এক্সপ্লোর

বিদেশ সফর থেকে ফিরেই প্রয়াত জেটলির বাসভবনে গিয়ে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

শনিবার সকালে দিল্লির এইমস-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জেটলি, প্রধানমন্ত্রী সেসময় ত্রিদেশীয় বিদেশ সফরে ছিলেন। সেখান থেকেই জেটলির পরিবারের সদস্যদের ফোনে সমবেদনা, শোক জানিয়েছিলেন তিনি।

নয়াদিল্লি: প্রয়াত অরুণ জেটলির বাসভবনে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার সকালে বিদেশ সফর থেকে ফিরেই সেখানে গিয়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতার ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান তিনি। শনিবার সকালে দিল্লির এইমস-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জেটলি, প্রধানমন্ত্রী সেসময় ত্রিদেশীয় বিদেশ সফরে ছিলেন। সেখান থেকেই জেটলির পরিবারের সদস্যদের ফোনে সমবেদনা, শোক জানিয়েছিলেন তিনি। আজ সকালে প্রধানমন্ত্রীকে জেটলির বাসভবনে স্বাগত জানান আগেই সেখানে পৌঁছে যাওয়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রয়াত নেতার ছেলে রোহন জেটলি। প্রধানমন্ত্রী সেখানে প্রায় ২০-২৫ মিনিট ছিলেন। জেটলির পরিবারের বাকি সদস্যরাও ছিলেন। মোদি জেটলির স্ত্রী, সন্তানদের সঙ্গেও কথা বলেন। জানা গিয়েছে, বিদেশসফরে থাকাকালে মোদির যখন জেটলির স্ত্রী, ছেলের সঙ্গে কথা হয়, তাঁরা তাঁকে বলেন, তিনি যেন সফর স্থগিত রেখে ফিরে না আসেন। জেটলিক মৃত্যুসংবাদ পাওয়ার পর বাহরিনে এক অনুষ্ঠানে মোদি বলেছিলেন, কল্পনা করতে পারছি না, আমার প্রিয় বন্ধু অরুণ জেটলি যখন ইহজগতে আর নেই, আমি তখন এই বাহরিনে। দিনকয়েক আগেই আমরা আমাদের প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে হারিয়েছি, আর আজ চলে গেলেন প্রিয় বন্ধু অরুণ জেটলি। সোমবারই জেটলির অস্থিভস্ম হরিদ্বারে গঙ্গায় ভাসিয়েছেন ছেলে রোহন।

সেরা শিরোনাম

West Bengal News Live : নন্দীগ্রামে ভোটারদের আস্থা অর্জনে রুটমার্চ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর
নন্দীগ্রামে ভোটারদের আস্থা অর্জনে রুটমার্চ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর
Delhi Air Pollution: PUC না থাকলে পেট্রোল, ডিজেল, CNG মিলবে না, ১ অক্টোবর থেকে নতুন নিয়ম রাজধানী দিল্লিতে
PUC না থাকলে পেট্রোল, ডিজেল, CNG মিলবে না, ১ অক্টোবর থেকে নতুন নিয়ম রাজধানী দিল্লিতে
Anubrata Mondal : মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
ABP Ananda Top 10,30 September 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,30 September 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Anubrata Mondal - Birbhum News |
Suvendu Adhikari: বিদ্যাসগরের জন্মস্থানে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Saltlake Stadium: ৩ অক্টোবর সল্টলেক স্টেডিয়ামে ভারত-ব্রাজিল ম্যাচে নিরাপত্তার কড়াকড়ি
South Point School: সাউথ পয়েন্ট স্কুলের ক্লাসরুমেই রক্তারক্তি!
Humayun Kabir: রেজিনগরের বাসিন্দাকে নিয়ে রাজ্য মানবাধিকার কমিশনে হুমায়ুন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget