এক্সপ্লোর

PM Modi on North East states: হিল স্টেশন-বাজারে বিশাল জমায়েত, মাস্ক ছাড়া ঘোরাঘুরি নিয়ে উদ্বেগপ্রকাশ প্রধানমন্ত্রীর

আজ দেশের উত্তর-পূর্বের রাজ্যগুলি যেমন- অসম, নাগাল্যান্ড, ত্রিপুরা, সিকিম, মণিপুর, মেঘালয়, অরুণাচলপ্রদেশ ও মিজোরামের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নয়া দিল্লি : উৎসব উপলক্ষে যাতে জমায়েতের অনুমতি না দেওয়া হয়, আগের দিনই ভারত সরকারের কাছে সেই অনুরোধ জানিয়েছিলেন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি জেএ জয়লাল। কেন্দ্রকে যে কোনও রকমের জমায়েতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানান। কারণ, বিশাল জমায়েত বিপজ্জনক হয়ে উঠতে পারে বলে সতর্ক করে দেন তিনি। সেই একই সুরে উত্তর-পূর্বের রাজ্যগুলিকে সতর্ক করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ দেশের উত্তর-পূর্বের রাজ্যগুলি যেমন- অসম, নাগাল্যান্ড, ত্রিপুরা, সিকিম, মণিপুর, মেঘালয়, অরুণাচলপ্রদেশ ও মিজোরামের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  তিনি বলেন, “কোভিড নিয়ে আমাদের অতি সতর্ক থাকতে হবে। সব ভ্যারিয়েন্টের দিকে নজর রাখতে হবে।" 

ভার্চুয়ালি এই করোনা-সমীক্ষা বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, “ এটা ঠিক যে করোনা ভাইরাসের কারণে পর্যটন, ব্যাবসা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু আজ আমি বলতে চাই যে, হিল স্টেশনগুলিতে বিশাল জমায়েত ঠিক হচ্ছে না। বিনা মাস্কে বাজারে ঘোরাঘুরিও ঠিক নয়। এখন করোনার তৃতীয় ঢেউ কীভাবে রোখা যায়, ভাবতে হবে।“ তাঁর পরামর্শ, “ভিড় এড়ানোর চেষ্টা করুন। সতর্ক থাকলে আমরা তৃতীয় ঢেউ রুখে দেব।" একইসঙ্গে তিনি বলেন, “শিশু চিকিৎসায় অক্সিজেন প্ল্যান্ট বসানোয় রয়েছে অগ্রাধিকার। করোনার সম্ভাব্য তৃতীয় ঢেউ আটকাতে টিকাকরণই একমাত্র ভরসা। ছোট পরিসর থেকেই আমাদের সচেতন হতে হবে।"

আজ উত্তর-পূর্বের রাজ্যগুলির করোনা পরিস্থিতির খবর নেন প্রধানমন্ত্রী। করোনার পরীক্ষা ও চিকিৎসা সংক্রান্ত পরিকাঠামো উন্নয়নের প্রয়োজনীয়তার কথা বলেন তিনি। যার জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা ইতিমধ্যেই ২৩ হাজার কোটি টাকার নতুন প্যাকেজের অনুমোদন দিয়েছে। এই প্যাকেজের ফলে উপকৃত হবে উত্তর-পূর্বের রাজ্যগুলি। সেখানকার স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি হবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী আরও বলেন, উত্তর-পূর্বের কয়েকটি জেলার করোনা পরিস্থিতি উদ্বেগজনক। সেখানে সতর্ক থাকতে হবে। এর পাশাপাশি করোনার তৃতীয় ঢেউয়ের মোকাবিলায় টিকাকরণের প্রক্রিয়াকে আরও ত্বরাণ্বিত করতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget