এক্সপ্লোর

মিশন মুর্শিদাবাদ, কৌশলের রাজনীতিতেই অধীর নিয়ে চুপ দিলীপ

সরকার গড়ার ম্যাজিক ফিগারে পৌঁছতে গেলে ২২টি আসনের মুর্শিদাবাদ জেলাকে একেবারে ছেড়ে রাখলে হবে না। কিছু আসনে পদ্ম ফোটাতেই হবে। তাই বিজেপির এখন টার্গেট ‘মিশন মুর্শিদাবাদ’৷

উজ্জ্বল মুখোপাধ্যায়, বহরমপুর: সে এক ভয়ঙ্কর ঝড়। আমফানের থেকে কোনও অংশে কম না। গোটা উত্তরবঙ্গ নাড়িয়ে দিয়েছিল সেই ঝড়। লোকসভা নির্বাচনে দার্জিলিং থেকে মালদা, গেরুয়া ঝড়ে কার্যত লন্ডভন্ড হয়ে গিয়েছিল তৃণমূল, কংগ্রেস আর বামেরা। অধিকাংশ আসনেই প্রায় অধিকাংশ আসনেই ছিনিয়ে নিয়েছিল বিজেপি। কিন্তু সেই ঝড় এসে থমকে যায় মুর্শিদাবাদে। বহরমপুর আসনটি ধরে রাখেন অধীর চৌধুরী। মুর্শিদাবাদ লোকসভা আসনও কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নেয় তৃণমূল কংগ্রেস। জঙ্গিপুর যায় তৃণমূলের দখলে।

বিধানসভা নির্বাচনের আগে তাই মুর্শিদাবাদে কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের ঘর ভাঙতে রীতিমত মরিয়া বিজেপি। কারণ অঙ্কের হিসেব বলছে, যদি ধরেও নেওয়া যায় উত্তরবঙ্গে এবারও ভাল করবে বিজেপি, দক্ষিণবঙ্গে কতটা ভাল হবে তা নিয়ে এখনও দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে দল। ফলে সরকার গড়ার ম্যাজিক ফিগারে পৌঁছতে গেলে ২২টি আসনের মুর্শিদাবাদ জেলাকে একেবারে ছেড়ে রাখলে হবে না। কিছু আসনে পদ্ম ফোটাতেই হবে। তাই বিজেপির এখন টার্গেট ‘মিশন মুর্শিদাবাদ’। গত দু’দিন মুর্শিদাবাদে কাটালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। প্রথমদিন বহরমপুরে সভা। সাম্প্রতিককালে বিজেপির সভাতে লোক হচ্ছে সেই তুলনায় কম, তবে অতীতের তুলনায় ভাল। আশপাশের গ্রাম থেকে বেশ কিছু মানুষকে সভায় এনেছিলেন বিজেপি নেতারা। সভা শেষ করেই জেলার নেতাদের নিয়ে বৈঠকে বসে পড়লেন দিলীপ ঘোষ। কার্যত হাতে ধরে বুঝিয়ে দিলেন কী ভাবে জনসংযোগ বাড়াতে হবে। রাত ১১টা পর্যন্ত চলল সেই মিটিং।

মিশন মুর্শিদাবাদ, কৌশলের রাজনীতিতেই অধীর নিয়ে চুপ দিলীপ

সোমবার সকাল সাতটা। হাড় কাঁপুনি ঠান্ডা। সঙ্গে ঘন কুয়াশা। তারই মধ্যে সাত সকালে বেড়িয়ে পড়লেন তিনি। প্রায় আট কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে ঘুরে বেড়ালেন। ঘুম থেকে উঠে অবাক চোখে গ্রামবাসীরা দেখলেন দিলীপ ঘোষের মতো নেতা দাঁড়িয়ে রয়েছেন ঘরের সামনে। কুশল বিনিময় । কেমন আছেন , কেমন চলছে দিন-কাল। অল্প-স্বল্প-গল্প। তারপর আবার এগিয়ে যাওয়া । সঙ্গে বিজেপি কর্মীদের জয় শ্রীরাম স্লোগান। জয় শ্রীরাম স্লোগানে এদিন ঘুম ভাঙলো গ্রামবাসীদের। গ্রামের এক প্রান্তে ছোট্ট একটা মন্দির। তবে গ্রামবাসীরা মনে করেন খুব জাগ্রত। সেখানে প্রায় আধ ঘণ্টা ধরে পুজো দিলেন বিজেপির রাজ্য সভাপতি। ততক্ষণে লোক জমতে শুরু করেছে। মন্দিরের সামনেই এবার বসলেন চায়ের কাপ হাতে জমাটি আড্ডায়। কেন বিজেপিকে ভোট দিতে হবে, কেন তৃণমূলকে হারানো প্রয়োজন ,কেন গ্রামের গরিব মানুষদের বন্ধু বিজেপি, আলোচনায় উঠে এলো সেসব কথা । কখনও রসিকতা, কখনও বা নতুন দিনের স্বপ্ন দেখানো ।‌ গ্রামের মানুষরা যে কথা শুনতে ভালোবাসেন ঠিক সেই ভাষাতেই তাদের সঙ্গে আলাপচারিতা। এরপর সেখান থেকে চললেন আরও একটা মন্দিরে পুজো দিতে। গ্রামের এক কৃষকের বাড়িতে দুপুরের খাবার খেয়ে নবগ্রামে জনসভা । সেখানেও মানুষের ভিড়। তৃণমূলকে আক্রমণ কিন্তু অধীর চৌধুরী আর কংগ্রেস সম্পর্কে মুখে কুলুপ। একটা কথা বললেন না কৌশলী দিলীপ ঘোষ। ‘শত্রুর শত্রু আমার মিত্র।’ কংগ্রেসকে দুর্বল করে তৃণমূলকে সুবিধা করে দেওয়ার কোন মানেই হয়না মুর্শিদাবাদের বুকে। তাই কংগ্রেস সম্পর্কে স্পিকটি নট।

রাজনৈতিক মহলের সকলেই জানেন যে অঙ্কে বরাবরই ভাল বিজেপির নেতারা। তারা যা করেন, তারা যা বলেন, তার পিছনে অবশ্যই একটা অঙ্ক থাকে। অঙ্ক ছাড়া এগোন না দিলীপ ঘোষরা। বিধানসভা ভোটের আগে অঙ্ক কষে তৃণমূলের ঘর ভাঙানো, অঙ্ক কষে তৃণমূলের নেতাদের টার্গেট করা, অঙ্ক কষে বাম এবং কংগ্রেস সম্পর্কে চুপ থাকা।‌ অঙ্ক কষে রাজ্যে নেতারা পাঠিয়ে দিচ্ছেন দিল্লিতে হেডমাস্টারের কাছে। সেখান থেকে খাতা দেখে আসার পর সেই মতন ভাবে পথ চলা। তবে অন্য রাজ্যগুলোতে অংক মিললেও পশ্চিমবঙ্গে রাজনৈতিক অঙ্ক কতটা মিলবে তা অবশ্য ভবিষ্যতে বলবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Odisha News: রাত পোহালেই CBI-শুনানি, তার আগে বিজেপি-তে যোগদান প্রাক্তন সাংসদের, ‘ওয়াশিং মেশিন’ তত্ত্ব বিরোধীদের
রাত পোহালেই CBI-শুনানি, তার আগে বিজেপি-তে যোগদান প্রাক্তন সাংসদের, ‘ওয়াশিং মেশিন’ তত্ত্ব বিরোধীদের
Mithun Attacks Mamata: ‘হাত ভেঙেছে, পা ভেঙেছে, এবার হয়ত ICU থেকে বক্তৃতা করবেন’, ব্রিগেডে মমতাকে তীব্র আক্রমণ মিঠুনের
‘হাত ভেঙেছে, পা ভেঙেছে, এবার হয়ত ICU থেকে বক্তৃতা করবেন’, ব্রিগেডে মমতাকে তীব্র আক্রমণ মিঠুনের
PM Modi Rally : 'মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্লাড প্রেসার বেড়ে গেছে, ব্রিগেডে যা লোক হয়েছে নিশ্চিতভাবে পরিবর্তন': ব্রিগেডমুখী বিজেপি কর্মী
'মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্লাড প্রেসার বেড়ে গেছে, ব্রিগেডে যা লোক হয়েছে নিশ্চিতভাবে পরিবর্তন': ব্রিগেডমুখী বিজেপি কর্মী
Modi Brigade Rally: ‘যাদের ৩৮৯টা ছেলেমেয়ে, তাদের জন্য ধর্না দিয়েছেন’, ব্রিগেডে মমতাকে আক্রমণ মিঠুনের
‘যাদের ৩৮৯টা ছেলেমেয়ে, তাদের জন্য ধর্না দিয়েছেন’, ব্রিগেডে মমতাকে আক্রমণ মিঠুনের

ভিডিও

Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'
ABP Ananda Creator Confluence | ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটরদের উৎসাহ দিতে আয়োজিত হল এবিপি আনন্দ ক্রিয়েটর কনফ্লুয়েন্স
Samir Aich | মা বোনেরা যে আলপনা দেন সেটাই ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন শিল্পী সমীর আইচ

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Petrol Pump Fraud : সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
Financial Planning : মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল  
মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
Embed widget