এক্সপ্লোর

‘নতুন ভারত’ জোর কদমে এগিয়ে চলেছে, ওঁরা পেশাদার নিরাশাবাদী! বাজেটের সমালোচকদের কটাক্ষ মোদির, বারাণসীতে বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের সূচনা

সদস্য সংগ্রহ অভিযানের মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষকে আরও বেশি বিজেপির সঙ্গে যু্ক্ত করা যাবে বলে উল্লেখ করেন তিনি। এতে দলের শক্তি বাড়বে বলে উল্লেখ করে মোদি বলেন, কাশীর মাটি থেকে দলের জন্য নিবেদিতপ্রাণ প্রতিটি কর্মীকে অভিনন্দন জানাচ্ছি। আজ কাশী থেকে বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের সূচনা করার সুযোগ পেলাম।

বারাণসী: নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতে শনিবার বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের সূচনা করেন নরেন্দ্র মোদি। এই উপলক্ষ্যে দলীয় কর্মীদের এক সভায় তিনি গতকালের সাধারণ বাজেটের প্রসঙ্গও তোলেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পেশ করা ২০১৯-২০ অর্থবর্ষের বাজেট সম্পর্কে বিরোধীদের আক্রমণ, সমালোচনার জবাব দেন, আগামী দিনে ভারতের উন্নয়ন, বৃদ্ধির যাত্রা, গতিপথ নিয়েও নিজের বক্তব্য জানান। সদস্য সংগ্রহ অভিযানের মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষকে আরও বেশি বিজেপির সঙ্গে যু্ক্ত করা যাবে বলে উল্লেখ করেন তিনি। এতে দলের শক্তি বাড়বে বলে উল্লেখ করে মোদি বলেন, কাশীর মাটি থেকে দলের জন্য নিবেদিতপ্রাণ প্রতিটি কর্মীকে অভিনন্দন জানাচ্ছি। আজ কাশী থেকে বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের সূচনা করার সুযোগ পেলাম। ঘটনাচক্রে জনসঙ্ঘ-বিজেপি প্রতিষ্ঠাতা প্রয়াত শ্যামাপ্রসাদ মুখার্জির ১১৮-জন্মবার্ষিকীতে সদস্য সংগ্রহ কর্মসূচি পালনে নামল মোদির দল। প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানিয়ে মোদি বলেন, জাতীয় সংহতিতে তাঁর অবদান সবসময় মনে থাকবে। ট্যুইটেও তাঁকে মহান শিক্ষাবিদ, উজ্জ্বল জাতীয়তাবাদী চিন্তাবিদ বলে উল্লেখ করে শ্রদ্ধা জানান মোদি। গতকালের বাজেট প্রসঙ্গে তার নানা পদক্ষেপের দিকে ইঙ্গিত করে এক ‘নতুন ভারত’ জোর কদমে সামনের দিকে এগিয়ে চলেছে বলে মন্তব্য করেন মোদি। বলেন, ৫ ট্রিলিয়ন মার্কিন ডলার অর্থনীতি সম্পর্কে জানাটা গুরুত্বপূর্ণ কেননা কিছু মানুষের ভারতীয়দের ক্ষমতা, যোগ্যতা নিয়ে সংশয় আছে। তাঁরা বলছেন, ওই টার্গেট পূরণ করা খুবই কঠিন। সমালোচক, নিন্দুকদের কটাক্ষ করে মোদির মন্তব্য, এঁরা পেশাদার নিরাশাবাদী। এদিন মোদি একদিনের সফরে বারাণসী পৌঁছেই বিমানবন্দরে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর মূর্তির আবরণ উন্মোচন করেন। সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিজেপির অস্থায়ী সভাপতি জে পি নাড্ডা ও দলের রাজ্য শাখার সভাপতি মহেন্দ্রনাথ পান্ডে। ছিলেন প্রয়াত শাস্ত্রীর দুই ছেলে অনিল শাস্ত্রী ও সুনীল শাস্ত্রী। প্রয়াত প্রধানমন্ত্রীর আত্মীয় তথা উত্তরপ্রদেশের মন্ত্রী সিদ্ধার্থনাথ সিংহ। লোকসভা নির্বাচনে বিপুল জয়ের এই নিয়ে দ্বিতীয়বার নিজের নির্বাচনী কেন্দ্রে পা রাখলেন মোদি। ৪.৭৯ লক্ষ ভোটে জয়ের জন্য বারাণসীর ভোটারদের ধন্যবাদ দিতে ২৭ মে প্রথম এসেছিলেন, তারপর এলেন আজ। .

সেরা শিরোনাম

Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Road Accident News: 'বাবা সামলে নেবে', বিলাসবহুল গাড়িতে ৩ জনকে পিষে মেরে ফেলার বলল ১৯- এর তরুণ, কী ঘটেছে কেরলে ?
'বাবা সামলে নেবে', বিলাসবহুল গাড়িতে ৩ জনকে পিষে মেরে ফেলার বলল ১৯- এর তরুণ, কী ঘটেছে কেরলে ?
Rahul Gandhi : 'ইডি, সিবিআই, বিদেশমন্ত্রকের ২০০ সরকারি আধিকারিক যোগাযোগ রাখছেন', চাঞ্চল্যকর দাবি রাহুলের
'ইডি, সিবিআই, বিদেশমন্ত্রকের ২০০ সরকারি আধিকারিক যোগাযোগ রাখছেন', চাঞ্চল্যকর দাবি রাহুলের
Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?

ভিডিও

Congress Protest: ললিত গ্রেট ইস্টার্ন থেকে লোকভবন পর্যন্ত কংগ্রেসের প্রতিবাদ মিছিল |
Abhishek Banerjee: বুধবার সকাল ১০টায় ফের হাজিরার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পুলিশের
Durga Puja 2026: মণ্ডপে মণ্ডপে থিমের চমক, এবছর কেমনভাবে সেজে উঠেছে সুরুচি সঙ্ঘ আর বেহালা নূতন দল?
Supreme Court: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল রাহুল গান্ধীর লিগ্যাল টিমের
Congress Rally: মান্ডি হাউস থেকে সুপ্রিম কোর্টের দিকে এগোচ্ছে INDI জোটের মিছিল, মোতায়েন পুলিশ বাহিনী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget