এক্সপ্লোর

Memari Protest: পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদ, অ্যাম্বুলেন্স নিয়ে সামিল চালকরা

পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদ চলছে তৃণমূলের। এবার সেই প্রতিবাদ কর্মসূচিতে অ্যাম্বুলেন্স নিয়ে অংশগ্রহণ করলেন চালক ও মালিকরা।

কমলকৃষ্ণ দে, মেমারি : পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদ চলছে তৃণমূলের। এবার সেই প্রতিবাদ কর্মসূচিতে অ্যাম্বুলেন্স নিয়ে অংশগ্রহণ করলেন চালক ও মালিকরা। সকাল ১১টা নাগাদ মেমারি হাসপাতালের সামনে থাকা বেসরকারি অ্যাম্বুলেন্স চালকরা অ্যাম্বুলেন্স সহযোগে তৃণমূলের প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন। তাঁদের দাবি, পেট্রোলের দাম বৃদ্ধির কারণে রোগীরা পরিষেবা নিতে অসুবিধায় পড়ছেন। তাই একপ্রকার বাধ্য হয়েই তাঁরা মেমারি বামুনপাড়ার এই প্রতিবাদে সামিল হয়েছেন। 

মেমারি শহর তৃণমূলের সহ সভাপতি আশিস ঘোষদস্তিদার জানান, মানবিক কারণে আজ অ্যাম্বুলেন্স চালকরা তাঁদের সাথে সামিল হয়েছেন।

এদিকে মেমারি হাসপাতালের সামনে থাকা এই বেসরকারি অ্যাম্বুলেন্সগুলি দীর্ঘক্ষণ না থাকায় কিছুটা হলেও ব্যাহত হয় পরিষেবা। হাসপাতালে থাকা রোগীর আত্মীয়দের দাবি, ৩০-৪০ মিনিট ধরে কোনও অ্যাম্বুলেন্স নেই। যদি কোনও জরুরি প্রয়োজন হয় তাহলে অ্যাম্বুলেন্স পাওয়া যাবে না। যদিও অ্যাম্বুলেন্স চালকদের দাবি, এখানে সব অ্যাম্বুলেন্স আসেনি। পরিযেবা দেওয়ার জন্য হাসপাতালে অ্যাম্বুলেন্স আছে।

প্রসঙ্গত, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূলের বিক্ষোভ-প্রতিবাদ অব্যাহত। গতকালও প্রতিবাদ দেখা যায় পূর্ব বর্ধমানে। ভাতারের তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারী গরুর গাড়িতে করে ১৩ কিমি পথ পাড়ি দিয়ে এড়ুয়ার থেকে ভাতার বাজার পর্যন্ত মিছিল করেন। আবার বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাস বর্ধমান পৌরসভার সামনে থেকে কার্জনগেট পর্যন্ত সাইকেল চালিয়ে বিক্ষোভে সামিল হন। 

অন্যদিকে মেমারি পৌরসভার প্রশাসক স্বপন বিষয়ী চারচাকা গাড়িতে দড়ি বেঁধে দড়ি ধরে চারচাকা টেনে প্রতিবাদ জানান। এরপর আজ ফের রাজ্যের শাসক শিবিরের ব্যানারে প্রতিবাদ দেখা গেল মেমারিতে।

প্রসঙ্গত, গতকালই কলকাতায় পেট্রোলের দাম ১০১ টাকা পার করে গেছে। ডিজেলের দাম ৯৩ টাকা ছুঁইছুঁই। লিটারপ্রতি ৩৯ পয়সা বেড়ে গতকাল কলকাতায় পেট্রোলের দাম ১০১ টাকা ১ পয়সা হয়। বেড়েছে ডিজেলের দামও। লিটারপ্রতি ৩২ পয়সা বেড়ে কলকাতায় ডিজেলের নতুন দাম ৯২ টাকা ৯৭ পয়সা। এর আগেই অবশ্য রাজ্যের বেশ কয়েকটি জেলায় পেট্রোলের দাম ১০০ ছুঁয়েছে। জ্বালানির দামবৃদ্ধিতে পণ্য পরিবহণের খরচ বেড়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই তার প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। জিনিসপত্রের আগুন দামে মাথায় হাত মধ্যবিত্তের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Supreme Court : 'অনুমতি ছাড়া আদালতের কার্যক্রমের অডিও-ভিডিও রেকর্ড পোস্ট, আপলোড নয়', নির্দেশ সুপ্রিম কোর্টের
Supreme Court : 'অনুমতি ছাড়া আদালতের কার্যক্রমের অডিও-ভিডিও রেকর্ড পোস্ট, আপলোড নয়', নির্দেশ সুপ্রিম কোর্টের
Jantar Mantar Protest : 'যন্তর মন্তরে ছাত্র আন্দোলনের ওপর নজর রাখছে বিভিন্ন জঙ্গি সংগঠন', বড় পদক্ষেপ দিল্লি পুলিশের
'যন্তর মন্তরে ছাত্র আন্দোলনের ওপর নজর রাখছে বিভিন্ন জঙ্গি সংগঠন', বড় পদক্ষেপ দিল্লি পুলিশের
West Bengal News Live: নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে কলকাতায় ধুন্ধুমার, আন্দোলনকারী-পুলিশ ধস্তাধস্তিতে তুলকালাম
নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে কলকাতায় ধুন্ধুমার, আন্দোলনকারী-পুলিশ ধস্তাধস্তিতে তুলকালাম
NEET Protest In Kolkata: NEET কাণ্ডের প্রতিবাদে রণক্ষেত্র ধর্মতলা, চার্জ করা হল কাঁদানে গ্যাসের সেল, সন্ধ্যা নামতেই অবস্থান বিক্ষোভে বামেরা
NEET কাণ্ডের প্রতিবাদে রণক্ষেত্র ধর্মতলা, চার্জ করা হল কাঁদানে গ্যাসের সেল, সন্ধ্যা নামতেই অবস্থান বিক্ষোভে বামেরা

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget