এক্সপ্লোর

Plastic Ban In Sikkim: মিনারেল ওয়াটারের বোতলও বিষ, নতুন বছর থেকে একবার ব্যবহার যোগ্য প্লাস্টিক নিষিদ্ধ সিকিমে

Plastic Ban In Sikkim: একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক (Single Use Plastic) নিষিদ্ধ (Plastic Ban) করা হচ্ছে। এর মধ্যে পড়ছে মিনারেল ওয়াটারের বোতলও। রাজ্যের সর্বত্র এই নিয়ম চালু হতে চলেছে। 

গ্যাংটক: পরিবেশ রক্ষায় বড় পদক্ষেপ সিকিম সরকারের। নতুন বছর থেকে সেখানে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক (Single Use Plastic) নিষিদ্ধ (Plastic Ban) করা হচ্ছে। এর মধ্যে পড়ছে মিনারেল ওয়াটারের বোতলও। রাজ্যের সর্বত্র এই নিয়ম চালু হতে চলেছে। 

বেশ কিছু দিন ধরেই সিকিম সরকার প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করা নিয়ে ভাবনাচিন্তা করছিল। অবশেষে রাজ্য পর্যটন দফতরের (Sikkim Tourism Board) সঙ্গে গাঁটছড়া বেঁধে সেই পরিকল্পনার বাস্তবায়ন করতে চলেছে তারা। ২০২২-এর জানুয়ারি মাসের প্রথম দিন থেকেই এক বার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ হচ্ছে সেখানে। 
রাজ্যের পর্যটন এবং অসামরিক বিমান পরিবহণ দফতরের যুগ্ম সচিব মার্কাস পি রাই জানিয়েছেন, প্লাস্টিকের পরিবর্তে সাধারণ মানুষের জন্য জৈব (Organic) এবং জীবাণুবিয়োজ্য (Biodegradable) বিকল্পের ব্যবস্থা করবে রাজ্য সরকার। তিনি বলেন, ‘‘বাঁশ এবং প্রাকৃতিক উপাদান থেকে বোতল তৈরি করতে গ্রামবাসীদের উৎসাহ দিচ্ছি আমরা, প্লাস্টিকের পরিবর্তে সেগুলির সার্বিক ব্যবহার বাড়ানো যায়।’’

পর্যটকদের কাছে সিকিম অত্যন্ত জনপ্রিয় জায়গা। কিন্তু ভিন্ রাজ্য থেকে আসা মানুষজন পরিবেশ সংক্রান্ত বিধইনিষেধ মানেন না , এমন অভিযোগও রয়েছে। তাই পর্যটকদের ক্ষেত্রেও যাতে নয়া নিয়মের অন্যথা না হয়, তা-ও সুনিশ্চিত করতে চাইছে সিকিম সরকার। তার জন্য হোটেল এবং হোমস্টেগুলিকেও প্লাস্টিক নিষিদ্ধের পথে হাঁটার নির্দেশ দেওয়া হয়েছে। 

হোটেলের চেয়ে সিকিমে হোমস্টে-র চাহিদা বেশি। দেশের মধ্যে সিকিমেই সবচেয়ে বেশি সংখ্যক হোমস্টে রয়েছে। সরকারি খাতায় নথিভুক্ত হোমস্টে-র সংখ্যা প্রায় ৯১৫। তার বাইরেও বহু হোমস্টে রয়েছে। 

মার্কাসের মতে, হোমস্টে-যাঁরা ওঠেন, তাঁরা সাধারণত মাটির কাছ থেকে স্থানীয় জীবনযাত্রা সম্পর্কে অভিজ্ঞতা সঞ্চয় করতে চান। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পর্যটকদের তুষ্ট করতে বাড়াবাড়ি করে ফেলেন হোমস্টে মালিকরা। আধুনিক সুবিধা প্রদান করতে গিয়ে পরিবেশের কথা মাথায় থাকে না। তাতে পর্যটকরা যেমন মাটির কাছাকাছি পৌঁছতে পারেন না, তেমনই পরিবেশেরও ক্ষতি হয় (Save Environment) । তাই ভেবেচিন্তেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কাস। 

সেরা শিরোনাম

News Live Updates: সকাল সকাল অ্যাকশনে ইডি, পাঁচ জায়গায় তল্লাশি, তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা? বর্তমান সিগনেটরি কে? জানতে চান আধিকারিকরা
সকাল সকাল অ্যাকশনে ইডি, পাঁচ জায়গায় তল্লাশি, তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা? বর্তমান সিগনেটরি কে? জানতে চান আধিকারিকরা
Strait Of Hormuz : হরমুজ প্রণালী অতিক্রম করার পথে একাধিক বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, কী ক্ষয়ক্ষতি ?
হরমুজ প্রণালী অতিক্রম করার পথে একাধিক বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, কী ক্ষয়ক্ষতি ?
Jagannath Rath Yatra 2026: ‘ইচ্ছেমতো দিনে রথযাত্রা নয়’, ISKCON-কে কড়া বার্তা পুরীর গজপতি মহারাজার
‘ইচ্ছেমতো দিনে রথযাত্রা নয়’, ISKCON-কে কড়া বার্তা পুরীর গজপতি মহারাজার
Hyderabad News: ইঞ্জেকশনে টয়লেট ক্লিনার ভরে স্যালাইনে মিশিয়ে দিলেন স্ত্রী, বেঘোরে মৃত্যু স্বামীর, নেপথ্যে বিবাহবহির্ভূত সম্পর্ক
ইঞ্জেকশনে টয়লেট ক্লিনার ভরে স্যালাইনে মিশিয়ে দিলেন স্ত্রী, বেঘোরে মৃত্যু স্বামীর, নেপথ্যে বিবাহবহির্ভূত সম্পর্ক

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (০৬.০৭.২০২৬)।নির্যাতন থেকে খুন, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের ছত্রে-ছত্রে ভয়াবহ নৃশংসতা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৬.০৭.২৬)।বারুইপুরের বর্বরতায় বড়সড় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা
Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget