এক্সপ্লোর

‘শরীর ফিট তো মন ফিট’, স্বাস্থ্য সচেতন কর্মসূচির উদ্বোধন করে মন্তব্য মোদির

ফিটনেস হল শূন্য বিনিয়োগে ১০০ শতাংশ রিটার্ন লাভ-- মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নয়াদিল্লি: ফিটনেস হল শূন্য বিনিয়োগে ১০০ শতাংশ রিটার্ন লাভ-- দেশবাসীকে স্বাস্থ্য সচেতন করতে ফিট ইন্ডিয়া কর্মসূচির উদ্বোধন করে এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার, এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ফিট ইন্ডিয়া কর্মসূচি পালিত হয়। সেখানে দেশীয় মার্শাল আর্টের বিভিন্ন কৌশল এবং নৃত্য ও ক্রীড়া প্রদর্শিত হয়। মোদি জানান, প্রযুক্তির ফলে জীবনে শারীরিক পরিশ্রম কমে গিয়েছে। প্রধানমন্ত্রী বলেন, ফিটনেস চিরকাল আমাদের সংস্কৃতির অঙ্গ ছিল। কিন্তু এখন ফিটনেস নিয়ে অনীহা রয়েছে। কয়েক দশক আগে, একজন স্বাভাবিক ব্যক্তি দিনে ৮-১০ কিলোমিটার হাঁটতেন বা দৌড়তেন অথবা সাইক্লিং করতেন। কিন্তু, প্রযুক্তির সঙ্গে সঙ্গে সেই শারীরিক সক্রিয়তা কমে গিয়েছে। আমরা আজ কম হাঁটি। আর সেই প্রযুক্তিই আমাদের তথ্য দিয়ে জানায়, আমরা যথেষ্ট পরিমাণে হাঁটছি না।

ফিট ইন্ডিয়া কর্মসূচির প্রধান লক্ষ্য হল শারীরিক কসরৎ ও ক্রীড়াকে দৈনিক জীবনে যুক্ত করতে মানুষকে উৎসাহিত করা। মোদি বলেন, ফিটনেস কোনও শব্দ নয়। সুস্থ ও সম্পূর্ণ জীবনযাপনের এটি একটি পূর্বশর্ত। এটা একটা বিপ্লব। অন্তত হওয়া উচিত। ফিট ইন্ডিয়া কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। সেখানে মাথায় রয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু। এছাড়া রয়েছেন সরকারি আধিকারিক, ভারতীয় অলিম্পিক সংস্থা, বিভিন্ন জাতীয় ক্রীড়া সংস্থা, বেসরকারি সংস্থা ও ফিটনেস প্রসার ঘটানো বিভিন্ন সংগঠন। বর্তমান যুব-সমাজের স্বাস্থ্য সচেতনহীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মোদি। বলেন, এখন ডায়াবেটিস, হাইপারটেনসন সহ বিভিন্ন রোগ যেগুলি জীবনযাত্রা সম্পর্কিত, সেগুলির বাড়বাড়ন্ত হয়েছে। এখন এমন শোনা যায়, যে ১২-১৫ বছর বয়সীরা ডায়াবেটিসে আক্রান্ত। আবার ৩০ বছরে হার্ট অ্যাটাক হচ্ছে। এই ধারা উদ্বেগজনক। তবে, জীবনধারা পরিবর্তন করে এই সমস্যার সমাধান সম্ভব। মোদি বলেন, ফিটনেস হল এই সময়ের চাহিদা। কিন্তু, প্রযুক্তির সঙ্গে শারীরিক সক্ষমতা কমে গিয়েছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, আমরা এখন ক’পা ফেললাম, তা মোবাইল অ্যাপে গুণে দেখি। এখন ফিটনেস চর্চার চেয়ে সেই নিয়ে কথা বলাটা ফ্যাশনে পরিণত হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজুও। তিনি জানান, দেশের সার্বিক উন্নয়নে ফিটনেস জরুরি। প্রতিটি ভারতীয়কে সচেতন করাই এই কর্মসূচির লক্ষ্য। সমাজের সর্বস্তরের মানুষকে এই কর্মসূচিতে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী। বলেন, হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকীর দিন এই কর্মসূচির উদ্বোধন হওয়াটাও ইতিবাচক। এদিন জাতীয় ক্রীড়া সম্মান বিজয়ীদের অভিনন্দন জানান মোদি। বলেন, আমাদের আশা-আকাঙ্খাকে নতুন জীবনদান করেন ক্রীড়াবিদরা। পদক স্রেফ তাঁদের মেহনতের ফসল নয়, এটা নতুন ভারতের প্রত্যয়ও। প্রধানমন্ত্রীর মতে, জীবনযাত্রার এই সমস্যা শুধুমাত্র ভারত নয়। বিশ্বের বিভিন্ন দেশ এই সমস্যার মোকাবিলা করতে এধরনের কর্মসূচিকে মান্যতা দিয়েছে। মোদি বলেন, শরীর ফিট তো মন ফিট।

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৮ জনের, মৃত ৭ বছরের এক শিশুও
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৮ জনের, মৃত ৭ বছরের এক শিশুও
Kunal on Chorbagan Stampede : পুজো দেখতে গিয়ে চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে প্রাণ গেল ১৮ জনের ! কুণাল ঘোষ বললেন...
Kunal on Chorbagan Stampede : পুজো দেখতে গিয়ে চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে প্রাণ গেল ১৮ জনের ! কুণাল ঘোষ বললেন...
Chorbagan Sorbojonin Stampede : বৃষ্টির মধ্যে মণ্ডপে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ; চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু !
বৃষ্টির মধ্যে মণ্ডপে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ; চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু !
Chorbagan Stampede: ‘৪০-৪৫ মিনিট ধরে চাপা পড়ে বান্ধবী, টেনে বের করা যাচ্ছিল না, কেউ সাহায্য় করতে আসেনি’, চোরবাগানে ভয়াবহ অভিজ্ঞতা যুবকের
‘৪০-৪৫ মিনিট ধরে চাপা পড়ে বান্ধবী, টেনে বের করা যাচ্ছিল না, কেউ সাহায্য় করতে আসেনি’, চোরবাগানে ভয়াবহ অভিজ্ঞতা যুবকের

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget