PM Modi : SIR ইস্যুতে দেশজুড়ে আন্দোলন, বিজয়া দশমীর অনুষ্ঠানমঞ্চ থেকে তাৎপর্যপূর্ণ মন্তব্য প্রধানমন্ত্রীর
Vijaya Dashami Celebrations : তিনি অত্যাচার ও সন্ত্রাসের অবসান এবং মিথ্যার ওপর চিরন্তন সত্যের জয়ের বার্তা তুলে ধরেন।

নয়াদিল্লি : একদিকে বিরোধীদের, অন্যদিকে ককরোচ জনতা পার্টির লাগাতার আন্দোলনের চাপের মুখে পড়েছে কেন্দ্র। এই আবহে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 'দেশ প্রথম' ('Nation First'), দেশবাসীর উদ্দেশে এই শপথ গ্রহণের আহ্বান জানান তিনি। তিনি দেশবাসীকে ‘মা ভারতী’র শত্রুদের- বিশেষ করে যারা দেশের সম্মানের ক্ষতি করছে, সমাজে বিভাজন সৃষ্টি এবং ভারতীয় সংস্কৃতির প্রতি বিদ্বেষ পোষণ করছে, তাদের চিহ্নিত করে সম্মিলিতভাবে পরাজিত করার ডাক দিয়েছেন। রাজধানীতে বিজয়া দশমীর অনুষ্ঠানে অংশ নিয়ে মোদি ভগবান রামের আদর্শকে বাঁচিয়ে রাখার ভারতীয় ঐতিহ্যের ওপর আলোকপাত করেন প্রধানমন্ত্রী। তিনি অত্যাচার ও সন্ত্রাসের অবসান এবং মিথ্যার ওপর চিরন্তন সত্যের জয়ের বার্তা তুলে ধরেন। তাঁর এই মন্তব্য এমন একটা সময় সামনে এল যখন বিরোধী দলগুলি এবং CJP ভোটার তালিকার 'বিশেষ নিবিড় সংশোধন' (Special Intensive Revision) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছে।
বিজেপি অভিযোগ করেছে যে, রাজধানী-সহ বিভিন্ন রাজ্যের নানা স্থানে যেসব বিক্ষোভ হয়েছে, তা বিদেশি শক্তির ইশারায় আয়োজন করা হয়েছে, যারা দেশের অগ্রগতি চায় না। প্রধানমন্ত্রী বলেন, "দেশ সবার আগে'—এই অঙ্গীকার গ্রহণ করে আমাদের সম্মিলিতভাবে ‘মা ভারতী’র শত্রুদের চিহ্নিত করতে হবে এবং তাদের পরাজিত করতে হবে ; বিশেষ করে সেই শক্তিগুলিকে, যারা জাতীয় সম্মানের ক্ষতি, সমাজে বিভাজন সৃষ্টি করছে এবং ভারতীয় সংস্কৃতির প্রতি বিদ্বেষ পোষণ করছে। আমরা যখন সত্য ও মানবতার পক্ষে দাঁড়াই, তখন শেষ পর্যন্ত জয় আমাদেরই হয়।" প্রধানমন্ত্রী ভগবান রামের সেই অসীম কষ্টের কথা স্মরণ করিয়ে দেন, যা তিনি সত্য ও নৈতিকতার পথ থেকে বিচ্যুত না হয়েও সহ্য করেছিলেন।
#WATCH | Delhi: At the #Dussehra celebrations, Prime Minister Narendra Modi says, "May our thoughts be in harmony; may all the institutions of the nation and all political parties stand united for the national interest. We must stand united to confront the enemies of the nation. Those who seek to harm the nation’s honor, those who divide society, and those who harbor a hatred for our culture—these are the enemies of the country. Today, on this auspicious occasion of Vijayadashami, we must reaffirm our resolve. We must identify the enemies of Maa Bharati and defeat them..." (Source: DD News)
— ANI (@ANI) October 20, 2026
Before You Go
Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন






















