এক্সপ্লোর

Congress Apology:মোদি-পোপের সাক্ষাৎ নিয়ে কংগ্রেসের পোস্টে বিতর্ক, ক্ষমা চাইল শতকপ্রাচীন দল

PM Pope Post Related Controversy:প্রধানমন্ত্রী-পোপকে নিয়ে তাদের পোস্ট বিতর্ক তৈরি করায় এবার দেশের ক্রিস্ট ধর্মবিশ্বাসী নাগরিকদের কাছে ক্ষমা চাইতে হল শতাব্দীপ্রাচীন দলকে

নয়াদিল্লি: এক দশক পর, সদ্যসমাপ্ত লোকসভা ভোটের ফলাফলে আশার আলো দেখেছে কংগ্রেস (Congress Seeks Apology From Christians)। কিন্তু তার মধ্যে 'ছন্দপতন'। প্রধানমন্ত্রী-পোপকে (PM Pope Post) নিয়ে তাদের পোস্ট বিতর্ক তৈরি করায় এবার দেশের ক্রিস্ট ধর্মবিশ্বাসী নাগরিকদের কাছে ক্ষমা চাইতে হল শতাব্দীপ্রাচীন দলকে। রাজনৈতিক মহলের মতে, এবারের ভোটে অক্সিজেন পাওয়ার পর আরও একটু মেপে চললে ক্ষতি কি?

যা নিয়ে বিতর্ক...
বিতর্কের মূলে রয়েছে কেরল কংগ্রেসের একটি পোস্ট। পোপ ফ্রান্সিসের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাতের একটি ছবি পোস্ট করে তাতে লেখা হয়েছিল, 'অবশেষে ঈশ্বরের দেখা পেলেন পোপ।' কটাক্ষের উদ্দেশ্য স্পষ্ট। হালে, প্রধানমন্ত্রী মোদি একটি সাক্ষাৎকারে বলেছিলেন, 'কেউ কেউ আমাকে পাগল মনে করতে পারেন। কিন্তু আমার বিশ্বাস যে পরমাত্মা আমাকে একটি নির্দিষ্ট লক্ষ্যের জন্য পাঠিয়েছেন। সেই উদ্দেশ্য একবার পূরণ হয়ে গেলে আমার কাজ শেষ হবে। সেই কারণেই আমি নিজেকে সম্পূর্ণ ভাবে ঈশ্বরের কাছে নিবেদন করেছি।' তাঁর এই মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক হয়েছিল তখনই। কটাক্ষ-ব্যঙ্গ-বিদ্রুপ কম হয়নি। সেই অনুষঙ্গ টেনেই কি কংগ্রেসের এই পোস্ট? রবিবারের পর থেকে জোর চর্চা চলছিল। এর পরই আসরে নামে বিজেপি। 
কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা জর্জ কুরিয়ান বলেন, 'কংগ্রেসের এই পোস্টে প্রধানমন্ত্রী মোদিকে যিশুক্রিস্টের সঙ্গে সমান ভাবে দেখানোর চেষ্টা হয়েছে। অত্যন্ত অনভিপ্রেত ঘটনা। তামাম ক্রিস্টান সম্প্রদায়, যাঁরা যিশুক্রিস্টকে শ্রদ্ধা করেন, তাঁদের এতে অপমান করা হয়েছে। কংগ্রেস যে এতটা নিচে নামবে, ভাবাই যায় না।' কেরল রাজ্য় বিজেপি সভাপতি কে সুরেন্দ্রন আবার এক ধাপ এগিয়ে অভিযোগ করেন, কেরল কংগ্রেসের এক্স হ্যান্ডেলটি হয় শহুরে নকশাল নয়তো চরমপন্থী ইসলামিদের হাতে পরিচালিত হচ্ছে। সঙ্গে আরও প্রশ্ন, মল্লিকার্জুন খড়্গে এবং রাহুল গাঁধী কোনও উদ্দেশে এটি সমর্থন করছেন? তুমুল বিতর্কের মুখে, গত কাল রাতেই এক্স হ্যান্ডেলে ক্ষমা চেয়ে একটি পোস্ট দেয় কেরল কংগ্রেস। 

কংগ্রেসের প্রতিক্রিয়া...
পোস্টটি মুছে দিয়ে কেরল কংগ্রেস লেখে, '...সমস্ত বিশ্বাস এবং ধর্মের মানুষকে একসঙ্গে এগিয়ে চলার নাম কংগ্রেস। কোনও কংগ্রেস কর্মীর মনেই পোপকে অসম্মান করার সামান্য ইচ্ছেটুকুও নেই। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যিনি নিজেকে ঈশ্বরের সমতুল বলে দেশের ধর্মপ্রাণ মানুষদের অসম্মান করেন, তাঁকে কটাক্ষ করা নিয়ে কংগ্রেসে কোনও কুণ্ঠা নেই। যদিও আমাদের পোস্ট ক্রিস্টান ভাইবোনেদের ভাবাবেগে সামান্য আঘাতও করে থাকলে, শর্তহীন ভাবে ক্ষমা চাইছি।' লক্ষণীয় বিষয় হল, এই কেরলের ওয়েনাড় থেকেই সাংসদ হয়েছেন রাহুল। এবার ওয়েনাড়ের পাশপাশি রায়বরেলি থেকে জিতলেও একসময়ে শুধু এই ওয়েনাড়ের মানুষই তাঁকে সংসদে পাঠিয়েছিলেন। তা ছাড়া কেরলে কংগ্রেসের সংগঠন যথেষ্ট শক্তিশালী। তাৎপর্যপূর্ণ ভাবে দক্ষিণ ভারতের এই রাজ্যের একটা বড় অংশ ক্রিস্টান ধর্মাবলম্বী। এহেন পরিস্থিতিতে, কোনও ঝুঁকি নিতে চায়নি শতাব্দীপ্রাচীন দল। 

আরও পড়ুন:যত দ্রুত সম্ভব রেল দুর্ঘটনা স্থলে পৌঁছচ্ছেন মুখ্যমন্ত্রী, আসছেন রেলমন্ত্রীও

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Siliguri News: থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget