এক্সপ্লোর

PM SVANidhi: রাস্তার ছোট ব্যবসায়ীদের জন্য সরকারি ঋণের সুযোগ, মিলবে ৫০ হাজার টাকা পর্যন্ত লোন, জানেন পিএম স্বনিধি সম্পর্কে?

Prime Minister Street Vendor’s AtmaNirbhar Nidhi: ফল-সবজি বিক্রেতা, চা-খাবারের দোকানি, নাপিত, মুচি বা হকার; এদের বেশিটাই অসংগঠিত ক্ষেত্র। তাঁদের সহজে ঋণের আওতায় আনতে PM SVANidhi প্রকল্প চালু রয়েছে।

কলকাতা: শহরের ফুটপাত, রাস্তা বা বাজার সংলগ্ন এলাকায় ছোট ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন বহু মানুষ। ফল বা সবজি বিক্রেতা, চা বা খাবারের দোকানি, নাপিত, মুচি থেকে শুরু করে বিভিন্ন ধরনের হকার; এই ব্যবসাগুলির বেশিরভাগটাই অসংগঠিত ক্ষেত্র। তাঁদের সহজে প্রাতিষ্ঠানিক ঋণের আওতায় আনতে কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক PM SVANidhi (Prime Minister Street Vendor’s AtmaNirbhar Nidhi) প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের মাধ্যমে জামানত ছাড়াই কার্যকরী মূলধনের ঋণ পাওয়ার সুযোগ রয়েছে।

আরও পড়ুন: দক্ষ কারিগরদের অর্থনৈতিক ভাবে আরও শক্তিশালী করতে বড় উদ্যোগ কেন্দ্রের, মিলবে ২ লক্ষ টাকা পর্যন্ত লোন

ধাপে ধাপে বাড়ে ঋণের পরিমাণ

PM SVANidhi-র অন্যতম বৈশিষ্ট্য হল, সময়মতো ঋণ পরিশোধ করলে পরবর্তী ধাপে আরও বেশি ঋণ পাওয়ার সুযোগ তৈরি হয়।

  • প্রথম ধাপ: ১৫ হাজার টাকা পর্যন্ত ঋণ

নতুন আবেদনকারীরা সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত কার্যকরী মূলধনের ঋণ পেতে পারেন। এই ঋণ পরিশোধের সময়সীমা ১২ মাস। ছোট ব্যবসার দৈনন্দিন মূলধনের প্রয়োজন মেটানোর ক্ষেত্রে এই ঋণ ব্যবহার করা যায়।

  • দ্বিতীয় ধাপ: ২৫ হাজার টাকা পর্যন্ত ঋণ

প্রথম ধাপের ঋণ সময়মতো বা নির্ধারিত সময়ের আগে পরিশোধ করলে দ্বিতীয় ধাপে ২৫ হাজার টাকা পর্যন্ত ঋণ পাওয়ার সুযোগ রয়েছে। এই ঋণের মেয়াদ ১৮ মাস।

  • তৃতীয় ধাপ: ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ

দ্বিতীয় ধাপের ঋণ সফলভাবে পরিশোধ করার পর তৃতীয় ধাপে ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ পাওয়া যেতে পারে। এই ধাপে ঋণ পরিশোধের মেয়াদ ৩৬ মাস পর্যন্ত হতে পারে।

সময়মতো কিস্তি দিলে সুদে সুবিধা

প্রকল্পের আওতায় নিয়মিত ঋণের কিস্তি পরিশোধকারী উপভোক্তাদের জন্য ৭ শতাংশ বার্ষিক সুদ ভর্তুকি দেওয়ার ব্যবস্থা রয়েছে। এই ভর্তুকির অর্থ ত্রৈমাসিক ভিত্তিতে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে Direct Benefit Transfer বা DBT হিসাবে জমা হয়।

জামানত ছাড়াই ঋণ

PM SVANidhi-র আওতায় ঋণ নেওয়ার জন্য জমি, সম্পত্তি বা তৃতীয় পক্ষের গ্যারান্টির মতো জামানত দেওয়ার প্রয়োজন হয় না। পাশাপাশি ঋণগ্রহীতা আগেভাগে ঋণ পরিশোধ করলে প্রি-পেমেন্ট বা ফোর ক্লোজরের জন্য কোনও জরিমানা নেওয়া হয় না।

ডিজিটাল লেনদেনে নগদ ফেরত

ফুটপাতের ব্যবসায়ীদের ডিজিটাল লেনদেনে উৎসাহ দিতে UPI বা QR code-এর মাধ্যমে লেনদেনের জন্য ক্যাশব্যাকের ব্যবস্থাও রয়েছে। নির্দিষ্ট নিয়ম মেনে ডিজিটাল লেনদেন করলে বছরে সর্বোচ্চ ১ হাজার ৬০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ রয়েছে।

RuPay ক্রেডিট কার্ডের সুবিধা

দ্বিতীয় ধাপের ঋণ সফলভাবে পরিশোধকারী ব্যবসায়ীরা UPI-যুক্ত RuPay ক্রেডিট কার্ড পাওয়ার যোগ্য হতে পারেন। এই কার্ডে সর্বোচ্চ ৩০ হাজার টাকা পর্যন্ত ক্রেডিট লিমিট থাকতে পারে। ব্যবসার স্বল্পমেয়াদি আর্থিক প্রয়োজন মেটাতে এই সুবিধা ব্যবহার করা যেতে পারে।

কারা এই প্রকল্পের সুবিধা পাবেন?

PM SVANidhi-র আওতায় বিভিন্ন ধরনের শহুরে ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন। যেমন—ফল ও সবজি বিক্রেতা, রাস্তার খাবারের ব্যবসায়ী, নাপিত, মুচি, বিভিন্ন পরিষেবা প্রদানকারী এবং ঐতিহ্যবাহী হকাররা এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে পারেন।

আবেদনের জন্য কী প্রয়োজন?

PM SVANidhi-তে আবেদন করতে সংশ্লিষ্ট ব্যবসায়ীর কাছে স্থানীয় পুরসভা বা Urban Local Body বা ULB-এর দেওয়া বৈধ Certificate of Vending (CoV) অথবা Letter of Recommendation (LoR) থাকতে হয়। এরপর নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করা যায়।

PM SVANidhi-র মাধ্যমে শহরের রাস্তার ছোট ব্যবসায়ীদের ব্যাঙ্কিং ব্যবস্থার সঙ্গে যুক্ত করার পাশাপাশি তাঁদের কার্যকরী মূলধনের প্রয়োজন মেটানোর সুযোগ তৈরি করা হয়েছে। সময়মতো ঋণ পরিশোধ করলে ধাপে ধাপে বেশি ঋণ পাওয়ার সুযোগ, সুদে ভর্তুকি, ডিজিটাল লেনদেনে ক্যাশব্যাক এবং RuPay ক্রেডিট কার্ডের মতো সুবিধা এই প্রকল্পের গুরুত্বপূর্ণ দিক। ফলে ছোট ব্যবসার দৈনন্দিন আর্থিক প্রয়োজন মেটাতে PM SVANidhi একটি প্রাতিষ্ঠানিক ঋণের পথ তৈরি করে।

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Weather Update: পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?
পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?
Nadia News: 'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়
'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়
CM Suvendu Adhikari:
"বেসরকারি স্কুলগুলিকে ফেরত দিতে হবে বাড়তি ফি..", বৈঠকের পর বড় বার্তা মুখ্যমন্ত্রীর, আরও কী কী সিদ্ধান্তগুলি নেওয়া হল এবার ? পোর্টাল নিয়ে কী জানালেন
Kolkata Fire Incident: বন্ধ গোডাউনে লেলিহান শিখা, শাটার ভাঙতেই বিধ্বংসী আগুন উল্টোডাঙায়, “..পিছনে বস্তি আছে, আমরা প্রথম থেকে বলে যাচ্ছি”, ভয়ে কাঁপছে স্থানীয়রা
বন্ধ গোডাউনে লেলিহান শিখা, শাটার ভাঙতেই বিধ্বংসী আগুন উল্টোডাঙায়, “..পিছনে বস্তি আছে, আমরা প্রথম থেকে বলে যাচ্ছি”, ভয়ে কাঁপছে স্থানীয়রা
Advertisement

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget