এক্সপ্লোর

'অন্য কারও উপর নির্ভর করে থাকব না' স্বাধীনতা দিবসে বড় বার্তা মোদির, AI নিয়ে বড় ভাবনা

২০৪৭ এ বিকশিত ভারতের লক্ষ্যপূরণে এগিয়ে যাওয়ার কথা বললেন নরেন্দ্র মোদি। বললেন, কতটা পথ পেরিয়ে ভারত আজ বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ। 

আজ ৮০-তম স্বাধীনতা দিবস।  লালকেল্লায় স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে এই প্রথম বাজল বন্দেমাতরম ধ্বনি। প্রধানমন্ত্রীর ভাষণেও অনুরণিত হল বন্দেমাতরমের মাহাত্ম্যকথা। স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে ফের একবার ২০৪৭ এ বিকশিত ভারতের লক্ষ্যপূরণে এগিয়ে যাওয়ার কথা বললেন নরেন্দ্র মোদি। বললেন, কতটা পথ পেরিয়ে ভারত আজ বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ। 

প্রধানমন্ত্রী বললেন, কোনও দেশ যদি দৃঢ় সংকল্প ও সুস্পষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে চলে, তাহলে একসময় তার স্বপ্ন বাস্তবে রূপ নেবেই। ' স্বপ্ন যত বড় হয় এবং সংকল্প যত দৃঢ় হয়, সাফল্যের জন্য আমাদের প্রচেষ্টাও তত বেশি হওয়া প্রয়োজন।' বললেন মোদি। লালকেল্লা থেকে দেশের বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতির কথা তুলে ধরতে গিয়ে তিনি বললেন, দেশে খাদি ও গ্রামোদ্যোগের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। একইসঙ্গে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা এবং ডিজিটাল লেনদেনের পরিমাণও কয়েকগুণ বেড়েছে। মেট্রো পরিষেবার পরিধি সম্প্রসারিত হয়েছে। সেই সঙ্গে  গণপরিবহণের ব্যবস্থাও আরও শক্তিশালী করা হয়েছে।

২০৪৭ এর কথা মাথায় রেখে আত্মবিশ্বাসী ও আত্মনির্ভর হয়ে ওঠা অত্যন্ত জরুরি। অন্যের ওপর নির্ভরশীল না থেকে ‘মেক ইন ইন্ডিয়া’-র ভাবনাকে সামনে রেখে দেশ এগিয়ে চলেছে।, বলেন মোদি।  ২০৪৭ সালের মধ্যে ১০০ গিগাওয়াট পরমাণু শক্তি উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে । পরমাণু শক্তি ক্ষেত্রে স্বনির্ভরতার দিকেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। ২০১৪ সালে দেশের মাত্র ৭০টি শহরে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করা হতো। বর্তমানে সেই পরিষেবা প্রায় ৭০০টি শহরে পৌঁছে গিয়েছে। রেলপথের বৈদ্যুতিকরণের কাজও সম্পূর্ণ হয়েছে । দেশে হাইড্রোজেনচালিত ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।  তিনি বলেন, 'বিশ্বমাণের উৎপাদন করতে হবে। রফতানিতে নজর দিতে হবে। গ্লোবাল ব্র্যান্ড তৈরি করতে হবে। এটা AI-জমানা, সম্ভাবনার নতুন ক্ষেত্র খুলে গেছে'। 

স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব এমন এক যুগে প্রবেশ করছে যেখানে মানুষ আর কৃত্রিম বুদ্ধিমত্তা একসঙ্গে কাজ করবে। একসঙ্গে বিকশিত হবে। তিনি বলেন, এআই কাজকে আরও স্মার্ট, আরও দক্ষ এবং আরও ইমপ্যাক্টফুল করে তুলবে। প্রধানমন্ত্রী  বলেন, ভারত এআই-এর মধ্যে প্রভূত সুযোগ এবং আগামী দিনের নীল-নকশা দেখতে পায়। 

ভারত এখন গোটা বিশ্বের কাছে বিশেষ সম্মান অর্জন করেছে। আন্তর্জাতিক মহল ভারতের সামর্থ্য ও সম্ভাবনাকে নতুন করে উপলব্ধি করতে শুরু করেছে। এই অবস্থান আরও শক্তিশালী করতে হলে আমাদের বিশ্বমানের পণ্য ও উৎপাদন ব্যবস্থা গড়ে তুলতে হবে। বার্তা দিলেন,  AI-জমানা, সম্ভাবনার নতুন ক্ষেত্র খুলে গেছে।  

আরও পড়ুন : বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

'অন্য কারও উপর নির্ভর করে থাকব না' স্বাধীনতা দিবসে বড় বার্তা মোদির, AI নিয়ে বড় ভাবনা
'অন্য কারও উপর নির্ভর করে থাকব না' স্বাধীনতা দিবসে বড় বার্তা মোদির, AI নিয়ে বড় ভাবনা
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
Strait of Hormuz: হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
Advertisement

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget