এক্সপ্লোর

Independence Day : বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে

ভগিনী নিবেদিতা ১৯০৪ সালে ভারতের প্রথম জাতীয় পতাকার নকশা তৈরি করেছিলেন। এই পতাকাটি 'নিবেদিতার বজ্র পতাকা' নামেও পরিচিত।

কলকাতা : ভগিনী নিবেদিতা । জন্মভূমি তাঁর আয়ারল্যান্ড। কিন্তু এই আইরিশ দুহিতার ভারতমাতাকে মায়ের আসনে বসিয়েছিলেন। শিক্ষাব্রতী মার্গারেট এলিজাবেথ নোবেল ভারতে এসে স্বামী বিবেকানন্দের দেখানো পথে এদেশের মেয়েদের উন্নতি সাধনে নিজেকে সমর্পণ করেছিলেন। সেই সঙ্গে মনে-প্রাণে নিবেদিত হয়েছিলেন  ভারতবর্ষের   স্বাধীনতার স্বপ্নে। ব্রিটিশ সরকারের দমনপীড়নের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন। অনুশীলন সমিতির সঙ্গে ছিল তাঁর যোগাযোগ। ১৯০৫ সালের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে পূর্ণ সমর্থন ছিল ভগিনী নিবেদিতার। তিনি স্বামী বিবেকানন্দের মন্ত্রে দীক্ষিত হয়ে নিবেদিত হয়েছিলেন ভারতে  শিক্ষা প্রসারে ।  সেই ভগিনী নিবেদিতার হাতেই তৈরি হয়েছিল স্বাধীন ভারতের পতাকার নকশা। ১৯০৪ সালে। যদিও এখনকার তিরঙ্গা পতাকার সঙ্গে তার মিল নেই। ভগিনী নিবেদিতার ভাবনায়, এই বজ্র নারী শিক্ষা, নারীর ক্ষমতায়ন ও আত্মনির্ভরতার প্রতীক। বজ্র  আত্মত্যাগ, শক্তি ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক।     


Independence Day : বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে                           

ভগিনী নিবেদিতা ভারতের পতাকায় ত্যাগের প্রতীক-চিহ্নরূপে রেখেছিলেন  দধীচি মুনির বজ্রের ছবি। লাল ব্যাকড্রপে কালো দিয়ে এঁকে ছিলেন সেই বজ্রের ছবি। পরে তিনি মনে করেছিলেন জাতীয় পতাকায় কালো রং হয়ত ভারতীয়দের ভাল নাও লাগতে পারে। তাই পরবর্তীতে লাল ব্যাকড্রপে আঁকেন হলুদ বজ্র। এই পতাকার নকশার কথা তিনি নাকি জানিয়েছিলেন রবীন্দ্রনাথ, জগদীশ চন্দ্র বসু, তার স্ত্রী অবলা বসুকেও। জানতেন তাঁর পরম সুহৃদ সিস্টার ক্রিস্টিনও। তাঁর পতাকায় বজ্র চিহ্নের সঙ্গে লেখা ছিল ‘বন্দেমাতরম‘। পরে অবশ্য ত্রিবর্ণ রঞ্জিত পতাকাই ভারতের জাতীয় পতাকা হিসেবে গৃহীত হয়। 

আসলে সিস্টার চাইতেন, ভারতের মানুষের শক্তি হোক বজ্র কঠিন। কারণ বজ্র  চিহ্নকে তিনি শক্তি, বিপ্লব, আন্দোলনের প্রতীক মনে করতেন। আসলে পুরাণ বলে, দেবতারা দধীচি মুনির অস্থি দিয়ে তৈরি  বজ্র দিয়েই বধ করেছিলেন বৃত্রাসুরকে। নিবেদিতা তাই তিনি চেয়েছিলেন,  স্বাধীন ভারতের জাতীয় পতাকায় যেন থাকে বজ্রচিহ্ন। ভারতের জাতীয় পতাকায় না থাকলেও, এখনও তাঁর প্রতিষ্ঠিত বিদ্যালয় রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা স্কুলের ব্যাজে জ্বলজ্বল করে বজ্র চিহ্ন। সিস্টার বরাবরই চেয়ে এসেছেন তাঁর বিদ্যালয়ে শিক্ষাপ্রাপ্তরা ও ভারতীয় নারীর চরিত্র ও শক্তি হোক বজ্র কঠিন, দৃঢ়, দৃপ্ত। রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা হেরিটেজ  নলেজ সেন্টারের গ্যালারিতে এখনও শোভিত সেই পতাকা।  

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Independence Day : বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
Train Accident : ফের দুর্ঘটনা-আতঙ্ক, পুরী স্টেশনে ঢোকার আগে লাইনচ্যুত ট্রেন ; যা হল...
ফের দুর্ঘটনা-আতঙ্ক, পুরী স্টেশনে ঢোকার আগে লাইনচ্যুত ট্রেন ; যা হল...
East Burdwan: আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
Duttapukur: দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
Advertisement

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget