এক্সপ্লোর

PM Narendra Modi: সংসদে তাণ্ডব, গুরুত্ব দিয়ে বিষয়টি দেখার বার্তা প্রধানমন্ত্রীর

Lok Sabha Security Breach: সূত্রের খবর, সবাইকে আগাম সতর্কতা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। 

নয়াদিল্লি: সংসদে (Lok Sabha Security Breach) তাণ্ডব, সিনিয়র মন্ত্রীদের কড়া বার্তা উদ্বিগ্ন প্রধানমন্ত্রীর (PM Narendra Modi)। লঘু করে নয়, গুরুত্ব দিয়ে বিষয়টি দেখার কড়া বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদি। মন্ত্রীদের এনিয়ে রাজনীতির মধ্যে না ঢোকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, সবাইকে আগাম সতর্কতা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। 

চলতি বছর ঝাঁ চকচকে সংসদ ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেখানেই ঘটে গিয়েছে নজিরবিহীন ঘটনা। তাও আবার সংসদ হামলার ২২ বছর পূর্তিতে। গতকাল লোকসভার অধিবেশন চলাকালীন আচমকাই গ্যালারির দর্শকাসন আচমকা ঝাঁপ দেয় ২ যুবক। একের পর এক বেঞ্চ টপকে সংসদের ভিতরে রং স্প্রে ছড়াতে থাকে তারা। তার সঙ্গে স্লোগান। কয়েকশো কোটি টাকা খরচ করে তৈরি নতুন সংসদের লোকসভার কক্ষ তখন হলুদ ধোঁয়ায় ভরে গিয়েছে। ২ যুবককে ধরার মরিয়া চেষ্টা করছেন সাংসদরা।

কড়া বার্তা প্রধানমন্ত্রীর:
২২ বছর আগে আজকের দিনই ভয়ঙ্কর জঙ্গি হানা ঘটেছিল সংসদে। ক্ষমতায় তখন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে প্রায় হাজার কোটি টাকা ব্যয়েএই অত্য়াধুনিক সংসদ ভবন, হাই-টেক নিরাপত্তার পরও কী করে ২ যুবক লোকসভার ভিতরে ঢুকে গেল? তাঁদের হাতে যদি বোমা কিংবা আগ্নেয়াস্ত্র থাকত, তাহলে কী হত? দেশের গণতন্ত্রের পীঠস্থানের নিরাপত্তায় এত বড় খামতির দায় কে নেবে? প্রশ্ন তুলেছেন বিরোধীরা। আর এবার কড়া বার্তা দিলেন খোদ প্রধানমন্ত্রী। ক্যাবিনেটের বর্ষীয়ান মন্ত্রীদের উদ্দেশে কড়া বার্তা দিলেন তিনি। একইসঙ্গে বিষয়টি গুরুত্ব দিয়েও দেখার বার্তা দিয়েছেন তিনি। পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে মন্ত্রীরা যেন রাজনীতির মধ্যে না ঢোকেন তারও নির্দেশ দিয়েছেন নরেন্দ্র মোদি।

বুধবার সকালেই, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সোশাল মিডিয়ায় লিখেছিলেন, ২০০১ সালের আজকের দিনে সন্ত্রাসের হাত থেকে আমাদের সংসদকে রক্ষা করার জন্য যাঁরা সর্বোচ্চ আত্মত্যাগ করেছিলেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানাই। আর বিদেশমন্ত্রীর এই পোস্টের কয়েক ঘণ্টার মধ্যেই, ঘটে যায় এই ঘটনা। যা সংসদ ভবনের নিরাপত্তা নিয়েই গুরুতর প্রশ্ন তুলে দিল। গতকালের এই হামলার ঘটনায় ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Burdwan: বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে মৃত্যু, FIR দায়ের রাজ্য পুলিশের

সেরা শিরোনাম

জনপ্রিয় মন্দিরে বিরাট হামলার ছক, ভারতীয়দের চরম ঘৃণাই কারণ? সামনে এল ১৯ বছরের যুবকের হাড়হিম করা পরিকল্পনা
জনপ্রিয় মন্দিরে বিরাট হামলার ছক, ভারতীয়দের চরম ঘৃণাই কারণ? সামনে এল ১৯ বছরের যুবকের হাড়হিম করা পরিকল্পনা
PM Modi: 'ওঁদের আলো আমাদের মধ্য়ে ছড়িয়ে পড়ুক', এশিয়ান গেমসে পদকজয়ীদের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর
'ওঁদের আলো আমাদের মধ্য়ে ছড়িয়ে পড়ুক', এশিয়ান গেমসে পদকজয়ীদের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর
Accident News : দাঁড়িয়ে থাকা ট্রেনে ধাক্কা মিনিবাসের, ভয়াবহ দুর্ঘটনা, রক্তারক্তি, গুরুতর আহত ১৯
দাঁড়িয়ে থাকা ট্রেনে ধাক্কা মিনিবাসের, ভয়াবহ দুর্ঘটনা, রক্তারক্তি, গুরুতর আহত ১৯
ABP Ananda Top 10, 16 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget