এক্সপ্লোর

Donyi Polo Airport Inauguration: আরও একটি বিমানবন্দর, উত্তর-পূর্ব ভারতে অগ্রাধিকার, বার্তা নরেন্দ্র মোদির

Narendra Modi: ২০১৯ সালের ফেব্রুয়ারিতে এই বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নয়াদিল্লি: ভারতের পরিকাঠামো ক্ষেত্রে নতুন পালক। উত্তর-পূর্ব ভারতের অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগরে দনিই পোলো (Donyi Polo) বিমানবন্দরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী জানিয়েছেন, এটি অরুণাচল প্রদেশের চতুর্থ অপারেশনাল বিমানবন্দর হতে চলেছে। এর ফলে উত্তর-পূর্বে ভারতে বিমানবন্দরের সংখ্যা দাঁড়াল ১৬টি। 

২০১৯-এ শিলান্যাস:
২০১৯ সালের ফেব্রুয়ারিতে এই বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার উদ্বোধনের পরে বিরোধীদের একহাত নেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'যাঁরা বলেছিলেন বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন নির্বাচনী চমক, এটা তাঁদের প্রতি যোগ্য বার্তা।' 

কী বললেন প্রধানমন্ত্রী:
অরুণাচল প্রদেশে এখন কোনও নির্বাচন নেই। নির্বাচন চলছেও না।  তাঁর সরকার সবসময় অরুণাচল প্রদেশের উন্নতি নিয়ে ভাবে বলে জানান তিনি। তিনি বলেন, 'আগে সীমান্ত এলাকার প্রত্যন্ত গ্রামগুলিকে শেষ গ্রাম হিসেবে দেখা হত। আমাদের সরকার এই গ্রামগুলিকে দেশের প্রথম গ্রাম হিসেবে দেখি। উত্তর-পূর্ব ভারতে উন্নয়নকে আমাদের সরকার গুরুত্ব দেয়। ভ্রমণ হোক বা বাণিজ্য। টেলিকম হোক বা বস্ত্র, ড্রোন পরিকাঠামো হোক বা কৃষি কিংবা বিমানবন্দর। উত্তর পূর্ব ভারতেৎ উন্নয়নকে আমরা অগ্রাধিকার দিই।' প্রধানমন্ত্রী জানিয়েছেন, ১৯৪৭ থেকে ২০১৪ সাল পর্যন্ত উত্তর পূর্ব ভারতে মাত্র ৯টি বিমানবন্দর তৈরি হয়েছিল। তিনি বলেন, 'গত ৮ বছরে উত্তর পূর্ব ভারতে আরও ৭টি বিমানবন্দর তৈরি হয়েছে। এই বিমানবন্দর অরুণাচল প্রদেশের ইতিহাস ও সংস্কৃতির অঙ্গ হয়ে উঠবে।' 

দীর্ঘদিনের দাবি:
দীর্ঘদিন ধরেই ইটানগরের জন্য বিমানবন্দরের দাবি জানিয়েছিলেন সেখানকার বাসিন্দারা। ২০০৫ সালেই একটি পরিকল্পনা নেওয়া হয়েছিল। অবশেষে ২০১৯ সালে সেই বিমানবন্দরের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। কোভিড মহামারির মধ্যেই কাজ চালিয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে প্রায় সাড়ে ছশো কোটি টাকা খরচ করে এই বিমানবন্দর তৈরি করা হয়েছে। এই বিমানবন্দরে সবচেয়ে ব্যস্ত সময়ে ৩০০ যাত্রী ব্যবহার করতে পারবেন। যে কোনও আবহাওয়ার ব্যবহার করা যাবে এটি। ২.৩ কিলোমিটার লম্বা এই বিমানবন্দরের রানওয়ে। 

নামের মানে কী?
স্থানীয় ভাষায় Donyi মানে সূর্য এবং Polo মানে চাঁদ। সূর্য ও চাঁদের প্রতি সেখানকার স্থানীয় বাসিন্দাদের সম্মানের কথা মাথায় রেখেই এই বিমানবন্দরের নাম করা হয়েছে Donyi Polo Airport.  
  
আরও পড়ুন: 'সাভারকার-মন্তব্যে ভারত জোড়ো যাত্রার ইতিবাচক দিক নষ্ট', রাহুলকে সতর্ক করলেন রাউত

 

সেরা শিরোনাম

Delimitation Bill: ভূরি ভূরি প্রতিশ্রুতি সরকারের, তাও কেন ডিলিমিটেশন বিলের বিরোধিতায় I.N.D.I.A শিবির?
ভূরি ভূরি প্রতিশ্রুতি সরকারের, তাও কেন ডিলিমিটেশন বিলের বিরোধিতায় I.N.D.I.A শিবির?
Delimitation Bill: আজ লোকসভায় পেশ ডিলিমিটেশন বিল, তাকিয়ে গোটা দেশ
আজ লোকসভায় পেশ ডিলিমিটেশন বিল, তাকিয়ে গোটা দেশ
TMC News: কাকলিরা এখন তৃণমূল? ডিলিমিটেশন নিয়ে ভোটাভুটির আগে ঘোষণা, জালিয়াতির অভিযোগ তুললেন মহুয়া মৈত্র
কাকলিরা এখন তৃণমূল? ডিলিমিটেশন নিয়ে ভোটাভুটির আগে ঘোষণা, জালিয়াতির অভিযোগ তুললেন মহুয়া মৈত্র
TMC News: ডিলিমিটেশন বিল: NCPI হিসেবে নয়, সর্বভারতীয় তৃণমূল হিসেবেই ভোটাভুটিতে অংশ নেবেন ২০ জন, জানালেন কাকলি ঘোষ দস্তিদার, বললেন, ‘স্পিকারের মান্যতা মেলেনি’
ডিলিমিটেশন বিল: NCPI হিসেবে নয়, সর্বভারতীয় তৃণমূল হিসেবেই ভোটাভুটিতে অংশ নেবেন ২০ জন, জানালেন কাকলি ঘোষ দস্তিদার, বললেন, ‘স্পিকারের মান্যতা মেলেনি’

ভিডিও

PM Narendra Modi | প্রধানমন্ত্রীর বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক প্রায় ২ ঘণ্টা ধরে বৈঠক
Delimitation Bill 2026 | NCPI সাংসদদের ভোট দেওয়া রুখতে স্পিকারকে চিঠি Abhishek Banerjee-এর
Rahul Gandhi |
Delimitation Bill 2026 | “২৭ বছর ধরে আটকে, এটা সুবর্ণ সুযোগ”, বললেন Saayoni Ghosh
NCPI News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget