এক্সপ্লোর

Narendra Modi: দুর্নীতির তদন্তে সিবিআইকে 'পূর্ণ স্বাধীনতা', পাশে রয়েছেন...বার্তা মোদির

PM Modi on CBI: সিবিআইয়ের ভূয়সী প্রশংসা শোনা যায় মোদির মুখে। তারই সঙ্গে দুর্নীতি রুখতে সিবিআইয়ের ভূমিকা নিয়েও কথা শোনা যায় তাঁর মুখে।

নয়াদিল্লি: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর হীরক জয়ন্তী অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার ওই অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। তার সঙ্গেই শিলং, পুনে এবং নাগপুরে সিবিআই-এর নতুন অফিসের উদ্বোধন করেন তিনি।  

বক্তব্য রাখার সময় দুর্নীতি প্রসঙ্গ উঠে আসে প্রধানমন্ত্রী মোদির মুখে। দুর্নীতির বিরুদ্ধে লড়তে তাঁর সরকারের রাজনৈতিক সদিচ্ছার কোনও অভাব নেই বলে জানান তিনি। তিনি বলেন, 'এই দেশের এবং এই দেশের নাগরিকের ইচ্ছে' যে কোনও দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে ছাড় দেওয়া হবে না। মোদির মতে, 'দুর্নীতি কোনও ছোটও অপরাধ নয়। এটা গরিবদের অধিকার কেড়ে নেয়। যা পরে বহু অপরাধী জন্ম দেয়।'

কালো টাকার বিরুদ্ধে পদক্ষেপের কথা বারবার বলেছেন মোদি। নোটবন্দির অন্যতম কারণ হিসেবেও কালো টাকা উদ্ধারের কথা বলা হয়েছিল। এদিনও বক্তব্য় রাখার সময় সেই প্রসঙ্গই তুলে এনেছেন তিনি। মোদি বলেন, তাঁর সরকার কালো টাকা ও বেনামি সম্পত্তি উদ্ধারের কাজে ব্যস্ত। সাধারণ মানুষের আশা ও শক্তি হিসেবে কাজ করছে সিবিআই। সেই কারণেই সুবিচার পাওয়ার আশায় সাধারণ নাগরিক সিবিআই তদন্ত চাইছে।

দুর্নীতির তদন্তে সিবিআইকে 'পূর্ণ স্বাধীনতা' দেওয়ার কথাও বলেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'কারও বিরুদ্ধে তদন্তের ক্ষেত্রে দ্বিধাগ্রস্ত হওয়ার কোনও প্রয়োজন নেই। যাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করছেন, তাঁরা খুবই ক্ষমতাবান তাঁরা বহু বছর ধরে সরকার বা সিস্টেমের অংশ হয়ে ছিলেন। অনেক রাজ্যে এখনও তাঁরা ক্ষমতায় আছেন। তাঁরাও তাঁদের দুর্নীতি লুকোতে একটা ইকোসিস্টেম তৈরি করেছেন। নিজেদের দুর্নীতিকে আড়াল করতে তাঁরা এজেন্সিকেই আক্রমণ করেন। তাঁরা আপনাদের মনোসংযোগ নষ্ট করতে চেষ্টা করবেন। কিন্তু আপনারা নিজেদের লক্ষ্যে অবিচল থাকুন। একজন দুর্নীতিগ্রস্তও যেন বাঁচতে না পারে।'

এখন সিবিআইয়ের হাতে বিভিন্ন মামলা রয়েছে। বিশেষ করে বাংলায় একাধিক দুর্নীতির মামলা সিবিআইয়ের হাতে রয়েছে। ওই মামলাগুলোয় ইতিমধ্যে সিবিআইয়ের হাতে একাধিক গ্রেফতার হয়েছে। এর মাঝেই বিভিন্ন তদন্তের গতিপ্রকৃতি নিয়ে আদালতের প্রশ্নের মুখে পড়েছে সিবিআই। আবার অন্যদিকে, বারবার বিজেপিশাসিত কেন্দ্রের বিরুদ্ধে সিবিআই-ইডি-কে রাজনৈতিক কারণে ব্যবহারের অভিযোগ তোলে বিরোধীরা। তৃণমূল প্রথম থেকেই এই সুরে আক্রমণ শানিয়েছে। এমন আক্রমণ শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখেও। ঠিক সেই আবহেই মোদির মুখে শোনা গেল এমন কথা। সব ঠিক থাকলে কদিন পরেই বাংলায় পঞ্চায়েত ভোট। আগামী বছরেই লোকসভা নির্বাচন।

সিবিআইয়ের ভূয়সী প্রশংসা:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন জানান, সিবিআইয়ের মতো পেশাদার ও দক্ষ সংস্থা ছাড়া ভারত এগোতে পারবে না। তিনি বলেন, 'ব্যাঙ্ক প্রতারণা থেকে বন্যপ্রাণ সংক্রান্ত অপরাধ, সিবিআইয়ের কাজ বহুমুখী হয়েছে। কিন্তু সিবিআইয়ের মূল কাজ হল দেশকে দুর্নীতিমুক্ত রাখা।' মোদি বলেন, 'সিবিআই সাধারণ মানুষকে আশা ও শক্তি প্রদর্শন করে। এখনও যখন কোনও মামলা সমাধান হয় না। তখন সেই মামাল সিবিআইয়ের হাতে দেওয়ার কথা হয়। 

এদিন বক্তব্য রাখতে গিয়ে দুর্নীতির সঙ্গে পরিবারতন্ত্রকেও এক সারিতে আনেন মোদি। তাঁর মতে, দুর্নীতি মেধার সবচেয়ে বড় শত্রু। তোষণ এবং পরিবারতন্ত্রকে সাহায্য করে এটি। এই দুটি বাড়লে রাষ্ট্রের শক্তি কমতে থাকে, উল্টোদিকে এগুলির উপর আঘাত হানতে পারলেই রাষ্ট্র শক্তিশালী হয়। 

স্ট্যাম্প প্রকাশ:
সিবিআইয়ের হীরকজয়ন্তী উপলক্ষে একটি পোস্টাল স্ট্যাম্প এবং একটি মুদ্রা উদ্বোধন করেন।

আরও পড়ুন: এক সপ্তাহেরও কম সময়ে করোনা-আক্রান্তের সংখ্যা দ্বিগুণ, তৃতীয় তরঙ্গের পরে দ্রুততম লাফ

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News: বেহালায় বিজেপির কোন্দল, মাথা ফাটল প্রাক্তন মণ্ডল সম্পাদকের
বেহালায় বিজেপির কোন্দল, মাথা ফাটল প্রাক্তন মণ্ডল সম্পাদকের
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়
Fact Check: বিমানের জ্বালানিতেও মেশানো হবে ইথানল ? কী বার্তা সরকারের ? জানুন আসল সত্যিটা
বিমানের জ্বালানিতেও মেশানো হবে ইথানল ? কী বার্তা সরকারের ? জানুন আসল সত্যিটা

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget