

Donald Trump News: আমেরিকার হামলায় ইরানের তেমন ক্ষতি হয়নি বলে রিপোর্ট দিয়েছিলেন, গোয়েন্দা আধিকারিককে বহিষ্কার করল ট্রাম্প সরকার

Pentagon Officer Fired: পেন্টাগনের ডিফেন্স ইনটেলিজেন্স এজেন্সির (DIA) প্রধান জেফরি ক্রুসকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে।

ওয়াশিংটন: চাকরি থেকে বহিষ্কৃত হলেন আমেরিকার প্রতিরক্ষা বিভাগের গোয়েন্দা প্রধান। আমেরিকার প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ তাঁকে বহিষ্কার করেছেন। বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। ইরানের পরমাণু কেন্দ্রগুলি গুঁড়িয়ে দেওয়া গিয়েছে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছিলে, তার একেবারে উল্টো কথা বলতে শোনা গিয়েছিল আমেরিকার প্রতিরক্ষা বিভাগের গোয়েন্দা প্রধানকে। তাই তাঁকে ছেঁটে ফেলা হল কি না, উঠছে প্রশ্ন। (Donald Trump News)

পেন্টাগনের ডিফেন্স ইনটেলিজেন্স এজেন্সির (DIA) প্রধান জেফরি ক্রুসকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। নৌবাহিনীর ভাইস অ্যাডমিরাল ন্যান্সি লেকোর এবং নৌবাহিনীর স্পেশ্যাল ওয়ারফেয়ার কমান্ডের কমান্ডার, রেয়ার অ্যাডমিরাল মিলটন স্যান্ডসকেও দায়িত্ব থেকে সরানো হয়েছে। কেন তাঁদের ছেঁটে ফেলা হল, তিন জনের কেউই বলতে পারছেন না। কিন্তু বিষয়টি নিয়ে কাটাছেঁড়া শুরু হয়েছে। (Pentagon Officer Fired)

গত ১৩ জুন ইরান এবং ইজরায়েলের মধ্যে যুদ্ধ পরিস্থিতি দেখা দিলে, তাতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হয় আমেরিকা। ২২ জুন সরাসরি ইরানের আকাশে হানা দেয় আমেরিকা। ফোরডো, নানতাঞ্জ, ইসফাহান পরমাণু কেন্দ্র লক্ষ্য় করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তারা। ওই হামলার পর জাতির উদ্দেশে ভাষণে ট্রাম্প জানান ইরানের পরমাণু গবেষণাকেন্দ্রগুলিকে ‘পুরোপুরি নিশ্চিহ্ন’ করে দেওয়া হয়েছে। 

কিন্তু DIA-র যে রিপোর্ট জমা পড়ে, তাতে সম্পূর্ণ উল্টো দাবি করা হয়। সেই রিপোর্ট উদ্ধৃত করে CNN জানায়,  ক্ষয়ক্ষতি বুঝতে আরও সময় লাগবে। তবে প্রাথমিক ভাবে তথ্য অনুযায়ী, ইরানের পরমাণু কর্মসূচির মূল উপাদানকে গুঁড়িয়ে দেওয়া যায়নি। ধ্বংস করা যায়নি ইরানের ইউরেনিয়াম ভাণ্ডার। হামলার আগেই ইরান মজুত রাখা ইউরেনিয়াম অন্যত্র সরিয়ে নিয়ে যায়। ইরানের পরমাণু কর্মসূচিকে হয়ত কয়েক মাস পিছিয়ে দেওয়া গিয়েছে।

গোড়াতেই DIA-র ওই রিপোর্ট খারিজ করে দেয় হোয়াইট হাউস।  এমনকি রিপোর্ট বাইরে গেল কী করে, সেই নিয়ে প্রশ্ন তোলা হয়। ডোনাল্ড ট্রাম্পকে খাটো করে দেখাতেই এসব বলা হচ্ছে বলে দাবি করেন প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। সেই নিয়ে চাপানউতোরের মধ্যেই পেন্টাগন আধিকারিকদের সরিয়ে দেওয়ার খবর সামনে এল। আমেরিকার এক আধিকারিক জানিয়েছেন, বহিষ্কারের কারণ হিসেবে বলা হয়, ওঁদের উপর ‘আস্থা নেই’ আর। এতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন আমেরিকার সেনেটর, তথা সেনেট সিলেক্ট কমিটি অন ইনটেলিজেন্সের ভাইস চেয়ারপার্সন মার্ক ওয়ার্নার। তাঁর কথায়, “জাতীয় স্বার্থের চেয়ে সরকারের প্রতি আনুগত্যর পরীক্ষা নিয়ে আরও এক সিনিয়র আধিকারিককে ছেঁটে ফেলা হল। ট্রাম্প সরকারের এই আচরণ আমাদের দেশের জন্য অত্যন্ত বিপজ্জনক।” আপাতত DIA-র ডিরেক্টর তথা মুখপাত্র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ক্রিস্টিন বর্ডিন।

সেরা শিরোনাম

El Nino 2026: এবার এল নিনোর দাপটে মহাসাগরের জলে অস্বাভাবিক উষ্ণতা, চরম আবহাওয়ার ঝুঁকি, কী প্রভাব পড়বে ভারতে?
এবার এল নিনোর দাপটে মহাসাগরের জলে অস্বাভাবিক উষ্ণতা, চরম আবহাওয়ার ঝুঁকি, কী প্রভাব পড়বে ভারতে?
CJI Surya Kant: ‘নরেন্দ্র মোদিকে একথা বলতে পারবে সুপ্রিম কোর্ট?’ এবার সরাসরি CJI সূর্যকান্তকে নিশানা অভিজিৎ দীপকের
‘নরেন্দ্র মোদিকে একথা বলতে পারবে সুপ্রিম কোর্ট?’ এবার সরাসরি CJI সূর্যকান্তকে নিশানা অভিজিৎ দীপকের
'INDI' জোটের বিক্ষোভ কর্মসূচির ঘটনায় এবার জোড়া FIR করল পুলিশ, একাধিক ইস্যুতে পথে নামছে মমতা তৃণমূল কংগ্রেস
'INDI' জোটের বিক্ষোভ কর্মসূচির ঘটনায় এবার জোড়া FIR করল পুলিশ, একাধিক ইস্যুতে পথে নামছে মমতা তৃণমূল কংগ্রেস
Retail Inflation: রেকর্ড গড়ল মুদ্রাস্ফীতির হার ! দাম বাড়ছে এই সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের, কী জানাচ্ছে সরকারি তথ্য
রেকর্ড গড়ল মুদ্রাস্ফীতির হার ! দাম বাড়ছে এই সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের, কী জানাচ্ছে সরকারি তথ্য

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Embed widget