এক্সপ্লোর

Narendra Modi: আগামী সপ্তাহে বাংলা-বিহারে সভা মোদির, একনজরে সফরসূচি

Narendra Modi News: অপারেশন সিঁদুরের পর বাংলায় আসছেন নরেন্দ্র মোদি। আগামী সপ্তাহে সভা রয়েছে বিহারেও।

কলকাতা: পাকিস্তানকে পর্যুদস্ত করে দেশজুড়ে প্রচারে প্রধানমন্ত্রী। অপারেশন সিঁদুরের পর বাংলা এবং বিহারে সভা নরেন্দ্র মোদির। ২৯ মে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। ৩০ মে বিহার ও কানপুরে জনসভা রয়েছে তাঁর। ওইদিনই পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতের বাড়ি যেতে পারেন নরেন্দ্র মোদি। 

বাংলা-বিহারে সভা মোদির: আগামী ২৯-এ মে আলিপুরদুয়ারে আসছেন প্রধানমন্ত্রী। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে করবেন জোড়া সভা। একটি সভা হবে প্রশাসনিক। আর একটি হবে দলের শীর্ষনেতাদের নিয়ে রাজনৈতিক সভা। এরপর ৩০ মে বিহার ও কানপুরে সভা রয়েছে তাঁর। ওইদিনই পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত কানপুরে শুভম দ্বিবেদীর পরিবারের সঙ্গে দেখা করতে পারেন প্রধানমন্ত্রী। 

আগামী বৃহস্পতিবারই নরেন্দ্র মোদি আসছেন পশ্চিমবঙ্গে। রাজ্য বিজেপি সূত্রে খবর, আগামী বৃহস্পতিবার সকালে সিকিম হয়ে আলিপুরদুয়ারে আসবেন প্রধানমন্ত্রী আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে করবেন জোড়া সভা। একটি সভা প্রশাসনিক। আর একটি দলের শীর্ষনেতাদের নিয়ে রাজনৈতিক সভা।  সভা শেষে রাতেই দিল্লি ফিরে যাবেন নরেন্দ্র মোদি।  ভুটান-অসম সীমান্তবর্তী জেলা আলিপুুরদুয়ার।  কাছেই হাসিমারায় বায়ুসেনা ছাউনি। সেই সঙ্গেই বর্তমান পরিস্থিতিতে চর্চার কেন্দ্রে চিকেনস নেক, দেশের সীমান্তবর্তী বিভিন্ন এলাকা ও উত্তর-পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্স। 

রাজনৈতিক বিশ্লষেকদের মতে, এই সব কারণেই বেছে নেওয়া হয়েছে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডকে। বৃহস্পতিবার ময়দান পরিদর্শন করে এসপিজি। সভার প্রস্তুতি খতিয়ে দেখেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী, সাধারণ সম্পাদক দীপক বর্মন এবং আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা। সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির অন্য নেতারা। ক্য়ালেন্ডার অনুযায়ী একবছর দেরি থাকলেও, বিধানসভা নির্বাচনের দামামা কার্যত বেজে গেছে। রাজনৈতিক দলগুলো গা ঘামাতে শুরু করে দিয়েছে। এই আবহে প্রধানমন্ত্রীর পশ্চিমবঙ্গ সফর নিশ্চিতভাবেই রাজ্য় রাজনীতির উত্তাপ আরও বাড়াবে।              

গতকাল রাজস্থানে গিয়ে পাকিস্তানের উদ্দেশে কড়া বার্তা দেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, "সিঁদুর যারা মুছতে বেরিয়েছিল, তাদের মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। এটা শোধ প্রতিশোধের খেলা নয়, এটাই ন্যায়ের নতুন রূপ, যার নাম অপারেশন সিঁদুর। এটা শুধু আক্রোশ নয়, গোটা ভারতের রুদ্ররূপ, এটাই নতুন ভারতের স্বরূপ। মোদির মাথা ঠান্ডা, কিন্তু রক্ত গরম। মোদীর শিরায় রক্ত নয়, গরম সিঁদুর বইছে। পাকিস্তান ভারতের তিলমাত্র ক্ষতি করতে পারেনি। উল্টোদিকে পাকিস্তানের এয়ারবেস ICU-তে চলে গেছে।'

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
I.N.D.I.A Bloc: I.N.D.I.A শিবিরের পাশে প্রশান্ত কিশোর? জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জোরাল হচ্ছে ক্রমশ, তিনি বললেন…
I.N.D.I.A শিবিরের পাশে প্রশান্ত কিশোর? জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জোরাল হচ্ছে ক্রমশ, তিনি বললেন…
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget