এক্সপ্লোর

PM Modi UAE Visit Postponed: ভারতে বাড়ছে ওমিক্রন, স্থগিত মোদির সৌদি সফর

PM Modi UAE Visit in January: প্রধানমন্ত্রী মোদির সংযুক্ত আরবশাহীর সফরের আরেকটি মূল ফোকাস ছিল অর্থনৈতিক সম্পর্ককে আরও জোরদার করার জন্য ভারত-ইউএই মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করা।

নয়া দিল্লি: দেশে ক্রমশ বাড়ছে ওমিক্রন সংক্রমণ। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংযুক্ত আরব আমিরশাহী (UAE) সফর আপাতত স্থগিত করা হয়েছে। ৬ জানুয়ারি সে দেশে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। যদিও সেই সফর আপাতত স্থগিত হচ্ছে। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে এই সফরের পরিকল্পনা করা হয়েছিল।

এছাড়াও প্রধানমন্ত্রী এই সফরে দুবাই এক্সপোতে ভারতীয় প্যাভিলিয়ন পরিদর্শন করবেন, এমনটাও কথা ছিল। প্রধানমন্ত্রী মোদির সংযুক্ত আরবশাহীর সফরের আরেকটি মূল ফোকাস ছিল অর্থনৈতিক সম্পর্ককে আরও জোরদার করার জন্য ভারত-ইউএই মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষর করা। সম্প্রতি, ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহী একটি নতুন কোয়াড-এরও অংশ হয়ে উঠেছে। 

প্রধানমন্ত্রী হওয়ার পর, মোদি ২০১৫ সালে প্রথম UAE সফর করেছিলেন। আবুধাবির ক্রাউন প্রিন্স এবং UAE সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ২০১৬ সালে ভারত সফর করেছিলেন। ২০১৭ সালের জানুয়ারিতেও তিনি ভারত সফর করেছিলেন। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। এই সফরের সময়ই দ্বিপাক্ষিক সম্পর্ক "কৌশলগত অংশীদারিত্ব"-এ উন্নীত হয়। 

২০১৮ সালে প্রধানমন্ত্রী মোদি UAE সফর করেছিলেন। সংযুক্ত আরব আমিরাতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার, 'অর্ডার অফ জায়েদ' পাওয়ার জন্য আগস্টের ২০১৯ সালে আবার দুবাই সফর করেন।

করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা এ দেশেও বেড়েই চলেছে। এরইমধ্যে আজ মন্ত্রী পরিষদের বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ বিকেল চারটেয় এই বৈঠক হয়েছে বলে খবর।  রিপোর্ট অনুসারে, এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন সমস্ত মন্ত্রীই। জানা যাচ্ছে, মন্ত্রী পরিষদের এই বৈঠকে উত্তরপ্রদেশ ও পঞ্জাবের আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবারই একটি উচ্চ পর্যায়ের বৈঠকে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের করোনাভাইরাসজনিত অতিমারী পরিস্থিতির পর্যালোচনা করেছিলেন। বৈঠকে প্রধানমন্ত্রী আধিকারিকদের ওমিক্রনের সংক্রমণ বৃদ্ধি সংক্রান্ত উদ্বেগের পরিপ্রেক্ষিতে সতর্কতা বজায় রাখতে নির্দেশ দিয়েছিলেন।

 

সেরা শিরোনাম

News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Imran Khan Leave India Notice: হঠাৎ রাজ ঠাকরের কাছে আমির খান, ভাগ্নে ইমরানকে দেশ ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ সরকারের, জোর গুঞ্জন
হঠাৎ রাজ ঠাকরের কাছে আমির খান, ভাগ্নে ইমরানকে দেশ ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ সরকারের, জোর গুঞ্জন
Mysterious Death: নুডলস থেকে ফুড পয়জনিং নয়, ৩ শিশু-সহ একই পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যুর আসল কারণ প্রকাশ্যে
নুডলস থেকে ফুড পয়জনিং নয়, ৩ শিশু-সহ একই পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যুর আসল কারণ প্রকাশ্যে
Road Accident: গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারালেন গাড়ির চালক, তারপর সরকারি বাসের সঙ্গে ধাক্কা, ঘটনাস্থলেই মৃত্যু ১ শিশু-সহ ৫ যাত্রীর
গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারালেন গাড়ির চালক, তারপর সরকারি বাসের সঙ্গে ধাক্কা, ঘটনাস্থলেই মৃত্যু ১ শিশু-সহ ৫ যাত্রীর

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget