এক্সপ্লোর

PM Modi : 'বিশ্বের শীর্ষ ৩ AI সুপার-পাওয়ারের মধ্যে থাকুক ভারত', ২০৪৭-এর টার্গেট ঠিক করলেন প্রধানমন্ত্রী

AI Impact Summit 2026 : এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬-এ শামিল হয়েছেন দেশের বহু মন্ত্রী, বিশ্বজুড়ে প্রযুক্তি ক্ষেত্রে প্রথম সারির প্রধানরা এবং ইন্ডাস্ট্রির স্টেকহোল্ডাররা।

নয়াদিল্লি : AI বা কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর প্রথম বিশ্বমানের সম্মেলন রাজধানীর বুকে। এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬-এ শামিল হয়েছেন দেশের বহু মন্ত্রী, বিশ্বজুড়ে প্রযুক্তি ক্ষেত্রে প্রথম সারির প্রধানরা এবং ইন্ডাস্ট্রির স্টেকহোল্ডাররা। বিভিন্ন ক্ষেত্রে AI-এর ভূমিকা নিয়ে চলছে আলোচনা। এররকম একটা মঞ্চে সংবাদ সংস্থা ANI-কে বিশেষ সাক্ষাৎকারে এই মানের সম্মেলন আয়োজনের মূল লক্ষ্য কী তা শোনালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। "সর্বজন হিতে, সর্বজন সুখে" (অর্থাৎ, সকলের কল্যাণ, সকলের সুখ) AI সম্মেলনের লক্ষ্য। প্রধানমন্ত্রী মোদি তাঁর সাক্ষাৎকারে পাল্টাতে থাকা এই নতুন সময়ে ভারতের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন, যেখানে তিনি উল্লেখ করেছেন যে কৃত্রিম বুদ্ধিমত্তাকে অবশ্যই বিশ্বব্যাপী উন্নয়ন ত্বরান্বিত করতে ব্যবহার করতে হবে, একইসঙ্গে মানব-কেন্দ্রিকও রাখতে হবে। 

এই সম্মেলনের লক্ষ্য কী ? প্রধানমন্ত্রী বলেন, "আজ কৃত্রিম বুদ্ধিমত্তা সভ্যতার এক গুরুত্বপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়ে আছে। AI অভূতপূর্ব উপায়ে মানুষের সক্ষমতা বাড়াতে পারে। তবে যদি তা ঠিকভাবে পরিচালিত না করা হয় তাহলে সামাজিক ভিত্তিকেও পরীক্ষার মুখে ফেলতে পারে। এই কারণেই আমরা এই শীর্ষ সম্মেলনটি এমন কিছুর উপর ভিত্তি করে তৈরি করেছি যা কেবল উদ্ভাবন নয়, অর্থপূর্ণ এবং ন্যায়সঙ্গত ফলাফল নিশ্চিত করবে। 'সর্বজন হিতে, সর্বজন সুখে' ভারতীয় সভ্যতার দর্শনকে তুলে ধরছে। প্রযুক্তিরও শেষ লক্ষ্য হওয়া উচিত, 'সকলের কল্যাণ, সকলের সুখ।' প্রযুক্তি মানবতার সেবা করার জন্য রয়েছে, তার জায়গা নেওয়ার জন্য নয়। এই শীর্ষ সম্মেলনটি মানুষ, গ্রহ এবং উন্নতিকে কেন্দ্র করে গঠিত। এআই সিস্টেম বিশ্বব্যাপী সমাজ থেকে পাওয়া জ্ঞান এবং তথ্যের উপর নির্ভর করে গড়ে উঠেছে। অতএব, আমরা চাই, এআই-এর সুবিধা সকলের কাছে পৌঁছে দেওয়া হোক। গ্লোবাল সাউথে আয়োজিত প্রথম বিশ্বমানের এআই শীর্ষ সম্মেলনে, ভারত এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করছে যা চাপা পড়ে থাকা কণ্ঠস্বর এবং উন্নয়নে অগ্রাধিকারকে জোরদার করবে। কৃত্রিম বুদ্ধিমত্তাকে অবশ্যই বিশ্বব্যাপী উন্নয়ন ত্বরান্বিত করতে ব্যবহার করতে হবে।"

প্রধানমন্ত্রীর কথায়, "AI-তে পক্ষপাত এবং সীমাবদ্ধতা সম্পর্কিত উদ্বেগ এখনও গভীরভাবে প্রাসঙ্গিক। AI গ্রহণ যত দ্রুত হচ্ছে, ঝুঁকিও তত বাড়ছে। AI সিস্টেমগুলি অসাবধানতাবশত লিঙ্গ, ভাষা এবং আর্থ-সামাজিক সম্পর্কিত পক্ষপাতকে স্থায়ী করতে পারে। এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬ বিভিন্ন স্টেকহোল্ডারকে একত্রিত করেছে। এআই-এর পক্ষপাত এবং সীমাবদ্ধতার মতো বিষয়গুলিতে বিশ্বব্যাপী সচেতনতা তৈরি করছে। এটি এমন একটি বিষয় যার জন্য বিশ্বব্যাপী সহযোগিতা প্রয়োজন। ভারতের ক্ষেত্রে, আমরা অনন্য চ্যালেঞ্জ এবং সুযোগের মুখোমুখি। আমাদের বৈচিত্র্য - ভাষাগত, সাংস্কৃতিক, আঞ্চলিক - এর অর্থ হল AI পক্ষপাত এমনভাবে প্রকাশ পেতে পারে যা পশ্চিমের প্রেক্ষাপটে নাও হতে পারে। প্রাথমিকভাবে ইংরাজি তথ্য বা শহুরে প্রেক্ষাপটের ওপর প্রশিক্ষিত একটি AI সিস্টেম গ্রামীণ ব্যবহারকারী বা আঞ্চলিক ভাষাভাষীদের জন্য খারাপভাবে কাজ করতে পারে। কিন্তু, এক্ষেত্রে ইতিবাচক দিকটা হল যে, ভারত আরও পদ্ধতিগতভাবে এই বিষয়টির মোকাবিলা করতে শুরু করেছে। আমাদের লক্ষ্য হল, ভারত যেন বিশ্বব্যাপী শীর্ষ তিনটি কৃত্রিম বুদ্ধিমত্তা সুপার-পাওয়ারের মধ্যে স্থান পায়, কেবল কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারেই নয়, সৃষ্টির ক্ষেত্রেও।"

সেরা শিরোনাম

Railways News: ট্রেনে ইয়ারফোন ছাড়া রিলস দেখছেন, তারস্বরে ফোন বাজাচ্ছেন, পাবেন কড়া শাস্তি, কী জানাল পূর্ব রেল ?
ট্রেনে ইয়ারফোন ছাড়া রিলস দেখছেন, তারস্বরে ফোন বাজাচ্ছেন, পাবেন কড়া শাস্তি, কী জানাল পূর্ব রেল ?
Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Kalyan Banerjee Vs Abu Taher: 'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget