এক্সপ্লোর

প্রধানমন্ত্রী আমাদের শুধু হেডলাইন, খালি পৃষ্ঠা দিলেন! মোদির আর্থিক প্যাকেজকে কটাক্ষ চিদম্বরমের

বিকালের সাংবাদিক বৈঠক ঘিরে জল্পনার প্রাক্কালে নির্মলা ইতিমধ্যেই ট্যুইট করে বলেছেন, এটা শুধুমাত্র আর্থিক প্যাকেজ হবে না, সংস্কার চাঙ্গা করার উদ্দীপক হবে। পুরো মানসিকতার খোলনলচে বদলে সরকার চালানোর ওপর জোর দেওয়া হবে এতে।

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মঙ্গলবার রাতের ঘোষণা করা আর্থিক প্যাকেজকে কটাক্ষ পি চিদম্বরমের। প্রধানমন্ত্রী আমাদের শুধু হেডলাইন আর একটা ফাঁকা পৃষ্ঠা দিলেন, ট্যুইট করেছেন তিনি। গতকাল রাতে দেশবাসীর উদ্দেশ্যে সম্প্রচারিত ভাষণে নোভেল করোনাভাইরাস সংক্রমণ রোধে চালু লকডাউনের মেয়াদ ফের বাড়ানোর কথা ঘোষণা করে বেহাল অর্থনীতির স্বার্থে ২০ লক্ষ কোটি টাকার বিরাট প্যাকেজের কথা বলেন মোদি। অর্থনীতির ওপর করোনা, লকডাউনের ক্ষতিকর আঘাত সামলাতে এই প্যাকেজ ভারতের মোট জিডিপির প্রায় ১০ শতাংশ। বুধবার এ ব্য়াপারে চিদম্বরম জানান, তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কীভাবে খালি পৃষ্ঠাটা ভরিয়ে তোলেন, সেটা দেখার অপেক্ষায় রয়েছেন। প্রসঙ্গত, আজ বিকাল চারটেয় নির্মলার সাংবাদিক সম্মেলন করে মোদির ঘোষণা করা প্যাকেজ সম্পর্কে বিস্তারিত তথ্য, ব্যাখ্যা দেওয়ার কথা। প্রধানমন্ত্রী ঘোষিত ২০ লক্ষ কোটি টাকার প্য়াকেজের মধ্যে রিজার্ভ ব্যাঙ্কের দেওয়া আর্থিক সহায়তা ও ১.৭৪ লক্ষ কোটি টাকার তহবিলও ধরা আছে। লকডাউন প্রথম চালু হওয়ার পরপরই তা ঘোষণা করা হয়েছিল। আজ ইউপিএ জমানার কেন্দ্রীয় অর্থমন্ত্রী চিদম্বরম গতকাল কোনও প্রতিক্রিয়া না দেওয়ার ব্যাপারে ট্যুইটে লেখেন, গতকাল প্রধানমন্ত্রী আমাদের একটা হেডিং আর একটা ফাঁকা পৃষ্ঠা দিয়েছেন। স্বাভাবিক ভাবে সেজন্য আমার প্রতিক্রিয়াও ছিল শূন্য। আজ আমরা তাকিয়ে থাকব কেমন করে অর্থমন্ত্রী ফাঁকা পৃষ্ঠাটা ভরাট করেন, সেদিকে। অবশ্যই যে প্রতিটি অতিরিক্ত পয়সা সরকার অর্থনীতিতে ঢালবে, তার হিসাব রাখব। কে, কী পেল, তার হিসাবও নেব। প্রথম যেটা দেখব, গরিব, ক্ষুধার্ত, বিধ্বস্ত পরিযায়ী শ্রমিকরা নিজেদের রাজ্যে ফিরতে শয়ে শয়ে কিলোমিটার হেঁটে কী এর থেকে প্রত্যাশা করতে পারেন, সেটাও দেখব। জনসংখ্যার অর্ধেক অংশ, তলায় পড়ে থাকা অংশ (১৩ কোটি পরিবার) প্রকৃত অর্থে কত টাকা পেল, সেটাও খতিয়ে দেখব। বিকালের সাংবাদিক বৈঠক ঘিরে জল্পনার প্রাক্কালে নির্মলা ইতিমধ্যেই ট্যুইট করে বলেছেন, এটা শুধুমাত্র আর্থিক প্যাকেজ হবে না, সংস্কার চাঙ্গা করার উদ্দীপক হবে। পুরো মানসিকতার খোলনলচে বদলে সরকার চালানোর ওপর জোর দেওয়া হবে এতে। তিনি আরও বলেন, ‘আত্ম নির্ভর ভারত’ অভিযানে হকার, রাস্তার দোকানদার, ব্য়বসায়ী, ক্ষুদ্র, অতিক্ষুদ্র মাঝারি শিল্পোদ্য়োগী, সততার সঙ্গে কর দেন, এমন মধ্যবিত্ত, নির্মাতা –প্রত্যেককে সামিল করা হবে। সিআইআই, ফিকির মতো বণিক সংগঠন প্রধানমন্ত্রীর গতকালের প্যাকেজের প্রশংসা করে তা ভারতকে আত্মনির্ভর করে তোলার লক্ষ্যে অনেকদূর নিয়ে যাবে, করোনাভাইরাস,লকডাউন পর্বে অর্থনীতিকে সঠিক রাস্তায় ফেরাতেও সাহায্য করবে বলে অভিমত জানিয়েছে।

সেরা শিরোনাম

Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget