এক্সপ্লোর

গুজরাতের কৃষকের তৈরি করা পাগড়ি পরে লালকেল্লায় ভাষণ মোদির

পারমারের কথায়, ’’নরেন্দ্র মোদি যখন গুজরাতের মুখ্যমন্ত্রী তখন তাঁর সঙ্গে দুবার দেখা করেছিলাম। সে সময় তাঁকে পাগড়ি উপহার দিয়েছিলাম। কিন্তু তিনি পরেননি। আমি খুবই ভাগ্যবান যে প্রধানমন্ত্রী আমার তৈরি পাগড়ি পরে লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের বক্তৃতা দিয়েছেন।‘‘

আমদাবাদ:স্বাধীনতা দিবসে লালকেল্লার প্রাচীর থেকে পাগড়ি পরেই জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ বার তিনি যে সাদা-গেরুয়া রঙের পাগড়িটি পরে ভাষণ দিয়েছেন, সেটি তৈরি করেছেন গুজরাতের তাপি জেলার এক কৃষক। তাঁর নাম সুজনসিন্ পারমার। গুজরাতের বিজেপি সভাপতি সি আর পাটিল এ কথা জানিয়েছেন। তিনি বলেন, ’’অনেক দিন ধরেই পারমারের ইচ্ছে ছিল প্রধানমন্ত্রী তাঁর তৈরি পাগড়ি পরুন। এ বার তাঁর সেই ইচ্ছে পূরণ হয়েছে।‘‘ তাপি জেলার বাসিন্দা ৩৮ বছরের পারমার পেশায় কৃষক। পাগড়ি বানানো তাঁর শখ। পারমার জানিয়েছেন, কিছুদিন আগে তাঁর কাছে বিজেপির রাজ্য সভাপতি সি আর পাতিলের ফোন আসে। পাতিল তাঁকে জানান ছটি পাগড়ি বানাতে হবে, সেগুলি পাঠানো হবে প্রধানমন্ত্রীর দফতরে। নির্দেশ মতো ছটি পাগড়ি বানিয়ে গত ১০ অগস্ট সেগুলি পারমার পাঠিয়ে দিয়েছিলেন পাতিলের দফতরে। পারমারের কথায়, ’’নরেন্দ্র মোদি যখন গুজরাতের মুখ্যমন্ত্রী তখন তাঁর সঙ্গে দুবার দেখা করেছিলাম। সে সময় তাঁকে পাগড়ি উপহার দিয়েছিলাম। কিন্তু তিনি পরেননি। আমি খুবই ভাগ্যবান যে প্রধানমন্ত্রী আমার তৈরি পাগড়ি পরে লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের বক্তৃতা দিয়েছেন।‘‘ গত ১৬ বছর ধরে তিনি পাগড়ি বানান রাজপুতদের জন্য। পারমারের দাবি, ১৮ সেকেন্ডে তিনি একটি পাগড়ি বানাতে পারেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, কংগ্রেস নেতা রাহুল গাঁধী-সহ বহু রাজনৈতিক ব্যক্তিত্ব পারমারের বানানো পাগড়ি পরেছেন। কিন্তু তাঁর আক্ষেপ ছিল, প্রধানমন্ত্রী এক বারও তাঁর পাগড়ি পরেননি। এ বার সেই আক্ষেপ পূরণ হল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'যদি প্রয়োজন হয়...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর...
'যদি প্রয়োজন হয়...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর...
Nitin Gadkari : ''উড়ন্ত বাস...
''উড়ন্ত বাস..."! ই-২০ এর পর নিতিন গড়করির পরবর্তী পরিকল্পনা কী ? জানালেন নিজেই
Weather Update: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ! ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি হয়ে গেল দক্ষিণবঙ্গে, কী জানাচ্ছে IMD ? “আগামী ২৪ ঘণ্টার মধ্যে..”
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ! ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি হয়ে গেল দক্ষিণবঙ্গে, কী জানাচ্ছে IMD ? “আগামী ২৪ ঘণ্টার মধ্যে..”
Kalyan On Abhishek:
"..শেষ করে দিল আমাদের দলটাকে", অভিষেককে নিশানা কল্য়াণের

ভিডিও

BJP Government in Bengal | আর্থিক অনিয়ম, দুর্নীতি, সিন্ডিকেট তদন্তে রাজ্যে গঠিত হল কমিশন
Congress on Mamata Banerjee :
Saokat Molla : সওকত মোল্লার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলল BJP
Cyber Crime News | রাতভর তল্লাশি, নিউটাউনের ফ্ল্যাটে থরে থরে টাকা! এ কী কাণ্ড?
Nirmal Ghosh News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget