এক্সপ্লোর

PM Narendra Modi: 'পার্বতী কুণ্ড'-এর দর্শন, আদি কৈলাস শিখরে মেডিটেশন...একনজরে প্রধানমন্ত্রীর উত্তরাখণ্ড সফর

Uttarakhand Tour:পিথোরাগড়ের 'পার্বতী কুণ্ড'-এর দর্শন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উপাচার মেনে পুজোও সারলেন। শুধু তাই নয়। বরফাবৃত পর্বতের কোলে বসে কিছুক্ষণ 'মেডিটেশন'-ও করতে দেখা গেল তাঁকে।

নয়াদিল্লি: ৪ হাজার ২০০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করতে 'দেবভূমি' (PM Narendra Modi At Uttarakhand) উত্তরাখণ্ডে এসেছিলেন তিনি। নির্ঘণ্ট মোতাবেক সেই কাজ তো হলই। কিন্তু তার আগে পিথোরাগড়ের 'পার্বতী কুণ্ড'-এর (PM At Parvati Kund) দর্শন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উপাচার মেনে পুজোও সারলেন। শুধু তাই নয়। বরফাবৃত পর্বতের কোলে বসে কিছুক্ষণ 'মেডিটেশন'-ও করতে দেখা গেল তাঁকে। আরাধনার সেই মুহূর্তগুলি নিজের সোশ্য়াল মিডিয়া হ্যান্ডেলে পোস্টও করেছেন তিনি।

কী হল?
বৃহস্পতিবার একদিনের সফরে উত্তরাখণ্ড গিয়েছেন তিনি। আদি কৈলাস শিখরের দর্শন দিয়ে সফর শুরু করেন। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, এখানে দেবাদিদেব মহাদেবের বাস। জায়গাটি তাই অন্যতম পবিত্রস্থান। এর পরই পিথোরাগড়ের -এ 'পার্বতী কুণ্ড'-এর দর্শনে আসেন প্রধানমন্ত্রী। পুজো করতে দেখা যায় তাঁকে। স্থানীয়দের বিশ্বাস, কুমায়ুন হিমালয়ের কোলে ওই এলাকাতেই মহাদেব-পত্নী পার্বতী স্নান করেছিলেন। দেবী পার্বতীকে নিয়ে প্রচলিত সেই পৌরাণিক কাহিনিকে শ্রদ্ধা জানিয়েই সেখানকার ওই 'কুণ্ড'বা দীঘির নাম হয়েছে পার্বতী কুণ্ড। আরাধনার সময় এদিন সেখানকার আদিবাসীদের ঐতিহ্য অনুযায়ী, সাবেকি সাদা পোশাক পরেন মোদি। হর-পার্বতীর মন্দিরে তাঁকে আরতি করতে দেখা যায়। শাঁখে ফুঁ-ও দিয়েছেন তিনি। এর পরই বরফে ঢাকা পর্বতের মাঝে বসে বেশ কিছুক্ষণ 'মেডিটেশন' -ও করেন তিনি। পরে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।  

আর যা..
স্থানীয় পুরোহিত বীরেন্দ্র কুটিয়াল এবং গোপাল সিংহ প্রধানমন্ত্রীর অর্চনার সময়টা তাঁর সঙ্গে ছিলেন। পুজো শেষ হতেই গুঞ্জি গ্রামে পৌঁছে যান প্রধানমন্ত্রী। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথাবার্তা বলেন। মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামিকে সঙ্গে নিয়ে সেখানে একটি প্রদর্শনী ঘুরে দেখেন। স্থানীয়রা তাঁর জন্য জাঁকজমকপূর্ণ অভিনন্দনের ব্যবস্থা করেছিলেন। এর পরে যোগেশ্বর ধামে পুজো করেন তিনি। মন্দির পরিক্রমাও সারেন। বৃহস্পতিবার এখানেও কিছুক্ষণ মেডিটেশন করেছেন মোদি। এই সফরের আগেই নিজের X হ্যান্ডেলে মোদি লেখেছিলেন, 'দেবভূমি উত্তরাখণ্ডের প্রত্যেক বাসিন্দা ও রাজ্যের সার্বিক উন্নতির জন্য আমাদের সরকার প্রতিজ্ঞাবদ্ধ।'উন্নয়নের সেই ধারায় গতি আনতেই তিনি যে বৃহস্পতিবার পিথোরাগড় জেলায় একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন, সে কথাও ওই পোস্টে জানান প্রধানমন্ত্রী। তার আগে পার্বতী কুণ্ডে তাঁর আরাধনা ও আদি কৈলাস শিখরে মেডিটেশনের ছবি ছড়িয়ে পড়ে সোশ্য়াল মিডিয়ায়। প্রকল্পের শিলান্যাসের পাশাপাশি এস এস ওয়াল্ডিয়া স্পোর্টস স্টেডিয়ামে একটি জনসমাবেশেও যোগ দেন তিনি।

আরও পড়ুন:লিস্টিংয়েই দুরন্ত লাভ, প্লাজা ওয়্যারসের শেয়ার বাড়ল ৫৬ শতাংশ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samik Bhattacharya: ‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
Anubrata Mandal: ‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget