এক্সপ্লোর

PM Modi On Kashmir Issues: 'দোষীদের কাউকে ছাড়া হবে না,' কাশ্মীরে সন্ত্রাস নিয়ে কড়া বার্তা প্রধানমন্ত্রীর

Kashmir Issues: ভূস্বর্গে আতঙ্ক। ফের রক্তে ভিজল কাশ্মীরের মাটি। অমরনাথ যাত্রার আগে পর্যটকদের উপর চলল গুলি। কাশ্মীরে পর্যটকদের ঝাঁঝরা করে দিল জঙ্গিরা।

কলকাতা: কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হানায় রক্তাক্ত হয়েছেন একাধিক। কাশ্মীরের বৈসরন উপত্যকায় জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা হয়ে যান কয়েকজন পর্যটক। ঘটনায় ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যায়। কাশ্মীরে পর্যটকদের উপর জঙ্গি হানায় কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী (PM Modi On Kashmir Issues)। জঙ্গি হানার ঘটনায় তিনি বলেন, 'সফল হবে না ওদের উদ্দেশ্য, দোষীদের কাউকে ছাড়া হবে না। সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লডাই আরও শক্তিশালী হবে।'

ভূস্বর্গে জঙ্গিদের নিশানায় পর্যটকরা। আর তাতে ফের রক্তে ভিজল কাশ্মীরের মাটি। অমরনাথ যাত্রার আগে পর্যটকদের উপর চলল গুলি। কাশ্মীরে পর্যটকদের ঝাঁঝরা করে দিল জঙ্গিরা। পহেলগাঁওয়ের রিসর্টে হামলার ঘটনায় ৪০ রাউন্ডের বেশি গুলি চালানো হয়েছে বলে জানা যাচ্ছে। জানা গিয়েছে, ধর্মীয় পরিচয় দেখে দেখে পর্যটকদের উপর জঙ্গি হামলা হয়েছে। সূত্রের খবর, কাশ্মীরে জঙ্গি হানার ঘটনায় ২৮জনের বেশি মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এই আবহে গভীর শোক প্রকাশ করেছেন এবং দ্রুত সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। X হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, "জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই। যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের প্রতি সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। ক্ষতিগ্রস্তদের সকলকে সবরকম সাহায্য দেওয়া হবে।'' 

 

ছুটি কাটাতে গিয়েছিলেন ভূস্বর্গে। সেই ঘুরতে যাওয়াই হল কাল। অসময়ে চলে গেল একাধিক প্রাণ। আহত হয়ে অনেকে ভর্তি হাসপাতালে। পহেলগাঁওয়ে রাস্তায় এখন শুধুই কান্নার রোল। ঘটনার আগের মুহূর্ত পর্যন্ত কেউ আঁচ করতে পারেননি এমন কিছু ঘটতে পারে। কাশ্মীরে জঙ্গি হানার শিকার পর্যটকরা, যা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর নির্দেশে শ্রীনগর রওনা হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। এরাজ্যের মুখ্যমন্ত্রী লিখেছেন, জম্মু ও কাশ্মীরের অনন্তনাগের পহেলগাঁও অঞ্চলে সন্ত্রাসাবাদী হামলায় আমি গভীরভাবে মর্মাহত। যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। 

সেরা শিরোনাম

Mohan Bhagwat: পুজোর আগে তিনদিনের সফরে রাজ্যে এলেন আরএসএস প্রধান মোহন ভাগবত, কী কর্মসূচি রয়েছে তাঁর?
পুজোর আগে তিনদিনের সফরে রাজ্যে এলেন আরএসএস প্রধান মোহন ভাগবত, কী কর্মসূচি রয়েছে তাঁর?
Gyanesh Kumar Controversy: বাদ পড়েন দেশের প্রধান বিচারপতি, নির্বাচন কমিশনার বাছাই করেন কারা? কী বলছে নতুন আইন?
বাদ পড়েন দেশের প্রধান বিচারপতি, নির্বাচন কমিশনার বাছাই করেন কারা? কী বলছে নতুন আইন?
Congress on CEC: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি কংগ্রেসের
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি কংগ্রেসের
Success Story: ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget