এক্সপ্লোর

Narendra Modi: INDIA-কে আক্রমণ করতে মোদির মুখে ‘ভারত ছাড়ো’ আন্দোলন, ‘হাতে মহাত্মার রক্ত লেগে’, পাল্টা বিরোধীরা

INDIA: সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকেই বিজেপি বিরোধীদের তীব্র আক্রমণ।

নয়াদিল্লি: বিরোধী জোটের 'INDIA' নামকরণ নিয়ে আগাগোড়াই আক্রমণাত্মক তিনি। এবার আক্রমণের ধার আরও বাড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপি বিরোধী জোটকে আক্রমণ করতে গিয়ে টেনে আনলেন 'ভারত ছাড়ো' আন্দোলনের প্রসঙ্গ। তাঁর দাবি, স্বাধীনতা সংগ্রাম চলাকালীন মহাত্মা গাঁধীর যেমন 'ভারত ছাড়ো' মন্ত্র বেঁধে দিয়েছিলেন, তেমনই বর্তমানে ভারতবাসী দুর্নীতিগ্রস্ত, পরিবারতন্ত্রকে দেখে 'Quit INDIA' বা 'ভারত ছাড়ো' বলছেন। (Narendra Modi)

দেশের ৫০৮টি রেল স্টেশনকে নতুন ভাবে সাজানোর প্রকল্প শুরু করছে কেন্দ্রীয় সরকার। রবিবার সেই উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ভার্চুয়াল মাধ্য়মে সেখান থেকে প্রকল্পের উদ্বোধন করেন তিনি। আর সেই সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকেই বিজেপি বিরোধীদের তীব্র আক্রমণ করেন তিনি। বিরোধী জোট 'INDIA'-কে মানুষের মন থেকে ঝেড়ে ফেলতে, 'ভারত ছাড়ো' আন্দোলনের প্রসঙ্গে টানেন। (Opposition Alliance)

বিরোধীদের আক্রমণ করে এদিন মোদি বলেন, "৯ অগাস্ট ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলনের সূচনা হয়। মহত্মা গাঁধী মন্ত্র বেঁধে দিয়েছিলেন। ভারত ছাড়ো আন্দোলনই স্বাধীনতা অর্জনের পথে ভারতকে আরও এগিয়ে দিয়েছিল। সেই থেকে অনুপ্রেরণা নিয়ে আজ গোটা দেশ সব অশুভ শক্তিকে বলছে ভারত ছাড়ো, দুর্নীতি ভারত ছাড়ো, পরিবারতন্ত্র ভারত ছাড়ো, তুষ্টিকরণ ভারত ছাড়ো। চারিদিকে এখন এই রবই শোনা যাচ্ছে।"

আরও পড়ুন: Yogendra Yadav: সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাজ্যের নির্বাচিত সরকারের, রাজ্যপালের নয়, কলকাতায় এসে মন্তব্য যোগেন্দ্রর

বিরোধীরা নেতিবাচক রাজনীতি করছেন বলেও এদিন অভিযোগ করেন মোদি। তাঁর অভিযোগ, "বিরোধীদের একটাই নীতি, না তাঁরা নিজেরা কাজ করবেন, না কাউকে কাজ করতে দেবেন। আমরা এর ঊর্ধ্বে গিয়ে উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি। সদর্থক রাজনীতি করছি। অমৃত কালের সূচনা ঘটেছে ভারতে। গোটা বিশ্ব ভারতকে দেখছে। নতুন ইতিহাসের সূচনা ঘটছে ভারতে।" 

তবে সরকারি অনুষ্ঠানকে এভাবে রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহারের জন্য মোদিকে বিঁধতে ছাড়েননি বিরোধীরাও। বাংলার মন্ত্রী তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম বলেন, "আজকে দুর্নীতিগ্রস্ত সরকারের জন্যই মোদির বন্ধু মেহুল চোক্সি, নীরব মোদি থেকে শুরু করে, বিশেষ করে গুজরাতে বড় বড় হিরে ব্যবসায়ীরা কয়েক লক্ষ টাকা চুরি করে চলে গিয়েছেন। উনি কী বলবেন দুর্নীতির কথা! ওঁর সরকার যেভাবে দুর্নীতি করেছে, দুর্নীতিগ্রস্তদের বাইরে পাঠিয়ে দিয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা বাইরে চলে গিয়েছে। কী ব্যবস্থা নিয়েছেন উনি?"

সিপিএম নেতা শমীক লাহিড়ির বক্তব্য, "বিরোধীরা ঐক্যবদ্ধ হওয়াতে প্রধানমন্ত্রী ভয় পাচ্ছেন। সেই জন্যই সংসদে মুখোমুখি হতে চাইছেন না। আর মহাত্মা গাঁধীর কথা বলছে বিজেপি, আরএসএস? যারা মহাত্মা গাঁধীকে খুন করল, মহাত্মা গাঁধীর রক্তে যাদের হার লাল, তারা কোন সাহসে মহাত্মা গাঁধীর কথা বলে? কতটা নির্লজ্জ হলে এমন করা যায়! ওঁর আমলে যে পরিমাণ দুর্নীতি হয়েছে, বিভিন্ন দেশের সম্পত্তি কেনাবেচা, খনি, রেল, ব্যাঙ্ক...আদানি-আম্বানি...এই দুর্নীতির মাশুল দিতে হচ্ছে মানুষকে। এমন ভয়ঙ্কর দুর্নীতিগ্রস্ত, স্বৈরাচার সরকার কখনও দেখিনি। মানুষ মানুষকে খুন করছে, দাঙ্গা হচ্ছে, আগুন জ্বলছে, একটা কথা শুনেছেন প্রধানমন্ত্রীর মুখে। আমাদের সংসদে কথা বলতে চান না, অথচ আমেরিকার পার্লামেন্টে বক্তৃতা করতে যান। তাহলেই ওখানেই থাকু!"

এর আগেও, 'INDIA' নামকরণ নিয়ে বিরোধীদের তীব্র আক্রমণ করেছিলেন মোদি।  তাঁর দাবি ছিল, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান মুজাহিদিনের মতো সন্ত্রাসী সংগঠনের নামেও 'INDIA' রয়েছে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস দলটি বিদেশি নাগরিকের তৈরি। শুধু নাম 'INDIA' রাখলেই গ্রহণযোগ্যতা তৈরি হয় না। যদিও বিরোধীদের দাবি, জোটের নাম শুনেই ভয় পেয়ে গিয়েছেন মোদি।

সেরা শিরোনাম

ফের আন্দোলনের কেন্দ্রস্থল যন্তর-মন্তর, 'রিজার্ভেশন হটাও আন্দোলন'-এ ৫ দফা দাবিতে উত্তাল ; আটক বহু
ফের আন্দোলনের কেন্দ্রস্থল যন্তর-মন্তর, 'রিজার্ভেশন হটাও আন্দোলন'-এ ৫ দফা দাবিতে উত্তাল ; আটক বহু
Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
ABP Ananda Top 10, 22 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 22 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget