এক্সপ্লোর

পরস্পরের এলাকাগত সংহতি, সার্বভৌমত্বকে মর্যাদা দিন, এসসিও-র ভার্চুয়াল সম্মেলনে চিন, পাকিস্তানকে বার্তা মোদির

গত মে মাসে পূর্ব লাদাখে ভারত ও চিনের সীমান্ত সংঘাত নিয়ে অচলাবস্থা মাথাচাড়া দেওয়ার পর থেকে আজই প্রথম ভার্চুয়ালি চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এসসিও মঞ্চে দেখা হল মোদির। ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও।

নয়াদিল্লি: চিন, পাকিস্তানকে কড়া বার্তা দিলেন নরেন্দ্র মোদি। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এ দেওয়া ভাষণে সংগঠনের সব সদস্য দেশেরই পরস্পরের এলাকাগত সার্বভৌমত্বকে সম্মান করা উচিত বলে স্পষ্ট মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সদস্য দেশগুলির সঙ্গে ভারতের গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক আছে। সংযোগ বাড়াতে হলে আমাদের পরস্পরের এলাকাগত ঐক্য, সংহতি, সার্বভৌমত্বকে মর্যাদা দিয়েই এগতে হবে, এটা ভারত বিশ্বাস করে। কিন্তু দুঃখজনক ব্যাপার হল, এসসিও-র অ্যাজেন্ডায় দ্বিপাক্ষিক ইস্যু টেনে আনা হচ্ছে, যা এসসিও-র সনদ ও সাংহাই বোঝাপড়ার পরিপন্থী। গত মে মাসে পূর্ব লাদাখে ভারত ও চিনের সীমান্ত সংঘাত নিয়ে অচলাবস্থা মাথাচাড়া দেওয়ার পর থেকে আজই প্রথম ভার্চুয়ালি চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এসসিও মঞ্চে দেখা হল মোদির। ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও। নোভেল করোনাভাইরাস সংক্রমণে উদ্ভূত পরিস্থিতিতে চলতি বছর ভ্রমণ সংক্রান্ত বিধিনিষেধ ও নিরাপত্তাবিধি বহাল থাকার ফলে এসসিও সামিট ভার্চুয়ালি হচ্ছে। এবারের সম্মেলনে করোনা অতিমারীর ফলে উদ্ভূত বেহাল আর্থিক দশা ও সন্ত্রাসবাদের ক্রমবর্ধমান বিপদ সর্বাধিক গুরুত্ব পেতে চলেছে। বিদেশমন্ত্রক প্রকাশিত আগের এক বিবৃতি অনুসারে এবারের সম্মেলনে উগ্র মৌলবাদ ছড়ানোয় ইন্টারনেটের ব্যবহার সহ সন্ত্রাসবাদ ও বাণিজ্য, অর্থনীতি সংক্রান্ত ইস্যুর মোকাবিলারই অগ্রাধিকার পাওয়ার কথা। বেজিং কেন্দ্রিক মঞ্চ এসসিও-কে ন্য়াটোর পাল্টা হিসাবে দেখা হয়। আট সদস্য দেশের এই মঞ্চে ভারত ও পাকিস্তান স্থায়ী সদস্য হিসাবে ঢুকেছে ২০১৭ সালে। যদিও তার সঙ্গে ভারতের যোগসূত্রের সূচনা ২০০৫ সালে, যখন তাকে অবজারভার বা পর্যবেক্ষক দেশের মর্যাদা দেওয়া হয়।

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |
Durga Puja 2026 | দমদমের হিন্দুস্তান ভলান্টিয়ার্সে ফুটে উঠল একটুকরো পুরুলিয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget